নিজস্ব প্রতিবেদক: পূর্বনির্ধারিত কালো পতাকা প্রদর্শন কর্মসূচি থেকে বিএনপির ৬০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করছিলেন নেতাকর্মীরা। সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতাকর্মীরা কালো পতাকা হাতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় বিপুল সংখ্যক পুলিশ ...
সদ্য সংবাদ
২৫ ফেব্রুয়ারি জাতীয় শোক দিবস করার দাবি ন্যাপের
নিজস্ব প্রতিবেদক: বিডিআর বিদ্রোহের ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। শনিবার নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে পিলখানা ট্র্যাজেডির নবম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। গোলাম মোস্তফা ভুইয়া বলেন, শহীদ সেনা অফিসাররা সবাই ছিল জাতির সম্পদ। তাদের অভাব জাতি কখনো পূরণ করতে পারবে না। বাংলার মাটিতে হত্যাকাণ্ডের ...
দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে নতুন মুখ
স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দলে নতুন দুই মুখকে সুযোগ দিচ্ছে প্রোটিয়ারা। তারা হলেন- উইকেটরক্ষক ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন আর অলরাউন্ডার উইয়ান মুলডার। চোটের কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না ফাফ ডু প্লেসিস, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স আর টেম্বা বাভুমা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেই ফিরছেন তারা। ...
সোমবার সারাদেশে বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও দলের কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে বাধা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে আগামী সোমবার সারাদেশে বিক্ষোভ মিছিল করবে বিএনপি। নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। ওইদিন ঢাকা মহানগরসহ সারাদেশের জেলা ও জেলা নগরীতে এই ...
আহত হয়ে গয়েশ্বরের পুত্রবধূ হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক: বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে আহত হয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন কেরাণীগঞ্জ শাখার সভাপতি অ্যাডভোকেট নিপুর রায় চৌধুরী। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য কারাবন্দি গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ। আজ শনিবার বেলা ১১টার দিকে কর্মসূচি পালনকালে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে আহত হন নিপুর রায়। পুলিশ কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে সেখানে অবস্থানরত নিপুর রায় আহত ...
নির্বাচনের প্রস্তুতি ও আন্দোলন চলবে এক সাথে : মওদুদ
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। গণতান্ত্রিক আন্দোলনে এ সরকার বিশ্বাস করে না। যে কারণে আজ বিএনপি’র শান্তিপূর্ণ কালো পতাকা প্রদর্শন অনুষ্ঠানে হামলা করেছে। নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে। আমাদের নির্বাচনের প্রস্তুতি ও গণতান্ত্রিক আন্দোলন এক সাথে পরিচালনা করতে হবে। বাংলাদেশ ইয়ুথ ফোরামের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ...
মেক্সিকোতে ট্রাক থেকে শতাধিক অভিবাসী উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর উত্তরাঞ্চলে মার্কিন সীমান্তের কাছে একটি পরিত্যক্ত ট্রাক থেকে শতাধিক অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। কেন্দ্রীয় আমেরিকান ওই অভিবাসীদের মধ্যে বহু শিশুও রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর রয়টার্স। উদ্ধার হওয়া অভিবাসীরা হুন্ডুরাস, গুয়াতেমালা এবং এল সালভাদরের বাসিন্দা। তারা সবাই বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন। তামাওলিপাস এলাকায় একটি পরিত্যক্ত ট্রাকের ভেতর অভিবাসীদের দেখতে পান সেনা সদস্যরা। ওই এলাকা ব্যবহার করে অবৈধভাবে ...
রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাবেন ৩ নোবেল জয়ী নারী
দৈনিক দেশজনতা ডেস্ক: আগামীকাল রোববার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাবেন শান্তিতে নোবেল জয়ী তিন নারী। মূলত রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমতকে আরও সংহত করতেই তাদের এই সফর। ঢাকার নারী সংস্থা নারীপক্ষের সহযোগিতায় নোবেল জয়ী এ তিন নারীর বাংলাদেশ সফরের আয়োজন করা হয়েছে। এরা হলেন- ইরানের শিরিন ইবাদি, ইয়েমেনের তাওয়াক্কল কারমান ও যুক্তরাজ্যের মেরেইড ম্যাগুয়ার। শনিবার নারীপক্ষ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো ...
বউভাতের দিন শ্বশুরবাড়িতে নববধূর ঝুলন্ত মরদেহ
নিজস্ব প্রতিবেদক: পাবনায় বউভাতের দিন শ্বশুরবাড়ির গোসলখানা থেকে সাথী খাতুন (১৮) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ঈশ্বরদী শহরের শেরশাহ রোডের একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বর ও তার বাবাকে আটক করেছে। নিহত সাথী খাতুন ছলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের সিরাজুল ইসলাম প্রামাণিকের মেয়ে। বরের নাম আবু হানিফ ওরফে অন্তু (২৭)। ...
সচিবালয়ে পদোন্নতি, প্রশাসনে ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: সচিবালয়ে বিভিন্ন ক্যাডারের সিনিয়র সহকারী সচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত তিন শতাধিক কর্মকর্তার দীর্ঘদিন ধরে নেই কোনো পদোন্নতি। একই ব্যাচের হয়ে কেউ কেউ অতিরিক্ত সচিব এবং এমনকি সচিব হয়েছেন। অনেকে বছরের পর বছর রয়ে গেছেন একই পদে। এমন বৈষম্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে প্রশাসনে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিসিএস ১০, ১৩, ১৫ ও ১৮তম ব্যাচের সিনিয়র সহকারী ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর