ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ ব্রহ্মপুত্র ব্রিজের পাশে পড়ে থাকা একটি লাল রঙের লাগেজের ভেতর থেকে এক ব্যক্তির হাত, পা ও মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে লাগেজ তল্লাশি করে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি ...
ব্রেকিং নিউজ
পুলিশ-জনতা সংঘর্ষে ভোলা রণক্ষেত্র, নিহত ৪
ভোলা প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে ভোলার বোরহানউদ্দিনে স্থানীয় জনতার সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন। ১০ পুলিশসহ আহত হয়েছে দেড় শতাধিক। নিহতরা হলেন বোরহানউদ্দিন উপজেলার মহিউদ্দিন পাটওয়ারীর মাদ্রাসা পড়ুয়া ছেলে মাহবুব (১৪), উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দেলওয়ার হোসেনের কলেজ পড়ুয়া ছেলে শাহিন (২৩), বোরহানউদ্দিন পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা ...
বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন ড. কামাল হোসেন
দেশজনতা অনলাইনঃ কারাবন্দি চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাবেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড.কামালের নেতৃত্বে জোটের শীর্ষ নেতারা। তবে বেগম খালেদা জিয়ার সঙ্গে তাদের সাক্ষাতের বিষয়টি সরকারের অনুমতি পাওয়ার ওপর নির্ভর করছে। রবিবার (২০ অক্টোবর) দুপুরে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জোটের বৈঠক শেষে জেএসডির সভাপতি আসম আব্দুর রব এ কথা জানান। আসম আব্দুর রব বলেন, ‘বেগম খালেদা ...
বোরহানউদ্দিনে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে নিহত ৪, অর্ধশতাধিক আহত
দেশজনতা অনলাইনঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক ব্যক্তি। ফেসবুকের মেসেঞ্জারে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শনিবার বিপ্লব বিশ্বাস নামে এক যুবককে আটক করে বোরহানউদ্দিন থানা পুলিশ। এই ঘটনার জেরে রবিবার (২০ অক্টোবর) সকাল ১০ টায় স্থানীয়রা একত্রিত হয়ে বোরহানউদ্দিন থানা ঘেরাও করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। নিহতদের মধ্যে দুজন ভোলা সদর ...
ঢাবিতে ছাত্রদলের ওপর হামলার অভিযোগ
দেশজনতা অনলাইনঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেসবুকে ছাত্রদলের সাধারণ সম্পাদ ইকবাল হোসেন শ্যামলের দেয়া একটি স্ট্যাটাস নিয়ে সংবাদ সম্মেলন করছিল মুক্তিযোদ্ধা মঞ্চ। এ সময় সেখানে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী গেলে তাদের ওপর ওই হামলার ঘটনা ঘটে। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরাও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীদের ...
কার হাতে হাত রেখে ঘুরছেন মেহজাবিন?
বিনোদন ডেস্কঃছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজিবের সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী—এমন গুঞ্জন অনেক দিন ধরেই মিডিয়া পাড়ায় উড়ছে। কিন্তু এসবই মিথ্যা বলে উড়িয়ে দেন তারা। বিশেষ করে মেহজাবিনের ভাষায়, ‘রাজীব শুধু ভালো বন্ধু’। এবার আদনান আল রাজিবের হাতে হাত ধরে শপিং মলে ঘুরতে দেখা গেল মেহজাবিন চৌধুরীকে! সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ...
বোলারদের দাপটে চ্যাম্পিয়ন রাজশাহীকে উড়িয়ে দিল খুলনা
ক্রীড়া ডেস্কঃ প্রথম ইনিংসে শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন সৌম্য সরকার। দ্বিতীয় ইনিংসে আজ খুলনা বিভাগের জয়ের দিনে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। সৌম্যর রানে ফেরার সঙ্গে বোলারদের দাপটে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে চ্যাম্পিয়ন রাজশাহীকে উড়িয়ে দিয়েছে খুলনা । ইমরুল কায়েস, নুরুল হাসান সোহানদের দুর্দান্ত ব্যাটিংয়ে রান তোলার কাজটা ভালোই করেছিল খুলনা। তাদের সঙ্গে মুস্তাফিজুর রহমান আল-আমিন হোসেন ও অধিনায়ক আবদুর ...
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে হাইকোর্টে তলব
দেশজনতা অনলাইনঃ সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত সাত বছরেও শেষ না হওয়ায় তার ব্যাখ্যা দিতে মামলার তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৬ নভেম্বর তাকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এ মামলার এক আসামি তানভীরের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দিয়েছেন। ...
ঢাবির ‘ক’ ইউনিটে পাস ১৩.৫, ‘চ’য়ে ২.৫০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ও ‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলে ‘ক’ ইউনিটে পাস করেছে ১৩.০৫ শতাংশ শিক্ষার্থী। যা গত বছরের তুলনায় ৬ শতাংশ বেশি। আর ‘চ’ ইউনিটে পাস করেছে ২.৫০ শতাংশ শিক্ষার্থী। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ...
রাজনীতিই বদলে দেয় কষ্টে বড় হওয়া রাজীবকে
সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগে র্যাবের হাতে আটক ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব বড় হয়েছেন রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। সেখানে দুই টাকার বিনিময়ে দোকানে দোকানে পানি সরবরাহ আর পুরোনো কাঠ-বাঁশ বিক্রি করে অনেক কষ্টে সংসারের খরচ যোগাতেন। কিন্তু পরবর্তী সময়ে রাজনীতিতে এসে পাল্টে যান তিনি। আর কাউন্সিলর হওয়ার পর রাতারাতি মালিক হয়ে যান বিলাসবহুল বাড়ি-গাড়ির। এমনকি নিজের নিরাপত্তার জন্য রাখেন সশস্ত্র বডিগার্ড। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর