গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ইটভর্তি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন। এসময় অন্তত ১৫ বাসযাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার জঙ্গল মুকুন্দপুর গ্রামের রুকু শেখের ছেলে পিকআপভ্যানের চালক শাজাহান শেখ(৪৫), একই উপজেলার ভূতপাশা গ্রামের বরকত মিয়ার ছেলে হেলপার সোহাগ মিয়া (২৮) ও ...
সদ্য সংবাদ
জয়ের হ্যাটট্রিক আফ্রিদিদের
স্পোর্টস ডেস্ক: ইকবালের পেশোয়ার জালমির পর এবার মোস্তাফিজের লাহোর কালান্দার্সও হারল শহিদ আফ্রিদির করাচি কিংসের কাছে। ২৭ রানে জিতেছে তারা। ফলে টানা তিনটি ম্যাচে জিতেছে তারা। সোমবার টস জিতে ব্যাট করতে নামে করাচি। ধারাবাহিক উইকেটে পতনের ফলে ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৫৯ রান। দুটি করে উইকেট শিকার করেছেন সোহেল খান, ইয়াসির শাহ ও সুনিল নারিন। আর ১ ওভার ...
শ্রীদেবীকে খুন করা হয়েছে: বিজেপি এমপি
বিনোদন ডেস্ক: শ্রীদেবীর মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাংসদ সুব্রক্ষ্মণ্যম স্বামী। ভারতের প্রথম সুপারস্টার নায়িকা শ্রীদেবীকে খুন করা হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এমনকী, নায়িকার এই মৃত্যুর সঙ্গে মাফিয়া ডন দাউদ ইব্রাহীমের হাত রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার বিজেপির এই সাংসদ বলেন, ‘প্রসিকিউশন কি বলে এখন সেটাই দেখার। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরগুলোর কোনো ধারাবাহিকতা নেই। শ্রীদেবী ...
জোড়া মাথা পৃথকের প্রথম ধাপ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: জোড়া মাথা নিয়ে জন্ম নেয়া দুই বোন রাবেয়া-রোকাইয়ার অস্ত্রোপচারের প্রথম ধাপ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ মূলত দুই শিশুর মস্তিষ্কের রক্ত সঞ্চালনের বিষয়টি পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের আলাদা করার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে বছরখানেক সময় লাগবে। এটি অনেক জটিল প্রক্রিয়া। অনেক কিছুই হতে পারে; সর্বোচ্চ সতর্কতা দিয়ে প্রত্যেকটি ধাপ শেষ করার চেষ্টা থাকবে। ...
ভিডিও প্রকাশের হুমকি দিয়ে নিয়মিত ধর্ষণ
পাবনা প্রতিনিধি: সেলফোনে ধারণ করা শ্লীলতাহানির ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে পাবনার ভাঙ্গুড়ায় এক এসএসসি পরীক্ষার্থীকে নিয়মিত ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা প্রতিবেশি যুবক কার্তিক সুত্রধরকে (৩০) অভিযুক্ত করে স্থানীয় পৌর কাউন্সিলর আব্দুস সামাদ এবং স্থানীয় প্রধানবর্গের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত কার্তিক ভাঙ্গুড়া পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেন্দা পালপাড়া মহল্লার প্রভাবশালী ...
মরনে মর্কেকেলের অবসরে যাওয়ার ঘোষনা
স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার মরনে মর্কেল। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের পরই বিদায় জানাবেন আন্তর্জাতিক ক্রিকেটকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী বৃহস্পতিবার। ২০০৬’র ডিসেম্বরে টেস্টে ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মরকেলের। প্রোটিয়াদের হয়ে ৮৩ টেস্টে ২৯৪ উইকেট নিয়ে দেশের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি ...
মির্জা ফখরুল দেখা করলেন ড. কামাল হোসেনের সঙ্গে
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়ে আইনি সহায়তার জন্য দেশের খ্যাতিমান আইনজীবী ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সকালে মতিঝিলের টয়োটা টাওয়ারে ড. কামাল হোসেনের চেম্বারে যান তিনি। সেখানে প্রায় ১ ঘন্টা অবস্থান করে বেলা সোয়া ১২টায় বের হয়ে আসেন মির্জা ফখরুল। বিএনপির একটি দায়িত্বশীল সূত্র তথ্যটি নিশ্চিত করেছেন। ওই ...
উপজেলা চেয়ারম্যান বিএনপি নেত্রী সাবিরা নাজমুল আটক
যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্নিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যশোর বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে। ঢাকায় যাওয়ার জন্য সেসময় যশোর বিমানবন্দরে অপেক্ষা করছিলেন তিনি। যশোর কোতয়ালী থানার ওসি এ কে এম আজমল হুদা চেয়ারম্যান মুন্নিকে গ্রেফতারের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘মুন্নির বিরুদ্ধে নাশকতার পাঁচটি মামলা ...
যশোরে ছয় মণ গাঁজা উদ্ধার
যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল বন্দরে গাঁজার একটি বড় চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দুপুরে পোর্ট থানার রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ছয় মণ গাঁজা উদ্ধার করা হয়। গাঁজার বিশাল এই চালান জব্দ করা হলেও এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, বিপুল পরিমাণ গাঁজা ভারত থেকে ...
কুমিল্লায় ৯ রোহিঙ্গা আটক
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ৪ নারী, ৪ শিশু, একজন পুরুষসহ ৯ রোহিঙ্গাকে আটক করেছে সদর দক্ষিণ থানা পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসপি (সার্কেল) মাহমুদ হোসেনের নেতৃত্বে জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে মঙ্গলবার বেলা ১২টায় তাদের আটক করা হয়। তাৎক্ষণিক আটক রোহিঙ্গাদের কোনো পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর