আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় গ্যাসলাইন লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণে ভবনধসে এক শিশু নিহত হয়েছে। তার নাম তাহসিন হাসান (দেড় বছর)। বুধবার ভোর ৬টায় আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া দোকাঠি এলাকার আকবর হোসেনের মালিকানাধীন একতলা ভবনে রান্নাঘরে গ্যাসলাইন লিকেজ হয়ে বিস্ফোরণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- মৌসুমী (২২), তার মেয়ে মীম (৭), আবুল কালাম ও ...
ব্রেকিং নিউজ
সৌদির কাছে গোয়েন্দা প্রযুক্তি বিক্রিতে জাতিসংঘের বারণ
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজপরিবারের কঠোর সমালোচক হিসেবে পরিচিত সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের ঘটনায় দেশটির কাছে কোনো গোয়েন্দা প্রযুক্তি বিক্রি করতে নিষেধ করেছে জাতিসংঘ। জাতিসংঘের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিষয় তদারকির কাজে নিয়োজিত বিশেষ দূত অ্যাগনেস ক্যালামার্ড মঙ্গলবার ওই আহ্বান জানান। খবর আনাদোলুর। জাতিসংঘের পক্ষ থেকে তিনি খাশোগি হত্যার বিষয়টি তদন্ত করছেন। ২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের সৌদি কনস্যুলেটে গিয়ে গুপ্তহত্যার ...
আর্জেন্টিনাকে কাঁদিয়ে ফাইনালে ব্রাজিল
ক্রীড়া ডেস্ক : কোপা আমেরিকায় গত দুই আসরের রানার্স আপ দল আর্জেন্টিনাকে কাঁদিয়ে এবারের আসরে প্রথম দল হিসাবে ফাইনালে উঠল স্বাগতিক ব্রাজিল। বাংলাদেশ সময় বুধবার ভোরে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচে লিওনেল মেসিদের ২-০ গোলে হারিয়েছে কুতিনহো-জেসুসস-ফিরমিনোদের দল। দুইটি গোলের মধ্যে প্রথম গোলটি করেন জেসুস। অপর গোলটি করেন ফিরমিনো। ১২ বছর পর ব্রাজিল কোপার ফাইনালে উঠল। এর আগে সর্বশেষ ২০০৭ ...
‘অবসরের সিদ্ধান্ত বোর্ড ও মাশরাফির ব্যাপার’
দেশজনতা অনলাইন : বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফির অবসর নিয়ে ফের গুঞ্জন চারদিকে। বিশ্বকাপ পারফরম্যান্সটা প্রত্যাশামতো হয়নি বলেই অবসরের কথা উঠছে আবার। মাশরাফি অবশ্য কয়েকটি গণমাধ্যমকে জানিয়েছিলেন আপাতত তিনি অবসরে যাচ্ছেন না। মঙ্গলবার এজবাস্টনে ভারতের বিপক্ষে হারের পর একই প্রশ্ন উঠলো তাকে নিয়ে। তবে প্রশ্নটা এসেছে ভারতীয় গণমাধ্যম থেকে। বল হাতে মাশরাফির পারফরম্যান্স হতাশাজনক হলেও হেড কোচ স্টিভ রোডস মনে করেন ...
রিফাত ফরাজী গ্রেফতার
বরগুনা প্রতিনিধি: বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার দুই নম্বর আসামি রিফাত ফরাজীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ জুলাই) সকাল ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার মো. মরুফ হোসেন। তবে তাকে কোথা থেকে কখন গ্রেফতার করা হয়েছে তা জানানো হয়নি। পুলিশ সুপার জানিয়েছেন ‘পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’মঙ্গলবার (২ জুলাই) ভোরে এ মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন ওরফে ...
ভারী বৃষ্টিতে পাহাড় ধসের ঝুঁকিতে রোহিঙ্গারা
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : ভারী বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে কক্সবাজারের উখিয়া-টেকনাফের শরণার্থী শিবিরের রোহিঙ্গাদের। সোমবার রাত থেকে মঙ্গলবার (২ জুলাই) রাত ৮টা পর্যন্ত ভারী বৃষ্টিতে শিবিরের অনেক ঝুপড়ি ঘরে পানি ঢুকে পড়েছে। ঝড়ো বাতাসে উড়ে গেছে অনেক ঘরের ছাউনি। বৃষ্টি অব্যাহত থাকায় পাহাড়ের পাদদেশে আশ্রয় নেওয়া হাজারো রোহিঙ্গা নর-নারী ভূমিধসের আশঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছেন। আবহাওয়া অধিদফতর বলছে, কক্সবাজারে ভারী বর্ষণ অব্যাহত ...
গাজীপুরে গুদামে আগুন: আরও তিন লাশ উদ্ধার
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় তুলার গুদামে আগুন লাগার ঘটনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অগ্নিকাণ্ডের ওই ঘটনায় মোট চারজনের মৃত্যু হলো। বুধবার ভোরে গুদামটির ভেতর থেকে একে একে বের করে আনা হয় তিনটি পোড়া দেহ। এর আগে গতকালই নিহত হন রাসেল মিয়া নামে এক নিরাপত্তাকর্মী। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আলাল উদ্দিনের ছেলে। সাত বছর ধরে ...
মোস্তাফিজ নৈপুণ্যে রানের পাহাড় গড়তে পারেনি ভারত
স্পোর্টস ডেস্ক : এভাবেই একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি করেন রোহিত শর্মা। ছবি: সংগৃহীত রোহিত শর্মা ও লোকেশ রাহুল উদ্বোধনী জুটিতে ১৮০ রান করে ভারতকে রানের পাহাড় গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু তাদের সেই স্বপ্ন ভেঙে দেন মোস্তাফিজুর রহমান। স্লোগ ওভারে অসাধারন বোলিং করেন কাটার মাস্টার। তার গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৯ উইকেটে ৩১৪ ...
একাদশে ভর্তি বিড়ম্বনা : ফের আবেদনের সুযোগ
দেশজনতা অনলাইন : একদাশ শ্রেণিতে অনলাইন কার্যক্রমের ত্রুটি, মাইগ্রেশন, ম্যাসেজিং কিংবা কোটা পদ্ধতি- এমন অনেক ভুলের বিড়ম্বনায় পড়েছে একাদশে ভর্তিচ্ছুরা। বিষয়টি নিয়ে শিক্ষার্থী অভিভাবক সকলে দৌড়ঝাঁপ করছেন বোর্ডে। শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, প্রতিবছর অনলাইনে প্রতিবন্ধী কোটায় আবেদনের সুযোগ দিলেও এ বছর দেয়নি। আবার মাইগ্রেশনে এক কলেজ দেখালেও সেখানে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে না। এডুকেশন কোটায় আবেদনের পর ভর্তির সময় বলা ...
দুদক কর্মকর্তাদের প্রশাসনিক ও প্রযুক্তিগত নজরদারিতে রাখা হয়েছে: দুদক চেয়ারম্যান
দেশজনতা অনলাইন : দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের প্রশাসনিক ও প্রযুক্তিগত নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। মঙ্গলবার (২ জুন) সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে এক জরুরি সভায় এ মন্তব্য করেন দুদক চেয়ারম্যান। সভায় সংস্থার সচিব, মহাপরিচালক, পরিচালক ও উপ-পরিচালক পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ইকবাল মাহমুদ কর্মকর্তাদের শেষবারের মতো সতর্ক করে বলেন, কোনোরকম অনৈতিক আচরণ ক্ষমা করা হবে না। বিভিন্ন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর