১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৩২

সদ্য সংবাদ

স্পেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক: স্পেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক ‘কমিটমেন্ট টু দ্যা নাম্বার অব দ্যা সিভিল মেরিট অর্ডার’ পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। শনিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য বিদ্যুৎ প্রতিমন্ত্রীর হাতে পুরস্কার তুল দেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আলভারো ডি সালাস। স্পেন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অভূতপূর্ব অবদান রাখার জন্য স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ বিদ্যুৎ ...

মাদারীপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার উকিলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালকিনি উপজেলার পাথুরিয়ারপাড় এলাকার আশরাফ হাওলাদারের ছেলে ট্রাকের চালক আল-আমিন হাওলাদার (২৪) এবং একই এলাকার নান্নু হাওলাদারের ছেলে ট্রাকের হেলফার ফারুক হাওলাদার (৩৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ...

সূচক ও লেনদেনে বড় পতন

নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের সক্রিয়তায় সদ্য সমাপ্ত সপ্তাহে (১১-১৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক বেড়েছিল ৮৪ পয়েন্ট। কিন্তু চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসই’র সার্বিক মূল্য সূচক কমেছে ৯৯.৪৩ পয়েন্ট। এসময় লেনদেন ৫০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তায় সপ্তাহের প্রথম কার্যদিবসে বড় ধাক্কা খেল পুঁজিবাজার। যার প্রভাব সপ্তাহের অন্যান্য কার্যদিবসগুলোতেও অব্যাহত থাকবে বলে মনে ...

সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: ইতালি সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সোমবার বিকেল সাড়ে চারটায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। রোববার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন। উল্লেখ্য, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) গভর্নিং কাউন্সিলের বার্ষিক বৈঠকে যোগ দিতে চার দিনের সফরে গত ১১ ফেব্রুয়ারি ইতালির রোমে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেন। সফরে তিনি পোপ ফ্রান্সিসের ...

প্রবাসীরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১৮ জানুয়ারি বৃহস্পতিবার কমিশনের ১৭তম সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া ঠিক করতে আগামী ২৭ ফেব্র“য়ারির ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে যেসব সুপারিশমালা প্রণয়ন করা হবে এর আলোকে প্রবাসী ভোটার তালিকা ...

সন্তানদের বাসায় রেখে রেললাইনে শুয়ে পড়েন গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটে আদিতমারী উপজেলার লালব্রিজ এলাকায় চলন্ত ট্রেনের সামনে আত্মঘাতী হলেন খাদিজা বেগম (৩৬) নামের এক বিধবা গৃহবধূ। তিনি উপজেলার ভাদাই ইউনিয়নের বড়াবাড়ী এলাকার মৃত লাভলু মিয়ার স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল পৌনে ১০টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গত এক বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে দুই মেয়ের লেখাপড়াসহ সংসারের খরচ মেটাতে না পেরে মানসিকভাবে ভেঙ্গে ...

বুলুসহ বিএনপির ২৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরা থানায় পৃথক দুটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহসহ ২৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ রোববার মামলা দুটির অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে দুটি মামলার অভিযোগপত্র আমলে নেওয়ার দিন ধার্য ছিল আজ। আদালত মামলা ...

ফেনীতে ঘরে থাকতে পারছেন না বিএনপির নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: পুলিশি হয়রানির কারণে বিএনপি নেতাকর্মীরা ঘরে থাকতে পারছেন না। ৭০ বছর বয়স্ক হার্টের রোগী ফেনী জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইদ্রিসকেও বিএনপির কর্মসূচি থেকে ধরে নিয়ে গেছে পুলিশ।’ রোববার এমন অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফেনীর সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি। খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে ফেনী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়ার পর এমন অভিযোগ ...

শিশু আইনের অস্পষ্টতার সমাধান প্রত্যাশা হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক: শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক আসামির বিচার কোন আইন ও আদালতে হবে, তা স্পষ্ট করতে সংশোধিত শিশু আইন-২০১৩ চলতি সংসদে পাস হবে বলে আশা প্রকাশ করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমম্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আশাবাদ ব্যক্ত করেন। এ সংক্তান্ত আদেশে একই সঙ্গে এ বিষয়ে সরকারের অগ্রগতি জানাতে আগামী ২৫ মার্চ ...

খালেদা জিয়ার রায়ের কপি পাওয়া যাবে সোমবার

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয় আসামির বিরুদ্ধে ঘোষিত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের সার্টিফায়েড কপি আগামীকাল সোমবার পাওয়া যাবে। রোববার এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে বকশীবাজারে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান এক আদেশে এ কথা জানান। বিচারক বলেন, রায়ের কপি সোমবার দেয়া হবে। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে ...