১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৪৪

ব্রেকিং নিউজ

পরীক্ষা কেন্দ্রে দগ্ধ সেই ছাত্রী লাইফসাপোর্টে

দেশজনতা অনলাইন : ফেনীর সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রে কেরোসিন ঢেলে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ ছাত্রী ঢামেক বার্ন ইউনিটে ভর্তি। ফাইল ছবি ফেনীর সোনাগাজীতে পরীক্ষাকেন্দ্রে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ সেই শিক্ষার্থীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তাকে লাইফসাপোর্টে নেয়া হয়েছে বলে যুগান্তরকে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। সোমবার বেলা ১২টার দিকে ...

বিদেশে যাচ্ছে প্রতিবন্ধী নারীদের তৈরি কার্পেট

দেশজনতা অনলাইন ডেস্ক :  শারীরিক প্রতিবন্ধিতা জয় করেছেন ময়মনসিংহের শতাধিক প্রতিবন্ধী নারী। কার্পেট তৈরির কাজ করে হয়েছেন স্বাবলম্বী। তাদের বানানো কার্পেট আজ দেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে জাপান, আমেরিকা, ফ্রান্স, জার্মানিসহ বেশ কয়েকটি দেশে। প্রথমে তারা স্থানীয় বাজারের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন ও সরবরাহ করতেন। ধীরে ধীরে তাদের কাজের পরিধি বেড়েছে। উৎপাদিত পণ্যের গুণগত মান ভালো হওয়ায় তা বিদেশেও রফতানি ...

এবার শাহজালাল বিমানবন্দরে আগুন

দেশজনতা অনলাইন : এবার রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার সকালে গাড়ি পার্কিংয়ের পাশে তৃতীয় তলার স্টোররুমে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়। ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, সকাল ৮টা ৪ মিনিটে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় তলার স্টোররুমে আগুন লাগে। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার ...

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩৪

বিদেশ ডেস্ক মালয়েশিয়ার সেপাংয়ে সড়ক দুঘটনায় ৬ বাংলাদেশিসহ অন্তত ১১ জন বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপকক্ষে ৩৪ জন। স্থানীয় সময় রোববার রোববার দিবাগত রাত ১১টা ১৬ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এমএএস কার্গো কমপ্লেক্সের কাছে এ দুঘর্টনাটি ঘটে। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টার এ খবর দিয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত বাংলাদেশিদের পরিচয় জানা সম্ভব ...

বনানীর ‘ফায়ার হিরো’ সোহেল রানা আর নেই

দেশজনতা অনলাইন : রাজধানী বনানীর এফআর টাওয়ারের লাগা আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত ফায়ার সার্ভিসকর্মী সোহেল রানা মারা গেছেন। বাংলাদেশ সময় সোমবার ভোর সোয়া ৪টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বনানী অগ্নিকাণ্ড আহত সোহেল রানা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ২৮ মার্চ এফআর ...

এফডিসিতে টেলি সামাদকে শেষবিদায়

দেশজনতা বিনোদন : এফডিসিতে টেলি সামাদের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ছবি: আবদুস সালামআগেই নির্ধারিত ছিল আজ রোববার বেলা ১১টায় চলচ্চিত্রের শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদের মরদেহ আনা হবে এফডিসিতে। নির্ধারিত সময়ের আগেই মরদেহ বহনকারী গাড়ি এসে পৌঁছায়। দীর্ঘদিনের সহকর্মীদের মধ্যে কেউ কেউ এসেছিলেন তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে। তবে টেলি সামাদের শেষযাত্রায় চলচ্চিত্রের নতুন ...

বেপরোয়া গাড়ি চালানোয় কারও মৃত্যু হলে চালকের মৃত্যুদণ্ড : আইনমন্ত্রী

বেপরোয়া গাড়ি চালানোর কারণে কারও মৃত্যু প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, বেপরোয়া গাড়ি চালানোর কারণে হত্যা প্রমাণিত হলে আদালত ৩০২ ধারা মোতাবেক দোষীকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দিতে বাধ্য থাকবেন। রোববার জাতীয় প্রেস ক্লাবে ‘নিরাপদ সড়ক : আইনের প্রয়োগ ও জনসচেতনতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। আনিসুল হক বলেন, দুর্ঘটনা আর ...

বরগুনায় ছাদ ধসে ছাত্রীর মৃত্যুতে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

দেশজনতা অনলাইন : বরগুনার তালতলীতে সরকারি স্কুল ভবনের ছাদ ধসে ছাত্রী নিহতের ঘটনায় তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এছাড়া, ওই ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসা এবং তাদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ টাকা করে দেওয়ার আবেদন জানানো হয়েছে। রবিবার (৭ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ুন কবির পল্লব এই ...

পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ সিন্ডিকেট

দেশজনতা অনলাইন : সরবরাহ প্রচুর থাকলেও রমজানের প্রায় এক মাস আগেই দেশি ও বিদেশী পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। দুই সপ্তাহ আগে খুচরা বাজারে দেশি পেঁয়াজ ২৫ টাকা ও ইন্ডিয়ান পেঁয়াজ ২০ করে বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে দেশি ৩০ টাকা ও বিদেশী ২৫ টাকা দরে। বিশ্লেষকদের মতে, কয়েকদিন পর পর পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়া ...

পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষে রণক্ষেত্র চবি ক্যাম্পাস

দেশজনতা অনলাইন : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পুলিশের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়েছে। ছাত্রলীগের একাংশের ডাকা ছাত্র ধর্মঘট চলাকালে রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। ধর্মঘটের অংশ হিসেবে রোববার সকালে ছাত্রলীগের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় এবং শাটল ট্রেনের লোকোমাস্টারকে তুলে নিয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েন শিক্ষার্থীরা। চার ...