নিজস্ব প্রতিবেদক: শীত শেষ না হতেই ‘কালবৈশাখী’র আগমনী বার্তা নিয়ে ফাল্গুনের মধ্যরাতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির দেখা মিলেছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে দমকা বাতাস বইতে শুরু করে। এর কিছুক্ষণ পরই শুরু হয় বৃষ্টি। প্রায় আধ ঘণ্টা থেমে থেমে চলে বজ্রসহ বৃষ্টিপাত। রাজধানীর বেশ কিছু এলাকা দমকা বাতাসে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ো বাতাসের কারণে বেশ কয়েকটি ছিন্নমূল মানুষের থাকার জায়গার পর্দা ছিঁড়ে গেছে। দেশের ...
সদ্য সংবাদ
দুর্নীতি সুশাসনের অন্তরায় : দুদক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) একার পক্ষে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। আমি চাই আপনারা সবাই একসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে সমালোচনা করুন। সত্য বলতে হবে, সত্য কী? সত্য হলো দেশে সুশাসনের অভাব রয়েছে। দুর্নীতি সুশাসনের অন্তরায়। আমরা যদি একতাবদ্ধ হয়ে কথা বলতে না পারি তাহলে দুর্নীতি দূর করা সম্ভব না। সোমবার বঙ্গবন্ধু ...
মোবাইল ফোনেই ভাতা পেয়ে যাবেন মুক্তিযোদ্ধারা
নিজস্ব প্রতিবেদক: ভাতা নিতে মোবাইল ব্যাংকিং সুবিধা পাবেন মুক্তিযোদ্ধারা। যাদের মোবাইল ফোন নেই প্রয়োজনে সরকার তাদের মোবাইল ফোন কিনে দেবে। ফলে মুক্তিযোদ্ধারা ঘরে বসেই ঝুটঝামেলা ছাড়াই তাদের ভাতা নিতে পারবেন। দীর্ঘক্ষণ ব্যাংকে গিয়ে নানা হয়রানি দূর করতে মুক্তিযোদ্ধাদের জন্য এ উদ্যোগ নেয়া হচ্ছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি কক্সবাজারের মহেশখালীতে মুক্তিযোদ্ধাদের ভাতা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠিয়ে ...
ইসরায়েলি অবরোধে প্রাণ গেছে হাজারের বেশি ফিলিস্তিনির
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধে এক হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। সেখানকার দাতব্য সংগঠনগুলোর সমন্বয়কারী আহমেদ আল কুর্দ রোববার এক বিবৃতিতে জানিয়েছেন, অবরোধের কারণে চিকিৎসা সেবা ব্যহত হওয়ায় গত কয়েকদিনে জন্ম নেয়া অপরিণত পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। খবর আল জাজিরা। অবরোধের কারণে গাজার স্বাস্থ্য অবস্থার ব্যাপক অবনতি হয়েছে। স্বাস্থ্য অবস্থার অবনতি, চিকিৎসা সামগ্রীর অপ্রতুলতা এবং বিভিন্ন স্থানে ওষুধ না ...
উত্তর কোরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ চীন
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক মহলকে উত্তপ্ত করে পরমাণু ইস্যুতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া। আর তারই জের ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন উত্তর কোরিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ধাপে এ যাবতকালের সবচেয়ে বড় ও ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি সমুদ্রে উত্তর কোরিয়ার জাহাজ চলাচলে বাধাদান, আটক ও তল্লাশি করার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে, উত্তর কোরিয়ার ওপর নতুন করে ...
বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশের হামলা, আহত ৬
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে। এতে নেতাকর্মীরা আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে শহরের ফায়ার সার্ভিস সড়কে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। খালেদা জিয়ার মুক্তি ও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা প্রদর্শনে পুলিশের হামলার প্রতিবাদে ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুরের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা ...
সু চির আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া উচিত
দৈনিক দেশজনতা ডেস্ক: দুই নোবেল বিজয়ী ইয়েমেনের তাওয়াক্কল কারমন ও উত্তর আয়ারল্যান্ডের মেরেইড ম্যাগুয়ার উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় তারা বলেছেন, রোহিঙ্গা নারীদের ধর্ষণ, উত্পীড়ন ও নির্যাতন করার দায়ে অং সান সু চি ও তার সরকারের আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া উচিত। রোববার কক্সবাজারের উখিয়ার মধুরছড়া ক্যাম্প ঘুরে এসব কথা বলেন তারা। এ সময় তারা বলেন, শান্তিতে নোবেল ...
মার্সেইকে উড়িয়ে দিল পিএসজি
স্পোর্টস ডেস্ক: আগামী ৬ মার্চ চ্যাম্পিয়ন লিগের ফিরতি ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। আর এজন্য আগে থেকেই নিজেদের ঝালিয়ে নিতে শুরু করেছে নেইমাররা। লিগ ওয়ানে অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ মার্সেইকে উড়িয়ে দিয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে আর এক ধাপ এগিয়ে গেল পিএসজি। কিন্তু পিএসজির বড় জন্য দুঃসংবাদ হলো দলের সেরা খেলায়ার নেইমারের ইনজুরি। ম্যাচের ৭৭তম মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ ...
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কি মি যানজট
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের টাঙ্গাইলের অংশে প্রায় ২০ কিমি তীব্র যানজট দেখা গেছে। সোমবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে ঘারিন্দা পর্যন্ত এ যানজটে স্থবির হয়ে পড়েছে মহাসড়ক। এতে এই অংশের রাস্তা পারি দিতে দিগুনের বেশী সময় লেগে যাচ্ছে। এ কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকেরা। পুলিশ জানায়, রোববার গভীর রাতে ঝড় বৃষ্টি হয়। এতে বঙ্গবন্ধু ...
সিরিয়ায় বোমা হামলা: শিশুসহ নিহত ৫০০
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব ঘোতা অঞ্চলে দেশটির সরকারি বাহিনীর বিমান হামলায় গত ৭দিনে নিহত হয়েছে নারী-শিশুসহ অন্তত ৫০০ জন। জাতিসংঘের ডাকা যুদ্ধবিরতির পরও অঞ্চলটিতে হামলা বন্ধ হয়নি, বরং সরকারি বাহিনীর বিরুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত রোববার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে সিরিয়ায় ৩০ দিনের যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। এর ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর