নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন। সকাল ৯টা ৫০মিনিটে কাদিরাবাদ সেনানিবাসের উদ্দেশ্যে তেজগাঁও, বিমানবন্দর থেকে যাত্রা করবেন। রাজশাহী পৌঁছে বেলা সাড়ে ১১টায় তিনি কাদিরাবাদ সেনানিবাসের সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের ৬ষ্ঠ কোর পুনর্মিলনী অনুষ্ঠান-২০১৮ এ যোগদান করবেন। এছাড়া বিকেল ৩টায় রাজশাহী সরকারি হাইমাদরাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি রাজশাহীতে বেশ কিছু উন্নয়ন কাজের ...
সদ্য সংবাদ
চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক: চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ছয় দিনের সফরে সিঙ্গাপুরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, বুধবার রাত ১১টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। চিকিৎসা শেষে আগামী ২৭ ফেব্র“য়ারি দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির। প্রেস সচিব জানান, সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে চোখ ও মাউন্ট এলিজাবেথ ...
বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি
নিজস্ব প্রতিবেদক: শোক ও শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে হাজারও মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে হাজির হয়েছেন নারী, পুরুষ, শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ। সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, স্কুলের পাশাপাশি রাজনৈতিক সংগঠনগুলো শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করছেন। ছোট ছোট শিশুরাও পুষ্পস্তপক অর্পণ করেছে। ফুলে ...
ভাষা শহীদদের সমাধিতে বিএনপির শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। আজ বুধবার সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ শ্রদ্ধা জানান। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, আবদুস সালাম, জয়নুল আবদীন ফারুক, হাবিবুর ...
শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মাহুতি দেয়া শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (মঙ্গলবার) একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে প্রথমে রাষ্ট্রপতি শ্রদ্ধা অবনত চিত্তে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা দিয়ে শ্রদ্ধা জানান। এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ...
ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পুলিশ
নিজস্ব প্রতিবেদক: একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী। এ সময় পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোখলেসুর রহমান, মহাপরিচালক বেনজীর আহমেদ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ...
আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাইফেল থেকে স্বয়ংক্রিয় ও দ্রুতগতিতে গুলি ছোড়ার ডিভাইস নিষিদ্ধ ঘোষণার বিষয়ে একটি নির্দেশনায় সই করেছেন। গত অক্টোবরে লাস ভেগাসে হামলাকারী ‘বাম্প স্টকস’ নামে পরিচিত এই ডিভাইসটি ব্যবহার করেছিল এবং ৫৮ জনকে গুলি করে হত্যা করেছিল। আহত হয়েছিল ৫০০ জনের বেশি। এরপর গত সপ্তাহে ফ্লোরিডায় স্কুলে বন্দুকধারীর গুলিতে হতাহতের ঘটনার পর আমেরিকার আগ্নেয়াস্ত্র আইন নিয়ে ...
পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতার ৬০ জন
নিজস্ব প্রতিবেদক: গোপন সংবাদের ভিত্তিতে দেশের বিভিন্ন হাইওয়েতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ছয় কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এসময় ৬০ জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। এদের মধ্যে কুমিল্লায় ৭৬,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ১টি মাইক্রোবাস, ১টি লং ভেহিক্যাল, ১টি পিকআপ, ১টি মোটরসাইকেল উদ্ধার ...
চবিতে অরাজক পরিস্থিতিতে শিক্ষক সমিতির উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধের অংশ হিসেবে চালানো তাণ্ডবে সৃষ্টি হওয়া অরাজক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সেই সঙ্গে অরাজকতা সৃষ্টিকারীদের দুষ্কৃতিকারী হিসেবে আখ্যা দিয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে চলমান এসব ঘটনার পেছনে জড়িতদের চিহ্নিত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানায় শিক্ষক সমিতি। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিহির ...
ব্যাঙ্ক লুটের হিসেব দাও, নয়তো গদি ছাড় : মমতা
আন্তর্জাতিক ডেস্ক: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে থাকা জনগণের হাজার হাজার কোটি অর্থ লোপাটের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি সরকারের ব্যাঙ্ক কেলেঙ্কারি সেইসাথে ক্ষুদ্র সঞ্চয়ের ওপর সুদের হার কমানো এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর উর্ধ্বগতির প্রতিবাদে গতকাল এক সমাবেশে পরোক্ষভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগও চান তিনি। মঙ্গলবার রাজ্যের মালদহ ডিএসএ ময়দানে সরকারি পরিষেবা প্রদান উপলক্ষে আয়োজিত এক জনসভায় তিনি বলেন, ‘ব্যাঙ্ক লুট ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর