১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:০৫

সদ্য সংবাদ

শুক্রবার বাউবির এইচএসসি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুক্রবার থেকে শুরু হচ্ছে। বৃহস্পতিবার বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আবুল কাসেম শিখদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সারাদেশে ৩৩৯টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষায় ১ লাখ ৭৩ হাজার ৪ শত ৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। যার মধ্যে ১ লাখ ১ হাজার ১ শত ৪২ জন ...

নিশ্চিতভাবেই আরেকটা অর্থনৈতিক মন্দা আসছে: বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক: দশ বছর আগে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মন্দার প্রভাবে সারা বিশ্বের অর্থনীতিতে সংকট দেখা দিয়েছিল। পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস মনে করেন ওই রকম আরেকটি অর্থনৈতিক মন্দা আবার ঘটতে চলেছে। তবে ঠিক কখন বাজারের শিথিলভাব দেখে দিবে তা নিশ্চিত নন তিনি। রেডিট ওয়েবসাইটের ‘আস্ক মি এনিথিং’ সেশনে বিল গেটস একথা বলেন। বিভিন্ন খবর শেয়ার ও আলোচনা করার ...

শনিবার বিএনপির জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদক: আগামী শনিবার বিএনপির কেন্দ্রীয় সিনিয়র নেতাদের জরুরি বৈঠকে ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওইদিন বিকেল চারটায় গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা এবং যুগ্ম মহাসচিব বৃন্দ উপস্থিত থাকবেন। বিএনপির কেন্দ্রীয় দফতরের সিনিয়র একজন নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। দৈনিকদেশজনতা/ আই সি

তমরু সীমান্তে মায়ানমারের অতিরিক্ত সৈন্য

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্র“ সীমান্তে মিয়ানমারের অতিরিক্ত সৈন্য মোতায়েন; চলছে অস্ত্রের মহড়া। জানা যায়, শূন্যরেখায় এসে মিয়ানমার সেনারা এই অস্ত্রের মহড়া করছে। সেখানে অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হয়েছে। এর আগে, সীমান্তের কাঁটাতারে বৈদ্যুতিক তার সংযোগ দিয়েছিল বলেও জানা যায়। এ সময় তারা অস্ত্রের মহড়া করেছে। বিজিবি’র এক কর্মকর্তা জানান, “সীমান্তজুড়ে মিয়ানমার সেনাদের অস্ত্রের মহড়া ও অতিরিক্ত সৈন্য সমাবেশের বিষয়টি ...

সিলেটে পাথর তুলতে গিয়ে মাটি চাপায় নিহত ৩

সিলেট প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরফিন টিলায় অবৈধভাবে পাথর তোলার সময় মাটি চাপায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলার বশির আহমদের কোয়ারিতে এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ জানান, বুধবার দুপুরে কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় বশির আহমদের গর্তে পাথর উত্তোলন করতে গিয়ে তিন শ্রমিক ...

বরগুনায় স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বরগুনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জামাল মিয়া শোভনের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও সেচ্ছাচারিতার অভিযোগ এনে অপসারণ ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলা সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বাস্থ্য ও ...

রিচার্ড পাইবাসই বাংলাদেশের কোচ

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে বড় ব্যবধানে হার! টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ব্যাপক ভরাডুবিই বলে দিচ্ছিল বাংলাদেশের জন্য একজন অভিজ্ঞ কোচ অত্যাবশ্যক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারাও তা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন। সিরিজ শেষে দ্রুত কোচ নিয়োগের কথা জানিয়েছিলেন বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন। তার কথা অনুযায়ী, কাল বিলম্ব না করে তামিম-সাকিবদের জন্য কোচ ঠিক করে ...

মাদকের সঙ্গে জড়ালে চাকরি থাকবে না: ডিজি

নিজস্ব প্রতিবেদক: মাদকসেবন, মাদক ব্যবসা বা মাদক ব্যবসায়ীদের সহযোগিতার মতো কোনো কাজে জড়ালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি থাকবে না বলে হুঁশিয়ার করেছেন মহাপরিচালক (ডিজি) মো. জামাল উদ্দীন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক এ কথা বলেন। মহাপরিচালকের কাছে সাংবাদিকেরা জানতে চান, অধিদপ্তরের অনেক কর্মকর্তা-কর্মচারী মাদকসেবন ও ব্যবসার সঙ্গে যুক্ত ...

রাশিয়ান অলিম্পিক কমিটির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

স্পোর্টস ডেস্ক: রাশিয়ান অলিম্পিক কমিটির উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। পিয়ংইয়ং শীতকালীন অলিম্পিকে রাশিয়ান অ্যাথলেটদের ডোপ পরীক্ষার ফলাফল নেতিবাচক আসায় আইওসি এই নিষেধাজ্ঞা তুলে নেয় বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে। গত বছর ডিসেম্বরে ডোপিংয়ের দায়ে দেশটির অলিম্পিক কমিটিকে বহিষ্কার করেছিল আইওসি। যে কারণে শীতকালীন গেমসে নিরপেক্ষ দল হিসেবে রাশিয়ান অ্যাথলেটরা বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। ...

বনানীর ‘ধর্ষক’ ইভানের প্রতিবেদন দাখিল পেছাল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে জন্মদিনের পার্টিতে ডেকে বাসায় নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত ধর্ষক ইভানের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল পিছিয়েছে। আগামী ২২ মার্চ প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন ঢাকা মহানগর হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরী। বৃহস্পতিবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এ দিন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই সুলতানা আক্তার প্রতিবেদন দাখিল ...