দেশজনতা অনলাইন : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৪ শীর্ষ নেতার বিরুদ্ধে নাশকতার অভিযোগে দায়ের করা একাধিক মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ কিছু অবজারভেশনসহ রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে এই আদেশ দেন। এ বিষয়ে পরে লিখিত আদেশ দেবেন বলে আপিল বিভাগ জানিয়েছেন। এই ...
ব্রেকিং নিউজ
ভারতে বজ্রপাত ও বজ্রঝড়ে নিহত ৬০
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বজ্রপাত ও বজ্রঝড়ে বাড়িঘর ধসে পড়ে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বেতার এমন খবর দিয়েছে। দেশটির রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্রে এ দুর্ঘটনাগুলো ঘটেছে। মহারাষ্ট্রপ্রদেশে মন্দিরের ভেতরে বজ্রপাতে আক্রান্ত হয়ে তিন ব্যক্তি নিহত হন। এসব মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার কার্যালয় জানিয়েছে, নিহতদের পরিবারকে সর্বাত্মক ...
গ্রামীণফোন গ্রাহকদের জন্য দুঃসংবাদ
দেশজনতা অনলাইন : টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মঙ্গলবারের বৈঠকে নেয়া একগুচ্ছ সিদ্ধান্তের পর বড় ধরনের খেসারত দিতে হতে পারে গ্রামীণফোন গ্রাহকদের। প্রভাবশালী এই মোবাইল অপারেটরটিকে শাস্তি দিতে সরকারের উদ্যোগে শেষ পর্যন্ত গ্রাহকরাই দণ্ডিত হবেন বলে মনে করা হচ্ছে। তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতাধর (এসএমপি) অপারেটর ঘোষণার বিধিনিষেধের আওতায় গ্রামীণফোনের সর্বনিম্ন কলরেট বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে ওই বৈঠকে। প্রতিবেশী ভারত-পাকিস্তানসহ বিশ্বের বহু দেশে কোনো অপারেটর ...
বাসের ধাক্কায় প্রাণ গেল তিন অটোযাত্রীর
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কে জেলা শহরের চুনিয়াপাড়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক শিশু ও নারী রয়েছে বলে পুলিশ জানালেও তাদের নামপরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, ফুলবাড়ি থেকে একটি বাস দিনাজপুর যাচ্ছিল। চুনিয়াপাড়া এলাকায় আসার পর একই অভিমুখে ...
লোকসভা নির্বাচন : ভারতে দ্বিতীয় দফায় ৯৫ আসনে চলছে ভোট
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে। ১২ টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৯৫টি আসনে অনুষ্ঠিত হচ্ছে ভোট। এই কেন্দ্রগুলোতে লড়ছেন ১৬০০ প্রার্থী। দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জে চলছে ভোট। গত ১১ এপ্রিল প্রথম দফার নির্বাচনে বিচ্ছিন্ন কয়েকটি সহিংসতার ঘটনা ঘটেছে। সেটি যেন দ্বিতীয় দফায় না হয় তার জন্য নিরাপত্তা বাড়িয়েছে ভারতের ...
ভারতে সড়কে প্রাণ গেল দুই অভিনেত্রীর
বিনোদন ডেস্ক : হায়দ্রাবাদ থেকে শুটিং সেরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ভার্গবী ও অনুশা রেড্ডি নামে দুই টেলিভিশন অভিনেত্রী। বুধবার রাতে রাজ্যটির ভিকারাবাদ জেলায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই অভিনেত্রী ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করতেন। এদিন তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই অভিনেত্রী ভার্গবী মারা যান। আর গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা ...
গাজীপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রী শারমিনকে খুন
অনলাইন প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রী শারমিনকে হত্যা করেছে অপর কলেজছাত্র মোস্তাকিন রহমান রাজু। গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বাজার এলাকায় প্রকাশ্যে শারমিন আক্তার লিজা (১৬) নামের ওই ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে। গতকাল দুপুর আড়াইটার দিকে কোনাবাড়ী কাঁচাবাজার এলাকায় লিংকন কলেজের পাশে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় মোস্তাকিন রহমান রাজু (১৭) নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। মোস্তাকিন কোনাবাড়ী লিংকন ...
পর্তুগালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ২৮ জার্মানির পর্যটক নিহত
বিদেশ ডেস্ক পর্তুগালে জার্মানির একটি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১৭ জনই নারী। বুধবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টার দিকে মাদেইরা দ্বীপের ক্যানিকো শহরে এ দুর্ঘটনা ঘটে। বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। দেশটির জাতীয় সংবাদসংস্থা লুসার বরাত দিয়ে বিবিসি এসব তথ্য নিশ্চিত করেছে। ক্যানিকো শহরের মেয়র ফিলিপে সোওসা জানান, বাসটিতে মোট ৫৫ জন ...
রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে আগুন
নিজস্ব প্রতিবেদক রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরে গেছে বাজারের প্রায় ১০০ দোকান। বৃহস্পতিবার ভোর ৫টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জুয়েল আহমদ। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে পুরে গেছে বাজারে প্রায় ১০০ দোকান। তবে ...
গ্রেফতার এড়াতে মাথায় গুলি করে আত্মহত্যা!
বিদেশ ডেস্ক গ্রেফতার এড়াতে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন পেরুর সাবেক প্রেসিডেন্ট অ্যালেন গার্সিয়া। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানী লিমার একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর বিবিসির। অ্যালেন গার্সিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পেরুর বর্তমান প্রেসিডেন্ট মার্টিন ভিসকেরা। জানা যায়, ঘুষের মামলার তদন্তে পেরুর প্রাক্তন প্রেসিডেন্ট অ্যালেন গার্সিয়ার বাড়িতে বুধবার হানা দিয়েছিল পুলিশ। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর