১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:০৩

সদ্য সংবাদ

সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু ৬ মে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান উপলক্ষে ৬ মে থেকে ঢাকাসহ সারা দেশে স্বল্পমূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি শুরু হবে। এই কর্মসূচির আওতায় রাজধানীসহ দেশ জুড়ে ভোজ্য তেল, চিনি, ডাল, ছোলা এবং খেজুর বিক্রি করা হবে। এ বিষয়ে টিসিবি’র মুখ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির ভূঁইয়া বলেন, রমজানের বাজার মোকাবেলায় প্রস্তুত টিসিবি। ইতোমধ্যে টিসিবির আমদানি ও স্থানীয়ভাবে ক্রয়কৃত মজুদ পণ্য ...

অবৈধ পানি ব্যবসায়ীদের তথ্য চায় বিএসটিআই

নিজস্ব প্রতিবেদক: অবৈধ পানি ব্যবসায়ীদের বিষয়ে বিএসটিআইকে তথ্য দিতে বৈধ ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক সরদার আবুল কালাম। মঙ্গলবার বিশুদ্ধ পানি বাজারজাত নিশ্চিতকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, যেসব প্রতিষ্ঠান বিএসটিআইর লাইসেন্স না নিয়ে বিশুদ্ধ পানি বাজারজাত করছে ইতোমধ্যে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। ...

রেলওয়ে প্রথম নারী কর্মকর্তা সিওপিএস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেলওয়ের ইতিহাসে এই প্রথম কোনো মহিলা অফিসারকে চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। গত রোববার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম শফিক স্বাক্ষরিত এক আদেশে পরিচালক (ট্রাফিক) মোছা: রশিদা সুলতানা গনিকে পূর্বাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট পদায়নকৃত পদে বদলি করা হয়েছে। বর্তমানে রশিদা সুলতানা বাংলাদেশ রেলওয়ের পরিচালক (পরিবহন) ছাড়াও অতিরিক্ত পরিচালকের (জনসংযোগ) দায়িত্ব পালন ...

ইন্দোনেশিয়ায় তেলকূপে অগ্নিকাণ্ড: নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় একটি অবৈধ তেলকূপে অগ্নিকাণ্ডে অন্তত ১০ নিহত ও ৪০ আহত হয়েছে। বুধবার ভোরে দেশটির আচেহ প্রদেশে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। তবে খালিজ টাইমস পুলিশের বরাত দিয়ে বলেছে, নিহতের সংখ্যা বাড়তে পারে। খবরে বলা হয়েছে, অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে। আর সরকারি তেল কোম্পানি পেট্রামিনা তাদের সহায়তা করছে। আগুনে স্থানীয় কয়েকটি ...

ইনক্রিমেন্টও কমিয়েছে গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ২০১৭ সালে রেকর্ড পরিমাণ রাজস্ব এবং মুনাফা করেছে। তবে রাজস্ব বাড়লেও গত বছরের চেয়ে ইনক্রিমেন্ট কমিয়ে দিয়েছে অপারেটরটি। মঙ্গলবার ট্রেড ইউনিয়ন জেনারেল এমপ্লয়ীজ ইউনিয়ন গ্রামীণফোনের (জিইইউজিপি) সাধারণ সম্পাদক সুব্রত দাশ খোকন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, এই মুনাফা অর্জনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে গ্রামীণফোনের সর্বস্তরের চাকরিজীবীরা। গত ১৯ এপ্রিল ...

ভারতে ১৩ বছরের শিশু ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক: ১২ বছরের কম বয়সী শিশুকে ধর্ষণ করলে মৃত্যুদণ্ডের বিধান রেখে গত সপ্তাহে আইন সংশোধন করেছে ভারত। শনিবার মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন এই বিধানের বিষয়টি প্রস্তাব করা হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা অধ্যাদেশটি পাস করে। কিন্তু এই আইন সংশোধনের একদিন পর রোববার রাতে দেশটির রাজধানী দিল্লির শাহবাদের একটি বনভূমি এলাকায় ১৩ বছরের একটি ...

সাকিবদের কাছে হারলেন মুস্তাফিজরা

স্পোর্টস ডেস্ক: মুম্বাই ইন্ডিয়ান্সের সুযোগ ছিল প্রতিশোধ নেওয়ার। এবারের আইপিএলে প্রথম দেখায় যে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয় দেখায় প্রতিশোধ দূরে থাক, উল্টো বিব্রতকর এক হার সঙ্গী করল রোহিত শর্মার দল। মাত্র ১১৮ রানের সম্বল নিয়েও মুম্বাইকে ৩১ রানে হারিয়েছে হায়দরাবাদ। কাগজে-কলমে এটি হায়দরাবাদ ও মুম্বাইয়ের খেলা। তবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে এটা শুধুই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর ...

ক্রেডিট কার্ড জালিয়াতির ‌মূলহোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতির সন্দেহভাজন মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আজ বুধবার সকালে সিআইডির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় বা তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আর কোনো তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি সিআইডি। সিআইডি জানায়, মঙ্গলবার দিবাগত রাতে তাকে আটক করে সিআইডির ...

চীন সফরে যাচ্ছেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ সপ্তাহের শেষ দিকে চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে এক ঘরোয়া শীর্ষ সম্মেলনে মিলিত হতে চীন সফরে যাচ্ছেন। আগামী শুক্র ও শনিবার চীনের হুবেইপ্রদেশের রাজধানী য়ুহান শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। মাত্র কয়েক মাস আগেই ভারত ও চীনের সেনারা দোকলামে দিনের পর দিন মুখোমুখি অবস্থানে ছিল।কিন্তু অল্প সময়ের ব্যবধানে দুই ...

ইরাকের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে সৌদি : নুরি আল মালিকি

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে সৌদি আরব প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ইরাকের ভাইস প্রেসিডেন্ট নুরি আল মালিকি তিনি আল মায়াদিন টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ অভিযোগ করেন। আগামী ১২ মে ইরাকে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। -খবর পারস টুডের। ইরাকের ভাইস প্রেসিডেন্ট বলেন, সৌদি আরব মিডিয়াকে কাজে লাগানোর পাশাপাশি সরাসরি অর্থ খরচ করছে। এ ছাড়া ...