১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:৪৮

ব্রেকিং নিউজ

বনানীতে দুই ছাত্রী ধর্ষণ; মামলা শাফাতের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদের জামিন বাতিল করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭–এর বিচারক খাদেমুল কায়েস রাষ্ট্রপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে এ মামলায় গত বছরের ২৯ নভেম্বর শাফাত আহমেদ জামিন পান। তাঁর জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ ...

যশোর বোর্ডে এসএসসির আইসিটি পরীক্ষা বাতিল

নিজস্ব প্রতিবেদক প্রশ্নপত্রে মুদ্রণে ভুল থাকায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে আজ মঙ্গলবার এসএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আলিম জানান, আইসিটি বিষয়ের এমসিকিউ অংশে মোট ২৫ নম্বরের পরীক্ষা হয়। ‘ঘ’ সেটের প্রশ্নপত্র দেওয়া হলে দেখা যায়, এক পৃষ্ঠার ১২টি প্রশ্ন আইসিটির আর অন্য পৃষ্ঠার ১৩টি প্রশ্ন ছাপা হয়েছে ক্যারিয়ার ...

দিল্লির হোটেলে আগুন, ১৭ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক ভারতের রাজধানী নয়াদিল্লির জনাকীর্ণ করলবাগ এলাকার একটি হোটেল আগুন লাগার ঘটনায় ১৭ জনের প্রাণহানি ঘটেছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে হোটেল আরপিত প্যালেসে বৈদ্যুতিক সংযোগ থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হিন্দুস্তান টাইমস অনলাইনের খবরে জানানো হয়, হোটেলের বেশির ভাগ মানুষ ওই সময় ঘুমিয়ে ছিলেন। একটি বিয়ের অনুষ্ঠানের লোকজন হোটেলের ৩৫টি কক্ষের বেশির ...

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আশরাফের বোন লিপি

নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন প্রতিদ্বন্দ্বী দুজন প্রার্থী জাতীয় পার্টির মোস্তাইন বিল্লাহ ও গণতন্ত্রী পার্টির ভূপেন্দ্র ভৌমিক দোলন প্রার্থিতা প্রত্যাহার করায় রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী এ ঘোষণা দেন। সৈয়দা জাকিয়া নূর লিপি প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ...

পুলিশের ওপর হামলা চালিয়ে ২ মাদকসেবীকে ছিনিয়ে নিল যুবলীগ

অনলাইন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জয়াখালি গ্রামে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফ পরা দুই মাদকসেবীকে ছিনিয়ে নিয়েছে যুবলীগ নেতাকর্মীরা। হামলায় আহত হয়েছেন শ্যামনগর থানার এ.এস.আই আব্দুল হাই। রবিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় আহত এ.এস.আই আব্দুল হাইকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে, এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে বলে জানা গেছে। স্থানীয়রা ...

১১ মার্চ ডাকসুর ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তফসিল ঘোষণা করেন নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান। ঘোষিত তফসিল অনুযায়ী ডাকসুর ২৫টি পদে আগামী ১১ মার্চ ভোটগ্রহণ করা হবে। সকাল ৮টা দুপুর ২টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন বিতরণ শুরু ...

ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা খুন

নিজস্ব প্রতিবেদক ঢাকার ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা কলেজের সামনের বহুতল ভবন ‘সুকন্যা টাওয়ারে’ নিজের ফ্ল্যাট থেকে রোববার রাতে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার গণমাধ্যমকে বলেন, “বাসার গৃহকর্মীকে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে সে কিছু করেছে।”

তামিম-ময় ফাইনালে কুমিল্লাই ‘ভিক্টোরিয়ান’

খেলা ডেস্ক কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০ ওভারে ১৯৯/৩ (তামিম ১৪১*, এনামুল ২৪; সাকিব ১/৪৫) ঢাকা ডায়নামাইটস ২০ ওভারে ১৮২/৯ (রনি ৬৬, থারাঙ্গা ৪৮; ওয়াহাব ৩/২৮, পেরেরা ২/৩৫, সাইফ উদ্দিন ২/৩৮) ফলঃ কুমিল্লা ১৭ রানে জয়ী দুই দলে ২২ জন ক্রিকেটার। তবে এমন কিছু দিন আসে ক্রিকেটে, যেদিন আসলে একজনই খেলেন। তামিম ইকবাল আজ যা করেছেন, একজন ক্রিকেটারের পক্ষে এর চেয়ে বেশি ...

স্ত্রীর পরকীয়ায় এবার রাজবাড়ীতে স্বামীর আত্মহত্যা

অনলাইন চট্টগ্রামে এক ডাক্তার তার স্ত্রীর পরকীয়া সইতে না পেরে আত্মহত্যা করেন। এবার একই ঘটনা ঘটলো রাজবাড়ীর গোয়ালন্দে। সেখানে স্ত্রীর পরকীয়া প্রেম সইতে না পেরে ২ সন্তানের জনক ফিরোজ শেখ নামে এক ইজিবইক চালক বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার তিনি বিষপান করেন। এ ঘটনায় পরকীয় প্রেমিক ...

৯ বছর পর ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের মিছিল

নিজস্ব প্রতিবেদক প্রায় নয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল। আজ বৃহস্পতিবার সকালে ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) কার্যালয়ের সামনে জড়ো হন। ভিসি বরাবর স্মারকলিপি দিয়ে সেখান থেকে বেরিয়ে মিছিল বের করেন তাঁরা। মিছিলে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন। ২০১০ সালে জানুয়ারি মাসে ছাত্রদল সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ ...