১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৪৯

সদ্য সংবাদ

উদ্ধার হওয়া ৩৫ কচ্ছপ ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার শাখারীবাজার এলাকা থেকে উদ্ধার ৩৫টি সুন্দি প্রজাতির কচ্ছপ গাজীপুরে ভাওয়াল জাতীয় উদ্যানে শনিবার সকালে অবমুক্ত করা হয়েছে। কচ্ছপগুলো শুক্রবার ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা উদ্ধার করেন। এছাড়া অভিযানে এক মণ কচ্ছপের মাংসও উদ্ধার করা হয়। ঢাকা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, নরসিংদী থেকে এসব কচ্ছপ ধরে ঢাকার শাখারীবাজারে নিয়ে কেটে ...

নয়াপল্টন থেকে বিএনপি নেতা আলাল আটক

নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা সোয়া ১১ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ তাকে আটক করে। দৈনিকদেশজনতা/ আই সি

সাড়ে সাত লাখ রোহিঙ্গা শিশু হুমকির মুখে: ইউনিসেফ

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:  মিয়ানমার ও বাংলাদেশে বসবাসরত সাত লাখ ২০ হাজারেরও বেশি রোহিঙ্গা শিশু হুমকির মুখে রয়েছে বলে জানিয়েছে ইউনিসেফের বাংলাদেশের প্রতিনিধি এডুয়ার্ড বেগবেডার। তিনি শুক্রবার জেনেভায় সংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনি বলেন, এর মধ্যে বাংলাদেশের ঘনবসতিপূর্ণ ও অস্বাস্থ্যকর আশ্রয় শিবিরগুলোতে বাস করছে পাঁচ লাখ ৩৪ হাজার এবং সহিংসপূর্ণ রাখাইন রাজ্যে রয়েছে এক লাখ ৮৫ হাজার রোহিঙ্গা শিশু। ...

উ. কোরিয়ার ওপর সবচেয়ে বড় মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, এবারের নিষেধাজ্ঞা এযাবৎকালের মধ্যে সবচেয়ে বড়। শুধু নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি ট্রাম্প, বলেছেন, নিষেধাজ্ঞা প্রথম পর্যায়ের পদক্ষেপ। এতে কাজ না হলে ভিন্ন দাওয়াইয়ের ব্যবস্থা করা হবে। গতকাল শুক্রবার ওয়াশিংটনের কাছে রিপাবলিকান পার্টির এক সভায় নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেন ট্রাম্প। তিনি বলেন, ‘আজ ...

রেলওয়ের নাম ‘দুঃখ প্রকাশ’

নিজস্ব প্রতিবেদক: কমলাপুর রেলস্টেশনে এমন অবস্থার সম্মুখীন হবেন সেটা ভাবতেই পারেননি শাহজাহান মৃধা (৪৮)। জরুরি কাজে যাবেন রংপুর। সড়কপথে না গিয়ে নিরাপদ ভ্রমণের জন্য ট্রেনকেই বেছে নিয়েছেন। তাই রংপুর এক্সপ্রেসের টিকিট কেটেছিলেন একদিন আগেই। চাকরির কাজে তিনি প্রথম রংপুর যাচ্ছেন ট্রেনে। কিন্তু এমন অভিজ্ঞতা হবে সেটা ধারণারও অতীত। সকাল সাড়ে ৮টা থেকে তিনি বসে আছেন ওয়েটিং রুমে। রংপুর এক্সপ্রেস ছাড়ার ...

সংঘাতময় পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে সরকার: মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: বিএনপির শান্তিপূর্ণ কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে হামলা চালিয়ে সরকার সংঘাতময় পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। পূর্ব ঘোষিত বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদেএ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ফখরুল বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ...

সৎমামার ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা

নিজস্ব প্রতিবেদক: অষ্টম শ্রেণিতে পড়ুয়া কিশোরী ভাগনিকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক সৎমামার বিরুদ্ধে। ধর্ষণের কারণে মেয়েটি এখন ৩৩ সপ্তাহের (প্রায় ৮মাস) অন্তঃসত্ত্বা বলে অভিযোগ করেছে ওই কিশোরীর পরিবার। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া পুকুরপাড় এলাকায়। এ ঘটনায় শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে মেয়েটির চাচা বাদী হয়ে ধর্ষণে সহযোগিতায় সৎমা রোজিনা আক্তার ও ধর্ষক সৎমামা হাসানের (১৯) ...

প্রি-ডায়াবেটিসে করণীয়

লাইফ স্টাইল ডেস্ক: ডায়াবেটিস রোগটির সাথে আমরা কমবেশি সবাই পরিচিত। মহামারীর মতো ছড়িয়ে পড়ছে এই রোগ। তবে রোগটি প্রতিরোগযোগ্যও। ডায়াবেটিস হওয়ার ঠিক আগের অবস্থাটিকে আমরা প্রি-ডায়াবেটিস বলি। মানে রক্তের সুগার স্বাভাবিকের চেয়ে বেশি কিন্তু এখনও ডায়াবেটিস হবার মতো পর্যায়ে পৌঁছায়নি। প্রি-ডায়াবেটিস থেকে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে পরবর্তী দশ বছরের মধ্যে। তবে আমার কথা হলো কিছু অভ্যাস এবং জীবন প্রণালীর পরিবর্তন ...

টি-২০ ছাড়া ক্রিকেট বাঁচবে না: সৌরভ

স্পোর্টস ডেস্ক: টি-২০ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেট টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বর্তমানে অত্যধিক ক্রিকেট ও খেলোয়াড়দের ব্যস্ততা নিয়ে একটি প্রশ্নের উত্তরে সৌরভ বলেছেন, ক্রিকেটের জন্যই টি-২০ আবশ্যক। এই সংক্ষিপ্ত ফরম্যাটের খেলা ছাড়া ক্রিকেট টিকে থাকতে পারবে না। দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দলের পারফরম্যান্সে সন্তুষ্ট সৌরভ। তিনি বলেছেন, সফর এখনো পর্যন্ত ভালো কেটেছে ...

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা মিজানুর রহমান মিনু আহত

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর সাধুর মোড় এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে তিনি আহত হন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সা শেষে তিনি নিজ উদ্যোগে বাসায় চলে যান বলে জানিয়েছেন রাজশাহী জেলা যুবদলের সাধারণ ...