১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:১০

ব্রেকিং নিউজ

বিদ্যুতে ঋণ দিচ্ছে চীন, চুক্তি আজ

দেশজনতা অনলাইন : বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়নে চীন থেকে ঋণ নিচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আজ বৃহস্পতিবার (৪ জুলাই) চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে ২৭৪ কোটি ডলারের ঋণচুক্তি সই করবে বাংলাদেশ। বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণের ২২ প্রকল্পে এই অর্থ ব্যয় হবে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশে চাহিদার দেড়গুণ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কিন্তু সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ...

ব্যবসায়ীকে হত্যা করে গাছে লাশ ঝুলিয়ে দিলো দুর্বৃত্তরা

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে হোসেন আলী (৫৫) নামের এক গরু ব্যবসায়ীকে হত্যা করে পা বেঁধে গাছের সঙ্গে লাশ ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। লাশের মুখে রুমাল পুরে রাখা হয়। তার সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড চালায় বলে ধারণা করছে পুলিশ। নিহত হোসেন আলী কালীগঞ্জ পৌরসভার বাবরা গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৯টার দিকে বাবরা ...

রোহিঙ্গাদের ডাটাবেজ নিয়ে যত জটিলতা

দেশজনতা অনলাইন : মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধনের ডাটাবেজ নিয়ে সৃষ্ট জটিলতা কাটেনি। রোহিঙ্গাদের নিয়ে করা এই ডাটাবেজে ফিঙ্গারপ্রিন্টসহ অনেক তথ্য রয়েছে। অভিযোগ রয়েছে, সেই ডাটাবেজে পাসপোর্ট অধিদফতরের প্রবেশাধিকার না থাকায় রোহিঙ্গারা দালালদের মাধ্যমে বাংলাদেশি পাসপোর্ট বানিয়ে নিচ্ছে। স্বরাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে, রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধনের ডাটাবেজ তৈরির কাজ চলছে ...

স্কুলে ডিম-কলা-রুটি পাবে দেড় কোটি শিশু

দেশজনতা অনলাইন : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলমুখী করতে দুপুরে রান্না করা খাবার পরিবেশনের পরিবর্তে ডিম-কলা অথবা ডিম-রুটি দেয়ার চিন্তাভাবনা চলছে। শিক্ষার্থীদের সপ্তাহে তিন দিন সিদ্ধ ডিম-কলা, বাকি দিনগুলো ডিম-রুটি দেয়ার কথা ভাবা হচ্ছে। প্রতি শিক্ষার্থীর জন্য মাথাপিছু ২০ থেকে ২২ টাকা বরাদ্দ দেয়া হতে পারে। এ বাবদ মাসিক প্রায় ৭৮০ কোটি টাকা ধার্য করা হয়েছে। সময়ের অপচয় এবং শিক্ষাঙ্গনের ...

ঢাকা ছাড়লো প্রথম হজ ফ্লাইট

দেশজনতা অনলাইন : ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম হজ ফ্লাইট। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ফ্লাইট বিজি-৩০০১ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। বিমান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ জানান, সকালে হজ কার্যক্রম উদ্বোধন করেন ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ...

যে কারণে সব হজযাত্রীর সৌদি অংশের ইমিগ্রেশন শাহজালালে হবে না

দেশজনতা অনলাইন : এবারের হজফ্লাইট শুরু হচ্ছে বৃহস্পতিবার (৪ জুলাই) থেকে। এ বছরই শুরু হচ্ছে হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন কার্যক্রম ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে, এই সুবিধা এবার সব হজযাত্রী পাচ্ছেন না। এজন্য সৌদি সরকারের বিভিন্ন নিয়ম ছাড়াও একই সময়ে বিমান ও সৌদি এয়ারলাইন্সসহ একাধিক ফ্লাইট শিডিউল থাকায় এ জটিলতা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।সাধারণত যে ইমিগ্রেশন জেদ্দা এয়ারফোর্টে ...

সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের সুপারিশ সংসদীয় কমিটির

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের সুপারিশ করেছে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে একটি প্রকল্প গ্রহণ করতে বলেছে। এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি আব্দুস শহীদ  বলেন, ‘ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের প্রকল্প গ্রহণ করতে বলেছি।’ বৈঠক কমিটির সভাপতি মো. আব্দুস শহীদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত ...

শেষ পর্যন্ত সরেই দাঁড়ালেন রাহুল গান্ধী

বিদেশ ডেস্ক : দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করলেন কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। গত কিছুদিন তার পদত্যাগ নিয়ে বেশ গুঞ্জনের পর জানা গেল চূড়ান্ত সিদ্ধান্ত। তাকে পদত্যাগের সিদ্ধান্ত পাল্টানোর ব্যাপারে বোঝাতে ব্যর্থ  হয়ে দল এখন নতুন নেতা খুঁজছে। দলীয় এক সূত্র জানিয়েছে, এক সপ্তাহের মধ্যেই নতুন নেতা নির্বাচন করা হবে। রাহুল গান্ধী নিজেই বলেছেন, নতুন নেতা যেন গান্ধী পরিবারের বাইরের ...

সায়েন্সল্যাব-শাহবাগসহ তিন রুট ৭ জুলাই থেকে রিকশামুক্ত ঘোষণা

দেশজনতা অনলাইন : রাজধানীর যেসব রাস্তায় চক্রাকার বাস চলাচল করবে সেসব রাস্তাকে রিকশামুক্ত ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন৷ এ ঘোষণা অনুযায়ী, কুড়িল-রামপুরা-সায়েদাবাদ, গাবতলী-আসাদগেট-আজিমপুর, সাইন্সল্যাব- শাহবাগ রোডে রিকশা চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বুধবার (০৩ জুলাই) করপোরেশনের মেয়রের সভাকক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভা শেষে মেয়র এ ঘোষণা ...

জাবিতে মিষ্টি খাওয়া নিয়ে ছাত্রলীগের দুগ্রুপে গোলাগুলি, আহত ৩০

  জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিষ্টি খাওয়া নিয়ে কথা কাটাকাটিতে মাওলানা ভাসানী হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের দুই গ্রুপে গোলাগুলিতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষে দুগ্রুপের মধ্যে অন্তত ৮ রাউন্ড গুলিবিনিময় হয়। বুধবার দুপুর আড়াইটার দিকে দুই আবাসিক হলের সংযোগস্থল বটতলা মোড়ে এ সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ অব্যাহত ছিল। তাৎক্ষণিকভাবে হতাহতদের ...