জেলা সংবাদদাতা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পর এবার ফ্ল্যাটে বসবাসের সুযোগ পেতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ১ হাজার ৩০৯ জন পরিচ্ছন্ন-কর্মীর পরিবার। এজন্য ১ হাজার ৩০৯টি ফ্ল্যাট নির্মাণের একটি প্রস্তাব করা হয়েছে পরিকল্পনা কমিশনে। ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন পরিচ্ছন্ন-কর্মী নিবাস নির্মাণ’ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ভবনগুলোর প্রতিটি ইউনিটে একটি করে ফ্ল্যাট পাবেন পরিচ্ছন্ন-কর্মীরা। প্রকল্পটি বাস্তবায়নে খরচ ধরা হয়েছে ২৩১ ...
ব্রেকিং নিউজ
‘বিএনপি যে নোংরা রাজনীতি করে সেটা ইতোমধ্যে স্পষ্ট’
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি যে নোংরা রাজনীতি করে সেটা ইতোমধ্যে স্পষ্ট। এখন তাদের কাছে খালেদা জিয়ার চিকিৎসা অতটা গুরুত্বপূর্ণ নয়, যতটা গুরুত্বপূর্ণ তার শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক ইস্যু খুঁজে বের করা। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনায় ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে যানজট নিরসনকল্পে করণীয় নির্ধারণ ...
ব্যাংকের ভল্টে সরকারের ‘লুটপাতের আলামত’ দেখছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক: বিএনপি কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে সরকারের ‘লুটপাটের আলামত’ দেখছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদোগে ‘বর্তমান নির্বাচন কমিশনের ভূমিকা এবং সরকারের নীল নকশা’ শীর্ষক এই আলোচনা সভা হয়। সভায় কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে অনিয়মের ঘটনার নিন্দা ...
প্রেমে ব্যর্থ হয়ে উড়াল দিচ্ছে, বলা হচ্ছে গুম : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ‘বিচার বহির্ভূত হত্যা ও গুম’ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে কোনো বিচার বহির্ভূত হত্যা ও গুমের ঘটনা ঘটছে না। প্রেমে ব্যর্থ হয়ে অথবা দুটি মনের মিলনে উড়াল দিচ্ছে, আর বলা হচ্ছে গুম। এমন গুম হওয়াদের বের করবেন কী করে? অধিকাংশ গুমই এ রকম। মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ ...
উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী কোটা পদ্ধতি চালু: শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী কোটা পদ্ধতি চালু আছে— জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে কোনো শিক্ষার্থী উপাচার্যের বাড়ি ভাংচুর ও লুটপাট করতে পারে না। মঙ্গলবার সকালে গণভবনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন সুবিধাভোগীদের ভাতা ইলেকট্রনিক উপায়ে বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। দেশকে দারিদ্র্যমুক্ত করতে উন্নত করতে সরকার কাজ করে যাচ্ছে— জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূলের জনগণকে ...
মানবতাবিরোধী অপরাধ: মৌলভীবাজারের চারজনের ফাঁসির আদেশ
আদালত প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের রাজনগর থানার মো: আকমল আলী তালুকদারসহ চারজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার চেয়ারম্যান বিচারপতি মো: শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। রায়ে ট্রাইব্যুনাল বলেছেন আসামিদের বিরুদ্ধে আনা দুটি অভিযোগই প্রমাণিত হয়েছে। এর মধ্যে একটিতে সবাইকে মৃত্যুদণ্ড এবং অপরটিতে সবাইকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এর আগে ১৬ জুলাই রায় ...
বেইলি সেতু ভেঙে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক: গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে বেইলি সেতু ভেঙে যান চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা বটতলায় এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ। প্রায় পাঁচ ঘণ্টা ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। যান চলাচল সচল করতে ...
চ্যারিটেবল মামলা: খালেদা জিয়ার জামিন ২২ জুলাই পর্যন্ত বৃদ্ধি
আদালত প্রতিবেদক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ২২ জুলাই পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার রাজধানীর বকশিবাজারে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে মামলাটির যুক্তি উপস্থাপনের জন্য একই দিন ধার্য করেন আদালত। আজ মামলাটির যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। তবে কারাগার থেকে খালেদা জিয়াকে হাজির না করে ...
বিশ্বকাপ থেকে আয়ের পুরোটাই দাতব্য সংস্থায় দিচ্ছেন এমবাপে
ক্রীড়া ডেস্ক: ২০১৮ ফিফা বিশ্বকাপ থেকে আয়ের পুরোটাই একটি দাতব্য সংস্থায় দান করতে চলেছেন ফ্রান্সের জাতীয় দলের ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে। খবর দ্য সানের। খবরে বলা হয়, রবিবার ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে ২০১৮ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ফরাসিরা। এই বিশ্বকাপ থেকে মোট ৩ লাখ ৮৪ হাজার ডলার পেতে চলেছেন ফরাসি দলের ১৯ বছর বয়সী তারকা খেলোয়াড় এমবাপে। কিন্তু তিনি নিজের জন্য নিচ্ছেন ...
সংসদ নির্বাচন : থাকছে ৪০ হাজার ভোটকেন্দ্র, ২ লাখ কক্ষ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৪০ হাজার ভোটকেন্দ্র থাকছে। যা বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে ৩ হাজার কেন্দ্র বেশি। ৩শ’ সংসদীয় আসনের সমতল এলাকায় ৩৯ হাজার ৩৮৭টি এবং পার্বত্য এলাকায় ৬১৩টি ভোটকেন্দ্র থাকছে। এবার ১০ কোটি ৪২ লাখ ভোটারের জন্য এই ভোটকেন্দ্র থাকছে। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোও চিহ্নিত করছে কমিশন। ভোটকক্ষ হবে প্রায় ২ লাখ। ইসির একাধিক সূত্র জাগো ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর