স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরেই ভারত প্রতিবেশী দুই দেশের সঙ্গে নিদাহাস সিরিজে খেলতে নামছে। ৬ মার্চ থেকে ত্রিদেশীয় সিরিজে ভারতের শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ জানাতে তৈরি থাকছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজ শুরু হওয়ার আগেই প্রচারমাধ্যমে বিরাট কোহলিকে নিয়ে তুঙ্গে উৎসাহ। তবে প্রচারমাধ্যম ও ক্রিকেটপ্রেমীদের হতাশ করে কোহলিকে আসন্ন এই ত্রিদেশীয় সিরিজে বিশ্রাম দেয়া হতে পারে। টানা ক্রিকেট খেলে চলেছেন তিনি। ...
সদ্য সংবাদ
বাংলাদেশে গুম বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে: অ্যামনেস্টি
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্বিচারে আটক করা হচ্ছে। গুমের ঘটনা অব্যাহত রয়েছে। চলছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডও। বিশ্ব মানবাধিকার পরিস্থিতি নিয়ে সংগঠনটির প্রকাশ করা বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গতকাল প্রকাশ করা প্রতিবেদনের বাংলাদেশ অংশে বলা হয়েছে, বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্বিচারে আটক করা হচ্ছে। শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করার ...
ইউনিসেফের উপনির্বাহী পরিচালক জাস্টিনের পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক: ইউনিসেফের উপনির্বাহী পরিচালক জাস্টিন ফরসিথ পদত্যাগ করেছেন। নারী সহকর্মীদের প্রতি অগ্রহণযোগ্য আচরণের অভিযোগ ওঠার পর তিনি তার পদ থেকে সরে দাড়ালেন। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে। জাস্টিন তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, তার অতীত কর্মকাণ্ডের কারণে ইউনিসেফের যাতে কোনো ক্ষতি না হয়, সেজন্যই তিনি সংস্থাটি থেকে সরে দাঁড়াচ্ছেন। উল্লেখ্য, তিনি আগে সেভ দ্য চিলড্রেনের চিফ এক্সিকিউটিভ ছিলেন। তার বিরুদ্ধে ...
এবার টাঙ্গাইলে ‘কাউয়া মুক্ত আওয়ামীলীগ’ চেয়ে পোস্টার!
টাঙ্গাইল প্রতিবেদক: টাঙ্গাইলের তৃণমুল আওয়ামীলীগের ব্যনারে এবার স্থান পেল বহুল সমালোচিত ‘কাউয়া মুক্ত আওয়ামীলীগ চাই’ পোস্টার। জেলার ভূঞাপুর উপজেলা শহরের স্কুল-কলেজ ও বিভিন্ন রাস্তার দেয়ালে টাঙ্গাইলে কাউয়ামুক্ত আওয়ামী লীগ চেয়ে পোষ্টার ছাঁটিয়েছে সংগঠনটি। ‘কাউয়া মুক্ত টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন চাই, কাউয়া করে কা কা দলের বাজে বারো টা’ এমন লেখাযুক্ত পোষ্টার টাঙানোয় এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। এছাড়া পোষ্টারে ...
অপু বিশ্বাসের নাচ উপভোগ করবেন দর্শক মাশরাফি
বিনোদন ডেস্ক: আজ অপু বিশ্বাস নাচবেন নড়াইলের বীরশ্রেষ্ঠ স্টেডিয়ামে। দরিদ্রদের সহায়তায় বিকেল ৩টা ৩০ মিনিটে বীরশ্রেষ্ঠ স্টেডিয়ামে হবে ‘কনসার্ট ফর হেল্পলেস’, আয়োজনে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার দাতব্য প্রতিষ্ঠান নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। সেখানেই নাচবেন অপু। অনুষ্ঠানে গাইবেন মমতাজ, মাকসুদ ও ইমরান। থাকবেন প্রধান অতিথি নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মর্তুজা। কনসার্টের টিকিটের দাম রাখা হয়েছে ১০০০, ৫০০, ...
পাকিস্তানে প্রথম হিন্দু নারী সিনেটর কৃষ্ণাকুমারী
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে প্রথমবারের মতো সিনেটর পদের জন্য লড়তে যাচ্ছেন সংখ্যালঘু দলিত হিন্দু নারী কৃষ্ণাকুমারী কোহলি। দেশটির সিন্ধু প্রদেশ থেকে সংখ্যালঘু সিনেটরের আসনে পিপিপির হয়ে দাঁড়াচ্ছেন ৩৯ বছর বয়সী এই নারী। ইতিমধ্যেই কোলহির সমস্ত কাগজপত্র গ্রহণ করেছে পাকিস্তান নির্বাচন কমিশন। আগামী ৩ মার্চ সিনেটর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ২০০৯ সালে পাকিস্তানের প্রথম দলিত সিনেটর হন পিপিপি নির্বাচিত খটুমল ...
নেদারল্যান্ডে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন
অনলাইন ডেস্ক: নেদারল্যান্ডে প্রথমবারের মতো শহীদ মিনার নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ১৯ ফেব্রুয়ারি হেগের জাউডারপার্কে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নেদারল্যান্ডের হেগ পৌরসভার কর্তৃপক্ষ ২০১৭ সালের অক্টোবরে হেগের ঐতিহ্যবাহী জাউদারপার্কে এটি নির্মাণের জন্য জমি বরাদ্দ করেছে। বর্তমানে এর নকশা প্রণয়নের কাজ চলছে। এদিন নেদারল্যান্ড এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশীরা এতে অংশগ্রহণ ...
ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২
নিজস্ব প্রতিবেদক: ফেনীর ছনুয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মিনি ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে আটটায় এ দুর্ঘটনা ঘটে। ফেনীর মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্র জানায়, সদর উপজেলার ছনুয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয় ছোট ট্রাকটিকে। ধাক্কায় ট্রাকটি উল্টে যায়। ঘটনাস্থলেই ট্রাকের চালক ও তাঁর সহকারী নিহত হন। মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, লাশ ...
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
মৌলভীবাজার প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে শ্রীমঙ্গল সাঁতগাও রেলওয়ে স্টেশন অতিক্রমের পর এ দুর্ঘটনা ঘটে। আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ট্রেনটির উদ্ধার কাজ চলছে। ট্রেনে থাকা অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান অল্পের জন্য ...
রোহিঙ্গা ইস্যু : আসছেন তিন নোবেল বিজয়ী
নিজস্ব প্রতিবেদক: আট দিনের সফরে ঢাকায় আসছেন শান্তিতে নোবেল বিজয়ী তিন নারী। নারীপক্ষের আমন্ত্রণে তারা ঢাকায় আসছেন। এরা হলেন- ইরানের শিরিন এবাদি, ইয়েমেনের তাওয়াক্কুল কারমান ও যুক্তরাজ্যের মেইরিড ম্যাকগুয়ের। আগামীকাল শনিবার থেকে তারা রোহিঙ্গাদের বিষয়ে কাজ শুরু করবেন। এছাড়া হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে সরকার। তবে তার সফরসূচি নিয়ে আলোচনা চলছে। মিয়ানমারে নির্যাতনের হাত থেকে বাঁচতে বাংলাদেশে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর