১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৮

ব্রেকিং নিউজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের মূল কাজের উদ্বোধন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আণবিক চুল্লির প্রথম ইউনিটের কংক্রিট ঢালাই উদ্বোধনের আট মাসের মাথায় দ্বিতীয় ইউনিটের কংক্রিট ঢালাই কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা ১২টার দিকে ডিজিটাল বোতাম চেপে এবং সিমেন্টের ঢালাই দিয়ে কাজের উদ্বোধন করেন তিনি। রুশ ফেডারেশনের উপপ্রধানমন্ত্রী ইউরি ইভানোভিচ বোরিসভ এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ভূমিমন্ত্রী শামসুর ...

শাহজালাল বিমানবন্দরে স্বর্ণ ও নকল ওষুধসহ ২ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল। একই দিন চট্টগ্রাম থেকে আসা আরেক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ নকল ওষুধও জব্দ করা হয়েছে। শনিবার সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার রাত সাড়ে ১০টায় থাইল্যান্ড থেকে ঢাকায় আসা ...

প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনাথ সিংয়ের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। শনিবার সকাল ১০টায় গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাসহ রাজনাথ সিংয়ের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বেলা ১১টার পর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র ...

ওবায়দুল কাদেরের উপন্যাস নিয়ে চলচ্চিত্র

সাহিত্য ডেস্ক: সেতুমন্ত্রী ও লেখক ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ নিয়ে এবার নির্মাণ করা হচ্ছে চলচ্চিত্র। উপন্যাসের নামের সঙ্গে মিল রেখে ছবির নাম রাখা হয়েছে ‘গাঙচিল’। ছবিটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। তিনি জানান, আগামী নভেম্বরে ছবির শুটিং শুরু হবে। এই ছবিতে অন্যতম চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস। ছবিটির জন্য উপন্যাস থেকে চিত্রনাট্য লিখছেন বাংলাদেশের মারুফ রেহমান ও ভারতের প্রিয় ...

গৃহযুদ্ধের ধ্বংসাবশেষ থেকে উঠে আসা এক অধিনায়ক লুকা মড্রিচ

ক্রীড়া ডেস্ক: রূপকথার গল্প লিখল ক্রোয়েশিয়া। ফুটবলের জন্মভূমির দেশ ইংল্যান্ডকে পরাস্ত করে আগামীকাল ফরাসিদের সঙ্গে ফাইনাল খেলবে ছোট্ট এ দেশটি। বিশ্বকাপে দলটির সর্বোচ্চ সাফল্য ছিল তৃতীয় স্থান। ১৯৯৮-এর বিশ্বকাপে চমকের পর চমক দেখায় এ দলটি। সেবার তৃতীয় হন ক্রোয়েটরা। সেই রেকর্ড ছাপিয়ে প্রথমবারের মতো রাশিয়া বিশ্বকাপে ফাইনালে উঠে গেলেন হারভাসকারা। ঝলমলে জার্সির দলের সফল অধিনায়ক লুকা মড্রিচ। ক্রোয়েশিয়া গৃহযুদ্ধের ধ্বংসাবশেষ ...

আমের এমন অদ্ভুত নামকরণ কেন?

রকমারি ডেস্ক: চলছে আমের মৌসুম। বাজারে এখন হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে পাকা আম। তবে আম খেতে আমরা পছন্দ করলেও আমের এমন অদ্ভুদ নাম কেন হয় তা নিয়ে কিন্তু কখনো প্রশ্ন করি না আমরা। আমের কত যে বাহারি নাম। ল্যাংড়া, ফজলি,লক্ষ্মণভোগ ও গোপালভোগ। বহু বছর ধরে আভিজাত্য বহন করছে আমের এই অদ্ভুত নামগুলো। কিন্তু প্রত্যেকটি আমের নামকরণের পেছনে রয়েছে ইতিহাস। আসুন ...

সুন্দরীকে দেখানো বারণ!

ক্রীড়া ডেস্ক: খেলা চলার ফাঁকে গ্যালারিতে সুন্দরী বা আবেদনময়ী কোনো নারী সমর্থকের দিকে টিভি ক্যামেরা জুম করে ধরার প্রবণতা ফ্রান্স-ক্রোয়েশিয়া ফাইনালে না-ও দেখা যেতে পারে। ফিফা বিশ্বকাপের ব্রডকাস্টারদের ‘লিঙ্গ বৈষম্যমূলক’ এই চর্চা বন্ধ করতে বলেছে। ফাইনালের আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা এ তথ্য জানায়। ফিফার কর্মকর্তা ফেদেরিকো আদ্দিয়েচি জানান, বিশ্বকাপে গ্যালারিতে থাকা নারী সমর্থকদের এভাবে উপস্থাপন করা দূর করতে হস্তক্ষেপ ...

৪১৯ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল প্রথম হজ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের জেদ্দার অভিমুখে ৪১৯ যাত্রী নিয়ে বিমান উড়ালের মধ্য দিয়ে চলতি বছরের হজ যাত্রা শুরু হয়েছে। হজের শেষ ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে আগামী ১৫ আগস্ট। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানিয়েছেন, শনিবার সকাল ৭টা ৫২ মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে রওনা হয়েছে। সৌদির সঙ্গে চুক্তি অনুসারে বাংলাদেশ থেকে এবার এক লাখ ...

বেলুচিস্তানে বিস্ফোরণের ঘটনায় আইএসের দায় স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বিস্ফোরণে আসন্ন নির্বাচনের একজন প্রার্থীসহ অন্তত ১২৮ জন নিহত হয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন বলছে, এ ঘটনায় আহত দুই শতাধিক মানুষ। গতকাল শুক্রবার বিকেলে বেলুচিস্তানের মাসটাং জেলায় এই বিস্ফোরণ ঘটানো হয়। বেলুচিস্তানের রাজধানী কোয়েটার কাছেই মাসটাং। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আগা ওমর বাঙ্গুলজাই ডননিউজ টিভিকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, জঙ্গিগোষ্ঠী ...

তৃতীয় মেয়াদের সরকার! স্বপ্ন নাকি বাস্তব?

গোলাম মাওলা রনি: দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এখন এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে অন্য কোনো কিছুই অনুমান করা যাচ্ছে না, কেবল একটি বিষয় ছাড়া। জ্ঞানী-গুণী, ধনী-দরিদ্র, সাহেব-বিবি-গোলাম থেকে শুরু করে মুচি-চামার-ধোপা প্রমুখ খেটে খাওয়া মানুষকে যদি আপনি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসা করেন তবে সবাই একবাক্যে বলে দেবেন যে, আগামীতে আওয়ামী লীগই ক্ষমতায় আসবে। আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষবৃন্দ অবশ্য ...