১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৪৬

ব্রেকিং নিউজ

দুই রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

অনলাইন আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলনের অভিযোগে দুই রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। লেবানন ও ইরানে নিয়োযিত বাংলাদেশি রাষ্ট্রদূতদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তারা জানান, ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম মুজিবর রহমান ভূঁইয়া ও লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকারকে গত ...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন মৎস্যজীবীরা

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে  বাইপাস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন মৎস্যজীবীরা। সমুদ্রে মাছধরার নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবিতে রোববার সকাল ১০টা থেকে মহাসড়কে অবস্থান নেন তারা। স্থানীয় ৩৮টি জেলে পল্লীর মৎস্যজীবীরা মহাসড়ক অবরোধ করেছেন। এর ফলে সীতাকুণ্ড বাংলাবাজার বাইপাস এলাকায় মহাসড়কে উভয়পাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বৃষ্টি উপেক্ষা করে জেলে পরিবারের নারী ও পুরুষ সদস্যরা অবরোধে অংশ নিয়েছেন। মহাসড়কে যানজটে ...

বঙ্গবন্ধু মেডিকেলে আন্দোলনকারী চিকিৎসকদের ওপর পুলিশের লাঠিচার্জ

দেশজনতা অনলাইন : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী চিকিৎসকদের ওপর পুলিশ বেধড়ক লাঠিচার্জ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন চিকিৎসক আহত হয়েছেন। তবে পুলিশ লাঠিচার্জের কথা অস্বীকার করেছে। বিএসএমএমইউয়ে নিয়োগে অনিয়মের অভিযোগে বেলা ১১টার দিকে আন্দোলনে নামেন চিকিৎসকরা। সোমবার অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষা বাতিলের দাবিতে ক্যাম্পাসে জড়ো হয়ে মিছিল বের করেন। এক পর্যায়ে আন্দোলনকারীরা উপাচার্য কনক কান্তি বড়ুয়ার কার্যালয়ে ...

সড়ক দুর্ঘটনায় কালিগঞ্জ থানার ওসিসহ আহত ৭

সাতক্ষীরা প্রতিনিধি : পুলিশবাহী একটি পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে সাতক্ষীরার কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সাতজন আহত হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার পানিরকল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নলতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান, পুলিশবাহী পিকআপ চালক সিপাহী অমিত কুমার সরকার, সিপাহী বখতিয়ার হোসেন, বাসযাত্রী যশোর জেলা ...

শপথ নিলেন বিএনপির রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা শপথ নিয়েছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৫০ সংরক্ষিত মহিলা আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা এমপিকে আজ জাতীয় সংসদ ভবনে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আবু সাঈদ আল ...

খুলনায় বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত, নারী-শিশুসহ আহত ৩০

অনলাইন খুলনায় যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক শেখ ইমদাদুল হক (৩৫) নিহত হয়েছেন। এ সময় নারী-শিশুসহ উভয় পরিবহনের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। নিহত পিকআপ চালক শেখ ইমদাদুল হক বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের শেখ কেরামতউদ্দিনের ছেলে। আজ রোববার সকাল ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার কার্ত্তিকডাঙ্গানামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকালে ...

দৌলতদিয়ায় যাত্রীবোঝাই ফেরিতে আগুন

অনলাইন রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে যাত্রীবোঝাই আমানত শাহ ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টার দিকে ফেরিটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত সাড়ে ৮টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, ফেরির ইঞ্জিনে ...

পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, নিহত ৫

বিদেশ ডেস্ক দলীয় পতাকা সরানোকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় জেলাটির সন্দেশখালী এলাকার ন্যাজাটে পার্টি অফিসে এ সংঘর্ষ হয়। স্থানীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা বলছে, শনিবার সন্ধ্যায় সন্দেশখালীতে বুথ কমিটির বৈঠক হচ্ছিল। সেখানে কয়েকদিন আগে বিজেপি তাদের দলীয় পতাকা লাগিয়ে ...

ফেনীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত

অনলাইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদরের ফতেহপুর এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে একটি হটপটের ভেতরে লুকিয়া রাখা অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। এছাড়া অস্ত্র এবং গুলিও উদ্ধার করা হয়। নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তারই শার্টের পকেটে রাখা একটি কাগজে। তিনি হলেন- কুমিল্লার বাংগুড়া গ্রামের হাবিবুর রহমানের ...

পদত্যাগ করলেন থেরেসা মে

বিদেশ ডেস্ক কনজারভেটিভ পার্টির দলীয় প্রধানের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে। শুক্রবার তিনি পদত্যাগ পত্র দেন। এইদিনই ছিলো দলীয় প্রধান হিসেবে তার শেষ দায়িত্বপালন। ফলে নিয়মানুযায়ী প্রধানমন্ত্রী পদও আর থাকছে না তার। তবে কনজারভেটিভ পার্টি তাদের নতুন নেতা নির্বাচন না করা পর্যন্ত তিনি অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে এই দায়িত্ব পালন করে যাবেন। গত মাসেই পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ...