অনলাইন ডেস্ক : লিবিয়ার উপকূলীয় এলাকায় চালানো আলাদা অভিযানে তিন শতাধিক অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড ও আন্তর্জাতিক দাতব্য সংস্থা। গত শনিবার মানবপাচারকারীরা সমুদ্রপথ ব্যবহার করে এই অভিবাসীদের ইতালি নিয়ে যাচ্ছিল। কোস্টগার্ডের মুখপাত্র আইয়ুব কাসেমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ১২৫ জন যাত্রী নিয়ে স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী ত্রিপোলির পশ্চিমে জাওয়াইয়া উপকূলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে যায়। সেখান ...
সদ্য সংবাদ
লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি রাজস্ব বোর্ড
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) ১ লাখ ১০ হাজার ১১ কোটি ১৫ লাখ টাকা আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এসময়ে প্রতিষ্ঠানটি লক্ষ্যমাত্রার চেয়ে ১৪ হাজার ৮০২ কোটি ৩৬ লাখ টাকা পিছিয়ে আছে। প্রথম সাত মাসে রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ২৫ হাজার ৩১৩ কোটি ৫১ লাখ টাকা। এনবিআরের পরিসংখ্যান বিভাগ থেকে এসব তথ্য জানা গেছে। ...
আবার জেগে উঠেছে জাপানের আগ্নেয়গিরি
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘদিন সুপ্ত অবস্থায় থাকা জাপানের দক্ষিণাঞ্চলে মিয়াজাকি ও কাগোশিমা প্রিফেকচারের মধ্যবর্তী এলাকায় অবস্থিত শিনমোয়েদাকে আগ্নেয়গিরি থেকে লাভা উদগীরণ শুরু হয়েছে। এই আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা ও পাথরখণ্ড জ্বালামুখ থেকে উড়ে চার কিলোমিটার দূরে গিয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। শিনমোয়েদাকে আগ্নেয়গিরি থেকে বেশ কিছু দিন ধরেই ছাই উড়ে আসছিল। আগ্নেয়গিরির আশপাশে যেসব বাড়িঘর রয়েছে সেখানে ভূকম্পন অনুভুত ...
নাইকো মামলায় খালেদা জিয়ার অভিযোগ শুনানি ৯ এপ্রিল
নিজস্ব প্রতিবেদক: নাইকো মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনসংক্রান্ত পরবর্তী শুনানির জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। আদালত সূত্র জানায়, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তি করে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা ক্ষতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের তৎকালীন ...
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মুখে কালি নিক্ষেপ : আটক ১
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফের মুখে কালি নিক্ষেপের ছবি ভাইরাল হয়ে পড়েছে। রাজনৈতিক মঞ্চে ভাষণ দেওয়াকালে তার ওপর কালো কালি নিক্ষেপ করে এক ব্যক্তি। এসময় খাজা আসিফের চেহারার বাম অংশ ও গায়ের সাদা পাঞ্জাবি কালিতে ছেয়ে যায়। বিষয়টির নিন্দা জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতৃবৃন্দ ও অন্যান্য রাজনৈতিক নেতারা। শনিবার পাকিস্তান মুসলীম লীগের এ নেতা নিজ নির্বাচনী এলাকা শিয়ালকোটে ভাষণা দেওয়ার ...
আইডিয়াল স্কুলে শিক্ষক নিয়োগে বাণিজ্যের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ‘ইংলিশ ভার্সনে’ শিক্ষক নিয়োগে ‘নিয়োগ বাণিজ্যের’ অভিযোগ উঠেছে। যোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে ৬১ জন শিক্ষক-কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন একাধিক প্রার্থী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইডিয়াল স্কুলের মুগদা, বনশ্রী ও মতিঝিলে দিবা-প্রভাতী শাখায় ৫৫ জন শিক্ষক ও ৬ জন অফিস সহকারী নিয়োগের সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। সেই লক্ষ্যে গত ...
কিডনি রোগ নিয়ে উদ্বেগ : ঢাকায় বিশেষজ্ঞ সম্মেলন
স্বাস্থ্য ডেস্ক: বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন দেশে শিশু জন্মের সময় কিডনি রোগ সনাক্ত না হওয়ায় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হচ্ছে। শিশুদের কিডনি রোগ নিয়ে আজ রোববার থেকে ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের দু’দিনের আন্তর্জাতিক একটি সম্মেলন শুরু হচ্ছে। জার্মানি, অস্ট্রেলিয়া ও ভারতসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা সম্মেলনে অংশ নিচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই সম্মেলনের আয়োজন করছে শিশু বিশেষজ্ঞদের সংগঠন ‘প্যাডিয়াাট্রিক নেফ্রোলজি সোসাইটি ...
ডি ভিলিয়ার্সের ব্যাটে দক্ষিণ আফ্রিকার লিড
স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত শুরুর পরও মাঝে খেই হারিয়ে ফেলেছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তবে এক প্রান্ত ধরে খেলে ঠিকই দলকে লিড এনে দিলেন ডি ভিলিয়ার্স। দ্বিতীয় দিন শেষে সফরকারী অস্ট্রেলিয়া থেকে ২০ রানে এগিয়ে আছে স্বাগতিক শিবির। সেন্ট জর্জেস পার্কে ১ উইকেটে ৩৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। ২৯ রান করে নাইটওয়াচম্যান রাবাদার বিদায়ের পর তৃতীয় উইকেটে ...
রোহিঙ্গাদের দেখতে আসছেন অস্কারজয়ী কেট ব্ল্যানচেট
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের নির্বিচার গণহত্যা ও নির্যাতনের হাত থেকে রেহাই পেতে বাংলাদেশে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসছেন জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত ও অস্ট্রেলিয়ার অস্কারজয়ী অভিনেত্রী কেট ব্ল্যানচেট। আগামী ১৭ মার্চ চার দিনের সফরে কেট ব্ল্যানচেট ঢাকায় আসছেন। সফরকালে তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে সেখানে বসবাসরত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন, তাদের খোঁজ খবর নেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এমন ...
দিনাজপুরে ইয়াবাসহ আটক ১
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার রাম সাগর মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৭৯ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৩) সদস্যরা। তার নাম মো. মহিদুর রহমান, বয়স ২৮ বছর। রবিবার সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ব্যাপারে র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা পরিচালনা করে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর