১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৫০

সদ্য সংবাদ

জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর মে মাসেই

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের মে মাস থেকেই ইসরায়েলের জেরুজালেমে কার্যক্রম শুরু করবে মার্কিন দূতাবাস। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এই খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করার সিদ্ধান্তটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। অবশ্য জেরুজালেমের কোথায় দূতাবাসটি স্থাপন করা হবে তা এখনো জানানো হয়নি। এর আগে গত মাসের শেষ দিকে ...

রাখাইনে বোমা বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: মায়ানমারের রাখাইনে ৩টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে রাখাইনের সিটওয়ে শহরের পৃথক স্থানে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। মায়ানমার পুলিশের উচ্চপদস্থ একজন কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় কেউ মারা যায়নি। আরেকজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, ৩টি বোমা বিস্ফোরিত হয়েছে এবং আরও ৩টি বোমা অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। এতে একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তার অবস্থা খুব আশঙ্কাজনক নয়। ...

ফোরজিতে বাড়ছে প্রশ্ন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দেশের অনেক জায়গায় এখনো তৃতীয় প্রজন্মের (থ্রিজি) ইন্টারনেট পরিসেবা চালু হয়নি। এমন পরিস্থিতিতে দেশে ফোরজি ইন্টারনেট পরিসেবা চালুর পর তার কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন তুলেছেন গ্রাহকসহ অনেকেই। গত ১৯ ফেব্রুয়ারি দেশের তিন মুঠোফোন অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংক ফোরজির লাইসেন্স পায়। পরের দিন একযোগে ৬৪ জেলায় ফোরজি সেবা চালুর ঘোষণা দেয় রবি। তাদের দাবি সেটি ...

ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন গুনারত্নে

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ সফরটা দারুণ কেটেছে শ্রীলঙ্কা দলের। ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন, বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ জয়। এক মাসের সিরিজে প্রাপ্তির খাতা পরিপূর্ণ করে ফেলেছে লঙ্কানরা। তবে এত প্রাপ্তির জন্য মূল্যও দিতে হয়েছে দলের নির্ভরশীল তারকাদের। অধিনায়কের দায়িত্ব নিয়ে বাংলাদেশ সফরে এসেই ইনজুরির শিকার হন অ্যাঞ্জেলো ম্যাথিউস। পুরো মাসই হ্যামস্ট্রিং ইনজুরি সঙ্গে করে মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ব্যাটসম্যান ...

আগামী নির্বাচন ঠেকাবার ক্ষমতা কারো নাই : তোফায়েল আহমেদ

ভোলা প্রতিনিধি : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রাজনীতি হচ্ছে সামাজিক বন্ধন, আত্মার সম্পর্ক। কিন্তু বিএনপি তা নষ্ট করেছে। আবার যদি সুযোগ পায় তাহলে তারা বাংলাদেশকে ধ্বংস করে দিবে। এ বছরের ডিসেম্বরে নির্বাচন হবেই। সেই নির্বাচন ঠেকাবার ক্ষমতা কারো নাই। নির্বাচন হবে বর্তমান সরকারের অধীনে। বিএনপি যত দাবি উঠাক না কেন তাতে কোনো লাভ হবে না। শুত্রবার দুপুরে ভোলা সদরের ধনিয়া ...

আইসিসির অনুমোদন পেল কানাডার টি-টোয়েন্টি লিগ

স্পোর্টস ডেস্ক: কানাডায় প্রথমবারের মত অনুষ্ঠেয় টি-টোয়েন্টি লিগ আয়োজনে সবুজ সংকেত দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টরেন্টোর তিন ভেন্যুতে আগামী জুলাইয়ে এ টুর্নামেন্ট মাঠে গড়াবে বলে আশা করা হচ্ছে। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ফ্রিল্যান্সার ক্রিকেটারদের এ টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা রয়েছে। তবে প্রত্যেক দলে স্থানীয় চার ক্রিকেটারকে রাখতে হবে। টুর্নামেন্ট পরিচালনার জন্য বিখ্যাত সাবেক খেলোয়াড়দের নিয়ে উচ্চ ক্ষমতা ...

ফের বাড়ল চিনি ও বোতলজাত সয়াবিন তেলের দাম

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর বাড়ল চিনি ও সয়াবিন তেলের দাম। বাজার দখলে থাকা বড় কোম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেলের কমিশন তুলে নিয়েছে। এ কারণে পরিবেশকরা লিটারে দুই টাকা দাম বাড়িয়েছে। চিনির দামও কেজিতে একই হারে বেড়েছে। আগে থেকে চড়া দামে বিক্রি হচ্ছে চাল ও লবণ। কয়েক মাস ধরে অস্বাভাবিক দামে বিক্রি হওয়া পেঁয়াজের দর কিছুটা কমেছে। কয়েক সপ্তাহ ধরে ...

গৌরনদীতে মায়ের কাছ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: বরিশালের গৌরনদীতে এসএসসি পরীক্ষা শেষে মায়ের সঙ্গে রিকশায় বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয়েছে এক ছাত্রী। বৃহস্পতিবার দুপুরে চারটি মোটরসাইকেলে ফিল্মি স্টাইলে তাকে অপহরণের পর থেকেই অভিযানে নেমেছে পুলিশ। অপহরণের শিকার ছাত্রীর মা জানান, দুপুর ১টায় এসএসসির বিজ্ঞান পরীক্ষা শেষে তিনি উপজেলার পালরদী মডেল স্কুল এ্যন্ড কলেজ কেন্দ্র থেকে মেয়েকে নিয়ে রিকশায় বাড়ি ফিরছিলেন। তিনি জানান, পথে দুপুর ...

সিলেটের সঙ্গে সারাদেশের রেল চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক: উপবন এক্সপ্রেসের’ বগি লাইনচ্যুত হয়ে বন্ধ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর সিলেটের সঙ্গে আবারও সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। শ্রীমঙ্গল রেলস্টেশনের ম্যানেজার সাখাওয়াত হোসেন মোবাইল ফোনে সমকালকে বলেন, ‘লাইনচ্যুত বগি উদ্ধার করে লাইন মেরামত শেষে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সিলেটের সাথে ট্রেন যোগাযোগ শুরু হয়েছে।’ বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও স্টেশনের কাছে অর্থ প্রতিমন্ত্রীসহ পাঁচ ...

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের শীর্ষে অ্যাপেক্স স্পিনিং

শিল্প ও বাণিজ্য ডেস্ক: শেষ সপ্তাহজুড়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের ক্ষেত্রে পছন্দের শীর্ষ ছিল অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস। ফলে সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ার মূল্যে বড় ধরনের উত্থান ঘটেছে। অন্যদিকে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসায় এক শ্রেণির বিনিয়োগকারী কোম্পানিটির শেয়ার বিক্রি করে রাজি হননি। ফলে সপ্তাজুড়ে ডিএসইতে কোম্পানিটির খুব বড় অংকের লেনদেন হয়নি। সপ্তাহেজুড়ে (১৮-২২ ...