১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৪৩

ব্রেকিং নিউজ

কুমিল্লার তিতাসে ৩ কেন্দ্রে ভোট স্থগিত, এএসআই ক্লোজড

দেশজনতা অনলাইন ডেস্কঃ   কুমিল্লার তিতাস উপজেলার দাসকান্দি, ভিটিকান্দি ও শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে। ব্যালটে পেপারে সিল, কেন্দ্র দখলের চেষ্টা এবং উভয়পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার অভিযোগে ভোট শুরুর আগেই রোববার সকালে কেন্দ্রগুলোতে নির্বাচন স্থগিত করা হয়। এ ছাড়া তিতাস থানার এএসআই মাসুদ পোশাকবিহীন শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে প্রবেশ করার অভিযোগে দায়িত্ব থেকে ক্লোজ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ...

২ ঘণ্টায় ভোট পড়েনি একটিও

মুন্সীগঞ্জে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ছয় উপজেলার ৪৯৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। জেলা শহরের একটি কেন্দ্রের মোট বুথ ৬টি, সকাল ৮টা থেকে ১০টায় দুই ঘণ্টায় দুটি বুথে কোনো ভোট পড়েনি। বাকি চারটিতে ভোট পড়েছে পাঁচটি। রোববার সকাল ১০টার দিকে শহরের দক্ষিণ ইসলামপুর বড় মাদ্রাসা কেন্দ্রে গিয়ে এমন তথ্যই পাওয়া যায়। রোববার সকাল ৮টা থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ...

আফগান ভাইস প্রেসিডেন্টের ওপর হামলা, দেহরক্ষী নিহত

বিদেশ ডেস্ক আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আবদুল রশিদ দোস্তামের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়েছে তালেবান। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। শনিবার আবদুল রশিদের দোস্তামের গাড়িবহর লক্ষ্য করে চালানো হামলায় এক দেহরক্ষী নিহত ও আরও দুজন আহত হয়েছেন। দোস্তামের জানবিশ পার্টির মুখপাত্র বশির আহমদ তায়েঞ্জ জানান, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশের মাজার-ই-শরিফ শহর থেকে জওজানপ্রদেশে যাওয়ার পথে হামলাকারীরা দোস্তামের গাড়িবহরের চোরাগোপ্তা হামলা ...

এবার নরসিংদীর ইউএমসি জুট মিলে আগুন

অনলাইন নরসিংদীর ইউএমসি জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০ টায় ইউএমসি জুট মিলের চাঁদপুর ইউনিটে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে রাত ১১ টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ইউএমসি জুট মিলের জেনারেল ম্যানেজার মো. শাজাহান মিয়া বলেন, আমাদের মিলের চাঁদপুর ইউনিটে পাটের রোল মজুদ করা ছিল। প্রাথমিক ভাবে আমরা ধারণা ...

কক্সবাজারে বন্দুকযুদ্ধে ২ ইয়াবা কারবারি নিহত

অনলাইন কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা কারবারি নিহত হয়েছেন। আজ ভোরে উপজেলার মৌলভীবাজার এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৬টি এলজি, ১০ হাজার পিস ইয়াবা ও ১৮টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন, হ্নীলা ইউনিয়নের আলী আকবরপাড়ার মিয়া হোসনের ছেলে মাহামুদুর রহমান (২৮) ও হোয়াইক্ষ্যং নয়াপাড়ার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ আফছার (২৫)। বন্দুকযুদ্ধে পুলিশের এক এসআইসহ ...

এফআর টাওয়ারের জমির মালিক ফারুক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক রাজধানীর বনানী থানার ৩২ কামাল আতাতুর্ক এভিনিউ এর এফআর টাওয়ারে ভয়াবহ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় জমির মালিক এস এম এইচ আই ফারুক (৬৫) আটক হয়েছেন। বিষয়টি শনিবার দিনগত রাত দেড়টায় গণমাধ্যমকে ঢাকা মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম সাকলাইন সিথিল নিশ্চিত করেছেন । এর আগে বনানী এফআর টাওয়ারের একাংশের মালিক বিএনপি নেতা তাসভির উল ইসলামকে গ্রেফতার করে ...

নিহতের সংখ্যা বেড়ে ২৬

নিজস্ব প্রতিবেদক বৃহস্পতিবার বনানীর এফআর বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হন। আহত অবস্থায় অর্ধ শতাধিক জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আবু হেনা মোস্তফা কামাল নামের একজনের আজ হাসপাতালে মৃত্যু হয়েছে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। এনিয়ে এ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়াল।

গুলশানের ডেল্টা লাইফ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক রাজধানীর গুলশান-২ এর ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণ নিয়েছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। শনিবার বিকেল পোনে ৪ টার দিকে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ভবনটির চার তলার সার্ভার রুমে আগুনের সূত্রপাত ঘটে। পরে খবর পেয়েই দ্রুততার সঙ্গে আগুন নেভানো হয়েছে বলে জানান বারিধারা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবুল কালাম আজাদ।

উপজেলা নির্বাচন: ১১০ উপজেলায় কাল যান চলাচল বন্ধ

দেশজনতা অনলাইনঃ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট উপলক্ষে আগামীকাল রবিবার ১১০ উপজেলায় যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া শুক্রবার থেকে ভোটগ্রহণের দিন রাত ১২টা পর্যন্ত এসব উপজেলায় মোটরসাইকেল চলাচল বন্ধেরও নির্দেশও বলবৎ রয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. লিয়াকত আলী সই করা এক নথি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, ‘চতুর্থ পর্যায়ের সাধারণ নির্বাচন ...

ছিনতাই করতে গিয়ে আটক তিন জাবি শিক্ষার্থী

জাবি প্রতিনিধিঃ এক পথচারীকে আটকে ছিনতাইয়ের চেষ্টাকালে উপস্থিত লোকজনের গণধোলাইয়ের শিকার হয়েছেন হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তিন ছাত্র। তাদেরকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। ছিনতাই চেষ্টার অভিযোগে প্রক্টর বরারব অভিযোগপত্র দিয়েছে ওই পথচারী। শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন পানির পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৪তম ব্যাচের সঞ্জয় ঘোষ, ...