আন্তর্জাতিক ডেস্ক: কাতালোনিয়া পার্লামেন্টের সাবেক স্পিকার এবং চার এমপিকে জামিনে মুক্তি দিয়েছে স্পেনের হাইকোর্ট। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখার পর সর্বোচ্চ আদালতএই সিদ্ধান্ত নিয়েছেন। গত মাসে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণাকে কেন্দ্র করে এই নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ, দেশদ্রোহিতা, সরকার তহবিলের অপব্যবহার, আইন অমান্য, এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ আনে স্পেন। গার্ডিয়ানের এক খবরে আদালত সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, স্পিকার ফোর্কাদেলকে জামানত হিসেবে ...
ব্রেকিং নিউজ
দেশে একদলীয় নির্বাচন হতে দেওয়া হবে না : মওদুদ
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, দেশে আর কোনো ভাবেই একদলীয় নির্বাচন হতে দেওয়া হবে না। আজ শুক্রবার দুপুরে ফরিদপুর শহরতলি গোবিন্দপুর গ্রামের পল্লী কবি জসীমউদ্দীনের বাড়ির চত্বরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপির অংশগ্রহণ ছাড়া দেশে কোনো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। আগামী নির্বাচন হতে হবে ...
মৈত্রী এক্সপ্রেসের যাত্রা শুরু হলো আজ
নিজস্ব প্রতিবেদক: শুক্রবার সকাল সোয়া ৮টায় নতুন নিয়মে ঢাকা ক্যানটনমেন্ট স্টেশন থেকে ঢাকা-কলকাতা ট্রেন যাতায়াত শুরু হলো। বিমানবন্দরে মতো ঢাকা এবং কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসের যাত্রীদের যাত্রা শুরুর আগে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন ও কলকাতায় পাসপোর্ট-ভিসা পরীক্ষার কাজ সেরে ফেলার নিয়ম শুরু হয়েছে। ফলে এখন থেকে আর সীমান্তে ইমিগ্রেশন আর কাস্টমস চেকিং করাতে হচ্ছে না। এতে যাত্রীদের তিনঘণ্টা সময় বাঁচবে।আগে ...
বাংলাদেশের আইনশৃঙ্খলার প্রশংসা করেছেন বিদেশিরা : আইজিপি
নিজস্ব প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক একে এম শহীদুল হক বলেছেন, অতীতের চেয়ে দেশে আইনশৃঙ্খলা অনেক উন্নত। দেশি-বিদেশি সবাই এখন বাংলাদেশের আইনশৃঙ্খলার প্রশংসা করেছেন। তার প্রমাণ মিলেছে সম্প্রতি কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলনে। শুধু তাই নয়, আমাদের আচার-আচরণ, অতিথিপরায়নতা এসব কিছু নিয়েই বিদেশিরা বেশ প্রশংসা করেছেন। আজ শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা পুলিশ লাইনে বেশ কিছু উন্নয়নমূলক কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। তিনি ...
প্রীতি ম্যাচে জার্মানির সামনে ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আসন্ন বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে আজ প্রীতি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হবে ইংল্যান্ড। রাত ২টায় ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি। সরাসরি দেখা যাবে সনি টেন-১ ও সনি টেন-১ এইচডিতে। তবে ম্যাচের আগে ইনজুরি নিয়ে বিপাকে রয়েছে দুটি দলই। ইতোমধ্যে ইনজুরির কারণে ইংল্যান্ড স্কোয়াড থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন হ্যারি কেন, ডেলে আলী এবং রাহিম স্টারলিংয়ের মতো তারকারা। ...
গার্হস্থ্য অর্থনীতি কলেজে ভর্তির আবেদনের সময় বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজসমূহের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অধীন ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির অনলাইনের আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ নভেম্বর দুপুর ২টার পরিবর্তে ২৬ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.eis.du.ac.bd) ভর্তির সাধারণ নিয়মাবলী ও নির্দেশিকা পাওয়া যাবে। ...
সিঙ্গাপুরে হয়ে প্রধান বিচারপতি সিনহা কানাডা যাচ্ছেন আজ
নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি এসকে সিনহা সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণ শেষে আজ শুক্রবার কানাডার উদ্দেশ্যে রওনা দেবেন বলে নির্ভরযোগ্য একটি সূত্রে এ তথ্য জানা গেছে। কানাডায় প্রধান বিচারপতি সিনহার কনিষ্ঠ কন্যা বসবাস করেন। গত ৩ অক্টোবর এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি এসকে সিনহা। ওই ছুটির মেয়াদ শেষ না হতেই ১০ অক্টোবর ছুটির মেয়াদ ১০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেন তিনি। এরপর সুপ্রিম ...
ভিয়েতনামে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১০৬
আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামের মধ্যাঞ্চলে টাইফুন ডমরির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১০৬ জনে দাঁড়িয়েছে। এতে আরো ১৯৭ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে দেশটির প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় স্টীয়ারিং কমিটি একথা জানিয়েছে। তারা জানায়, টাইফুন ডমরির আঘাতে দুই হাজারের বেশি ঘরবাড়ি ধসে পড়ে, এক হাজার ২৩১টি কার্গো ও মাছ ধরা জাহাজ ও নৌযান ডুবে যায় এবং ৪৩ হাজার তিন ...
তেল চুরির অভিযোগে যমুনা অয়েলের ১৭ জনের নামে মামলা
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে খুলনা পর্যন্ত নৌপথে জ্বালানি তেল পরিবহনের সময় তেল চুরির অভিযোগে যমুনা অয়েল লিমিটেডের চট্টগ্রাম শাখার তিন কর্মকর্তাসহ ১৭ জনের নামে মামলা করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে খুলনার দীঘলিয়া থানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬-এর ডিএডি শামছুল কবীর বাদী বিশেষ ক্ষমতা আইনে এই মামলা দায়ের করা হয়। গতকাল বুধবার খুলনা র্যাব-৬-এর অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান ...
সৌদিতে শত বিলিয়ন ডলার দুর্নীতির অভিযোগ ২০৮ জনকে জিজ্ঞাসাবাদ
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে দুর্নীতি তদন্তে ২০৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যাদের মধ্যে রয়েছেন কয়েক ডজন প্রিন্স, একাধিক মন্ত্রী, সাবেক মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তারা।দেশের বাইরেও তদন্তের কাজ শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা বলেছেন, অবৈধভাবে অন্তত ১০০ বিলিয়ন ডলার আত্মসাৎ করা হয়েছে বলে সন্দেহ করছেন তারা। জিজ্ঞাসাবাদে ডাকা ২০৮ জনের মধ্যে সাতজনকে কোনো অভিযোগ ছাড়াই মুক্তি দেওয়া ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর