আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে নির্বাচন হবে আগামী মাসে। এই নির্বাচনে প্রধান বিষয় হয়ে উঠেছে অভিবাসন – কিছু দলের জন্য এর পেছনের অর্থ হয়তো ‘মুসলিম অভিবাসন’। খবর বিবিসির। গত চার বছরে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির মাটিতে এসে নেমেছে প্রায় ৬ লাখ লোক। এই অভিবাসনের ব্যাপারে কে কত কড়া নীতি নেবে তাই নিয়ে প্রচারণা চালাচ্ছে রাজনৈতিক দলগুলো। ‘ইউক্রেন বা বেলারুস থেকে ...
সদ্য সংবাদ
নারায়ণগঞ্জে বাস-লরির সংঘর্ষে নিহত ৮, আহত ২৫
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৮ নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ২৫ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্ককা করা হচ্ছে। আহতদের মধ্যে ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। সোমবার দুপুর ১ টার দিকে উপজেলার ত্রিবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোনারগাঁও থানার ওসি (অপারেশন) আব্দুল জব্বার ...
রাজশাহীতে বিএনপির প্রতিবাদ মিছিলে পুলিশের বাধা
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বিএনপির প্রতিবাদ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। ঢাকায় বিএনপির কালো পতাকা কর্মসূচিতে পুলিশের হামলা ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশি বাধায় পড়ে পণ্ড হয়ে যায় রাজশাহী বিএনপির প্রতিবাদ মিছিল। জানা গেছে, কেন্দ্রঘোষিত কর্মসূচি পালনের জন্য রাজশাহী নগরীর মালোপাড়ায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করে। এ ...
ঝালকাঠিতে বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটা, আহত ৬
নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে। এতে ছয় বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস সড়কের দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বিএনপি নেতারা জানায়, খালেদা জিয়ার মুক্তি ও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালোপতাকা প্রদর্শনে পুলিশের হামলার প্রতিবাদে ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের ...
ডাক্তার সেজে শিশু চুরি করতে গিয়ে ধরা
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু চুরির এক সপ্তাহের মধ্যেই আরও একটি চেষ্টা হয়েছিল। তবে হাসপাতাল কর্মীদের সতর্ক অবস্থানে ধরা পড়ে যায় দুইজন। এরা চিকিৎসকের বেশে হাসপাতালে গিয়ে শিশু চুরির চেষ্টা করেছিল। যে দুই জন আটক হয়েছে তাদের বেশভূষা চিকিৎসকদের মতই, কিন্তু আচরণে খটকা লাগায় সন্দেহ হয় হাসপাতালের কর্মীদের। আর এতেই ধরা পড়ে তারা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ...
টাঙ্গাইলে চলছে পরিবহন ধর্মঘট
টাঙ্গাইল প্রতিনিধি: ধলেশ্বরী পরিবহনের চালক হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে টাঙ্গাইল জেলায় আজ সোমবার সকাল থেকে পরিবহন ধর্মঘট চলছে। শেষ হবে সন্ধ্যা ৬টায়। তবে টাঙ্গাইলের ওপর দিয়ে চলাচল করা অন্যান্য জেলার যানবাহন এর আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। বাস-মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনগুলো একযোগে টাঙ্গাইল থেকে দেশের বিভিন্ন জেলা অভিমুখে চলাচলকারী সব পরিবহন চলাচল বন্ধ রেখেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন ...
সালমান শাহর মৃত্যুর প্রতিবেদন দেয়নি পিবিআই
বিনোদন ডেস্ক: চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু মামলায় গতকাল পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল করেনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আগামী ২৬ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম সত্যব্রত সিকদার। গতকাল এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। ২০১৬ সালের ৭ ডিসেম্বর পিবিআইকে পুনঃতদন্তের নির্দেশ দেয় আদালত। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে ...
খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল
নিজস্ব প্রতিবেদক: জিয়া চ্যারিটেবল মামলায় ১৩ মার্চ পর্যন্ত জামিনে থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেদিনই হাজিরা দেয়ার বিষয়ে আদেশ দেবেন আদালত। খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ড. মো. আখতারুজ্জামান সোমবার এ আদেশ দেন। খালেদা জিয়ার পক্ষে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন তার প্রধান আইনজীবী আবদুর রেজাক খান। এর পরই দুর্নীতি দমন কমিশন-দুদকের আইনজীবীরা এর ...
টি-টুয়েন্টিতেও সেরা বোলার রশিদ খান
স্পোর্টস ডেস্ক: আইসিসির বোলার র্যাংকিংয়ে ওয়ানডে ক্রিকেটের পর টি-২০ ফরম্যাটেও শীর্ষ স্থানটিও দখল করেছেন আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ খান। নিউজিল্যান্ডের বাঁ-হাতি স্পিনার মিচেল স্যান্টনারকে সরিয়ে সবার উপরে উঠে এসেছেন এই আফগান তরুণ তুর্কি। তার রেটিং পয়েন্ট ৭৫৯। জিম্বাবুয়ের বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া ওয়ানডে সিরিজের আগে দুই ম্যাচের টি-২০ সিরিজে ৫ উইকেট শিকার করেন রশিদ। এতে র্যাংকিং-এ উন্নতি হয়েছে তার। জিম্বাবুয়ের বিপক্ষে ...
আখাউড়ায় শিক্ষা সফরের বাস খাদে, আহত ২৫
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিক্ষা সফরের একটি বাস খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের আখাউড়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে মো. মুকাদ্দেছ, মো. রাসেল, স্বর্ণা, খাদিজা, রাহমিনা, রাসেদা আক্তার, তামান্না, রুবেল, সাইমা, জান্নাতের নাম জানা গেছে। জেলার কসবা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর