১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:২০

সদ্য সংবাদ

এইচএসসি পরীক্ষার রুটিন নিয়ে মানসিক চাপে পরীক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: আগামী ২ এপ্রিল শুরু হতে যাচ্ছে এইসএসসি ও সমমানের পরীক্ষা। ইতোমধ্যে এ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। এ রুটিন প্রকাশের পর উদ্বেগ ছড়িয়ে পড়েছে অনেক পরীক্ষার্থীর মধ্যে। কারণ কোনো বিরতি বা বন্ধ ছাড়াই বেশ কয়েকটি বিষয়ের পরীক্ষা রাখা হয়েছে। শুধু তাই নয় এক দিনে সকাল বিকাল দুটি পরীক্ষাও রাখা হয়েছে। এ নিয়ে ভীষণ আতঙ্ক সৃষ্টি করেছে পরীক্ষার্থীদের পাশাপাশি ...

খালেদা জিয়ার দেখা পেতে কারা ফটকে চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এসেছেন দলের সমমনা চিকিৎসকদের সংগঠন ড্যাবের নেতারা। রোববার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ড্যাব সভাপতি অধ্যাপক ডা. একেএম আজিজুল হকের নেতৃত্বে কারাফটকে আসেন তারা। এরপর খালেদার দেখা পেতে একটি আবেদন জমা দেন কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন) কার্যালয়ে। পরে অপেক্ষমান সাংবাদিকদের ডা. আজিজুল হক বলেন, ...

কারো হস্তক্ষেপে রায়ের কপি পেতে বিলম্ব হচ্ছে: আইনজীবী

নিজস্ব প্রতিবেদক: অদৃশ্য কারো হস্তক্ষেপের কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের কপি পেতে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে গণমাধ্যমের কাছে তিনি এ অভিযোগ করেন। সানাউল্লাহ মিয়া বলেন, অদৃশ্য কারো হস্তক্ষেপে খালেদা জিয়ার রায়ের কপি পেতে বিলম্ব হচ্ছে। উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন ...

চলনবিলের সরিষা চাষিদের মুখে হাসি

নিজস্ব প্রতিবেদক: এবার চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশে সরিষার আবাদ কম হলেও বাম্পার ফলন হয়েছে। সঙ্গে বাজারে ভাল দাম পাওয়ায় কৃষকদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। এবার লক্ষ্যমাত্রা ৩৫ থাকলেও চলনবিল এলাকায় ৩০ হাজার হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। গতবার প্রায় ৪০ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ করেন কৃষকেরা। এর মধ্যে শুধুমাত্র তাড়াশ উপজেলায় ৩ হাজার ২শ’ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। ...

আরেকটি রেকর্ডের হাতছানি কোহলির

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে সিরিজ জয়ের পর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে ভারত। চার-ছক্কার ধুন্ধুমার এ লড়াইয়ের মাঠে নামার আগে নতুন এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪৪ রান করতে পারলে এই ফরম্যাটে সবচেয়ে কম ইনিংসে ২ হাজার রানের মাইলফলকে পা রাখবেন কোহলি। দারুণ ফর্মে থাকা কোহলির সামনে আজ প্রথম ...

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক: দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি দাবিতে ঢাকার জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে ঢাকা জেলা বিএনপি। আজ রোববার সকাল ১১ টার দিকে এই স্মারকলিপি দেয়া হয়। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে স্বারকলিপি প্রদান করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার জিয়াউর রহমান খান, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা দেওয়ান সালাউদ্দিন বাবু, সেক্রেটারি খন্দকার আবু আশফাক, রেজাউল কবির পল, এড আবু বক্কর ...

খালেদা জিয়াকে ২৫ মার্চ আদালতে হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: বড়পুকুরিয়া কয়লা খনি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ আসামির বিরুদ্ধে চার্জগঠনের জন্য আগামী ২৫ মার্চ দিন ধার্য করেছেন আদালত। ওইদিন সব আসামিকে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে। রোববার মামলাটিতে চার্জগঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু, দুই আসামি আলতাফ হোসেন চৌধুরী ও ব্যারিস্টার মো. আমিনুল হকের পক্ষে হাইকোর্টে রিট আবেদন বিচারাধীন থাকায় শুনানি পেছানোর আবেদন করেন ...

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

সিলেট প্রতিনিধি: শহরতলির কুমারগাঁও-তেমুখী-বাদাঘাট সড়ক সংস্কারের দাবিতে বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠন এ আন্দোলনের ডাক দিয়েছে। সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ও ট্রাক শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন ভুক্তভোগী এলাকার সাধারণ মানুষ। তেমুখী-লামাকাজি-বাদাঘাট শাখার চেয়ারম্যান আবদুল খালিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তেমুখী-কুমারগাঁও থেকে বাদাঘাট পর্যন্ত ধর্মঘট পালন করবেন। কর্মসূচি সফলের লক্ষ্যে তারা ...

চট্টগ্রামে প্রশ্ন ফাঁসে জড়িত এসএসসি পরীক্ষার্থী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর বায়জিদ থানা এলাকা থেকে ‘প্রশ্নপত্র ফাঁস চক্রের’ সাথে সক্রিয় এক এসএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম আদিল(১৬)। র‌্যাব-৭ এর মিডিয়া ডিরেক্টর মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে আদিলকে গ্রেফতার করা হয়। আদিল ফেসবুকে বিভিন্ন গ্রুপের মাধ্যমে প্রশ্ন ফাঁসে জড়িত ছিল। সে নগরীর হলি চাইল্ড স্কুলের ...

আইনজীবীর মাধ্যমে আজ হাজিরা দেবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বড়পুকুরিয়া কয়লাখনি মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আজ রোববার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর বকশীবাজারের বিশেষ আদালতে হাজির করানোর দিন ধার্য রয়েছে। ১২ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদাকে হাজির করার নির্দেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-২। বড়পুকুরিয়া কয়লাখনিতে উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে ...