১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৪৮

সদ্য সংবাদ

সীমান্তে উত্তেজনা: মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমার অতিরিক্ত সীমান্তরক্ষী মোতায়েন করেছে। এ নিয়ে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১ মার্চ) বিকালে সীমান্ত উত্তেজনা নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উ কে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম খোরশেদ আলম তাকে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে ...

জিহাদের মৃত্যুর ক্ষতিপূরণ না দেয়ায় আদালত অবমাননার রুল

নিজস্ব প্রতিবেদক: শিশু জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ না দেয়ায় আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মদ খান এবং ফায়ার সার্ভিসের পরিচালক মেজর একেএম শাকিল নেওয়াজকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১ মার্চ) এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি ...

বিএনপি পরিস্থিতি জানালো আন্তর্জাতিক তিন সংস্থাকে

মারুফ শরীফ, দেশজনতা প্রতিবেদক : বিএনপি দেশের বর্তমান সামগ্রীক পরিস্থিতি জানিয়ে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথকে চিঠি দিয়েছে। চিঠিতে বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন, রাজনীতি ও মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। চিঠিতে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজানো ‘মিথ্যা মামলায়’ সাজা দিয়ে তাঁকে ছাড়াই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার সরকারের দুরভিসন্ধির কথাও চিঠিতে উল্লেখ করেছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, গতকাল ...

ভয় দেখাতে আসছেন ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক: টালিউড, বলিউড, হলিউড জুড়ে এখন ভূতেদের বিশাল রাজ্য। এই রাজ্যে হলিউড পরিচালকরা কিছুটা সার্থক হলেও খুব একটা সফলতা পাচ্ছেন না অন্য সবাই। দর্শকদের ভয় দেখাতে একপ্রকার ব্যর্থই হয়েছেন তারা। কিন্তু পরিচালক মহুয়া চক্রবর্তী এবার দাবি করে বলেছেন, ‘এমন ভয়ের সিনেমা কলকাতার দর্শক এর আগে দেখেনি।’ টলিউডের আপকামিং বাংলা সিনেমা ‘আমার ভয়’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ...

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আহমেদ জামাল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামালকে চুক্তিতে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরের দায়িত্ব দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১ মার্চ) স্বেচ্ছায় অবসরগ্রহণ এবং অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে আহমেদ জামালকে ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আদেশে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে ৬২ বছর বয়স পর্যন্ত, অর্থাৎ ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ডেপুটি গভর্নরের দায়িত্বে থাকবেন তিনি। ...

মিয়ানমার সীমান্তে বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমারে সীমান্তে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে বিজিবি কঠোর হস্তে দমন করতে প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তায় বিজিবি সর্বদা সতর্ক অবস্থায় প্রহরায় নিয়োজিত রয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার বান্দরবানের পার্শ্ববর্তী সাতকানিয়ার বায়তুল ইজ্জত বিজিবি প্রশিক্ষণ কেন্দ্রে ৯১তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ...

বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক: দোল পূর্ণিমা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ ছিল। আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য লোড-আনলোড ও কাস্টমসে পণ্য শুল্কায়ন স্বাভাবিক রয়েছে। বেনাপোল স্থল বন্দরের পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম বলেন, দোল পূর্ণিমা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল বন্দর থেকে কোন পণ্য বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি এবং বাংলাদেশ থেকেও কোন পণ্য ...

দুর্বোধ্য প্রেসক্রিপশন পড়া ও ওষুধ খাওয়ার সময় মনে করাবে অ্যাপস

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সময় পাল্টে যাচ্ছে খুবই দ্রুত। তথ্যপ্রযুক্তির বৈপ­বিক এই পরিবর্তনের প্রধান লক্ষ্য মানুষের জীবন-যাপনকে সহজ থেকে সহজতম করা। এই পরিবর্তনের ধারায়, নতুন নতুন সেবার আইডিয়া ও পেশাদারিত্ব নিয়ে এগিয়ে আসছে আমাদের তরুণ প্রজন্ম। তেমনই একটি উদ্যোগের সাথে সম্প্রতি পরিচয় ঘটেছে। সম্প্রতিক অভিযোগ, চিকিৎসা সেবায় ডাক্তারদের দূর্বোধ্য হাতের লেখার প্রেসক্রিপশন পড়তে পারছেন না সেবা গ্রহীতারা। এই সমস্যা সমাধান ...

সব দলের রাজনৈতিক কর্মকাণ্ড নির্বিঘ্ন করার আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট সাংবাদিকদের বলেছেন, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে শর্তগুলো কেবল ভোটের দিন নয়, সব সময়ই নিশ্চিত করতে হয়। সবাই যাতে অংশ নিতে পারে, সবাই যাতে সভা, সমাবেশ, বৈঠক করতে পারে, সবাই যেন নির্বিঘ্নে তাদের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে- সেটাও নিশ্চিত করতে হয়। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এ কথা বলেন মার্কিন ...

নেপালে বাণিজ্য মেলায় ওয়ালটন পণ্যের ব্যাপক সাড়া

অনলাইন ডেস্ক: নেপালের রাজধানী কাঠমুন্ডুতে অনুষ্ঠিত ‘৪র্থ বাংলাদেশ এক্সপো-২০১৮’তে ব্যাপক প্রশংসা পেয়েছে ‘মেইড ইন বাংলাদেশ’খ্যাত ওয়ালটন পণ্য। বাংলাদেশ দূতাবাস আয়োজিত এই বাণিজ্য মেলায় ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, আইসিটি এবং হোম অ্যাপ্লায়েন্সস পণ্য প্রদর্শন ও বিক্রি করে ওয়ালটন। এতে ওয়ালটন পণ্য নেপালি ক্রেতা-দর্শনার্থীদের নজর কাড়ে। মেলার উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি ...