বিদেশ ডেস্ক আফ্রিকার দেশ সুদানের রাজধানী খার্তুমে সেনবাহিনীর নির্বিচার গুলিতে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সামরিক বাহিনীর সদরদফতরের সামনে ‘গণতন্ত্রকামী’ নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলার পর পার্শ্ববর্তী নীলনদ থেকে ৪০ লাশ উদ্ধার করা হয়েছে। এই ৪০ জন ‘গণতন্ত্রকামী’ বিক্ষোভকারী ছিলেন বলে জানাচ্ছে আন্দোলনকারীদের সমর্থক সেন্ট্রাল কমিটি অব সুদান ডক্টরস (সিসিএসডি)। গত সোমবার খার্তুমে বিক্ষোভকারীদের অবস্থান কর্মসূচিতে ওই হামলার পর বুধবার ...
ব্রেকিং নিউজ
বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ্র জ্যোতির লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ্র জ্যোতি টীকাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, শুভ্র গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিউমার্কেট থানার এসআই আলমগীর হোসেন মজুমদার এ তথ্য ...
সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৪, আহত ৩০
অনলাইন সিরাজগঞ্জের রায়গঞ্জে দথিয়া এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৩০ জন। আজ মঙ্গলবার ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কিশামত হলদীয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ফজলুল হক (৪০) ও রংপুরের মির্জাপুরের মহুরীপাড়া মহল্লার আব্দুর রহিমের ছেলে ...
আমিরাতে পিকআপচাপায় বাংলাদেশি নিহত
বিদেশ ডেস্ক সংযুক্ত আরব আমিরাতে পিকআপের চাকায় পিষ্ট হয়ে নেজাম উদ্দিন (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ২টার দিকে দুবাই সবজি মার্কেটের ৪নং ব্লকের পিছনের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত নেজাম উদ্দীন চট্টগ্রাম হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোহাম্মদ ইসহাক মিয়ার ছেলে। নিহতের ছোট ভাই জসিম উদ্দিন বলেন, ‘বড় ভাই অনেক দিন ধরে সবজি মার্কেটে ...
ঈদ আনন্দে বাগড়া দিতে পারে বৃষ্টি
দেশজনতা অনলাইন : এবারের ঈদে সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভ্যাপসা গরমের পর বৃষ্টি দিয়ে শুরু হয়েছে জুন মাস। এই বৃষ্টি মোটামুটি সপ্তাহখানেক চলতে পারে। ফলে ঈদুল ফিতরের দিনও থাকছে বৃষ্টির বাগড়া। এই বৃষ্টি হতে পারে ঢাকাসহ সারা দেশে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ বা ৬ জুন পবিত্র ঈদুল ফিতর। ২৯ রোজা হলে ৫ জুন, আর ৩০ দিনের ...
কক্সবাজারের ৭৪ মাদক ব্যবসায়ীর সম্পদের খোঁজে দুদক
দেশজনতা অনলাইন : কক্সবাজারের ৭৪ মাদক ব্যবসায়ীর সম্পদের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এই মাদক ব্যবসায়ীদের অবৈধ সম্পদ অনুসন্ধান করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা ও তাদের সুপারিশের পরিপ্রেক্ষিতে সোমবার দুদক এ সিদ্ধান্ত নেয়। দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে তিন শতাধিক মাদক ব্যবসায়ীর সম্পদের খোঁজে মাঠে নামে দুদক। ...
তথ্যের নিরাপত্তায় আরো কঠোর হচ্ছে গুগল
দেশজনতা অনলাইন : ব্যবহারকারীদের গোপনীয়তা এবং নিরাপত্তা বিষয়ে সব সময় সচেষ্ট টেক জায়ান্ট গুগল। বিশ্বের অন্যতম বৃহৎ এই প্রযুক্তি কোম্পানিটি প্রতিনিয়ত তাদের পরিষেবাগুলোতে নতুন নতুন ফিচার যুক্ত করার মাধ্যমে ব্যবহারকারীদের গোপনীয়তা এবং নিরাপত্তা সুরক্ষায় চেষ্টা চালাচ্ছে। গুগল সম্প্রতি জানিয়েছে, ব্যবহারকারীদের অনলাইন অভিজ্ঞতাকে উন্নত করতে এবং ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা এবং নিরাপত্তা নিশ্চিত করতে কোম্পানিটি নতুন কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। অনলাইনে তথ্যের ...
‘ঈদ জামাতে জায়নামাজ ছাড়া কিছু আনা যাবে না’
দেশজনতা অনলাইন : পবিত্র ঈদুল ফিতরে জাতীয় ঈদগাহে মুসল্লিরা জায়নামাজ ছাড়া অন্য কিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে মুসল্লিরা ছাতা বহন করতে পারবেন। সোমবার জাতীয় ঈদগাহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকের তিনি এসব কথা বলেন। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিএমপি কমিশনার বলেন, ...
শাহজালালে বিমানের জরুরি অবতরণ
দেশজনতা অনলাইন : হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘ড্যাশ-৮ কিউ ৪০০’ একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। এরপর কিছু সময়ের জন্য বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকে। সোমবার সকাল সাড়ে নয়টার কিছু আগে চট্টগ্রামগামী বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের ফ্লাইটটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই জরুরি অবতরণ করে। ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে কক্সবাজারের উদ্দেশে যাওয়া কথা ছিল। বিমানবন্দর সূত্র জানিয়েছে, সৈয়দপুরগামী বাংলাদেশ বিমানের ...
ঈদ কবে জানা যাবে মঙ্গলবার
দেশজনতা অনলাইন : পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে তা জানা যাবে আগামীকাল সন্ধ্যায়। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে মঙ্গলবার বাদ মাগরিব বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। সোমবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর