১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪৬

ব্রেকিং নিউজ

সাংবাদিক ধরতে ৪০ জনের বাহিনী, এটা তো বিশাল ব্যাপার: হাইকোর্ট

ভ্রাম্যমাণ আদালতে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলামকে সাজা দেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেন, ‘একজন সাংবাদিককে ধরতে মধ্যরাতে তার বাসায় ৪০ জনের বিশাল বাহিনী গেলো, এ তো বিশাল ব্যাপার! তিনি কি দেশের সেরা সন্ত্রাসী?’ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (১৫ মার্চ) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ...

প্রত্যাহার হচ্ছেন কুড়িগ্রামের ডিসি, বিভাগীয় ব্যবস্থার সিদ্ধান্ত

এক সাংবাদিককে গভীর রাতে তুলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দেয়ার ঘটনায় আলোচিত কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে প্রত্যাহার করছে সরকার। এছাড়া তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রবিবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘স্থানীয় প্রশাসনের মাধ্যমে ওই ঘটনার তদন্ত করে ডিসির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাকে প্রত্যাহার করা হবে। এরপর ...

করোনা নিয়ে সার্কের আট দেশের নেতারা ভিডিও কনফারেন্সে

করোনাভাইরাস মোকাবেলায় সম্মিলিত কর্মপন্থা ঠিক করতে ভিডিও কনফারেন্সে মিলিত হয়েছেন সার্কভুক্ত আট দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। রবিবার বিকাল সাড়ে ৫টায় শুরু হওয়া এই ভিডিও কনফারেন্স ঢাকায় ভারতীয় হাই কমিশন এবং বাংলাদেশ টেলিভিশনে এই ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ভিডিও কনফারেন্সে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ, ...

এতো মশা গুলশানে!

গুলশান বলতেই চোখের সামনে ফুটে ওঠে রাজধানীর একটি অভিজাত এলাকা। পরিকল্পিত, নিয়ন্ত্রিত, নিরাপত্তার চাদরে ঢাকা গুলশান অন্য এলাকার তুলনায় বেশ ছিমছাম আর পরিষ্কার-পরিচ্ছন্ন। কিন্তু সেই পরিচ্ছন্ন এলাকাটিতেই দাপিয়ে বেড়াচ্ছে ঝাঁকে ঝাঁকে মশার দল। মশার পরিমাণ দেখে মনে হবে গুলশান যেন ঢাকার কোনো অনুন্নত এলাকা। শনিবার সন্ধ্যার পর গুলশান-২ নম্বরের ইউনাইটেড হাসপাতাল, ৭৯ নম্বর সড়ক ও আশপাশের কয়েকটি এলাকা ঘুরে দেখা ...

এটিএম আজহারের ফাঁসি বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।রবিবার বিকালে রায় প্রকাশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন আজহারের আইনজীবী শিশির মনির। এটিএম আজহার এখন শুধু এ রায়ের বিরুদ্ধে রিভিউ করার সুযোগ পাবেন। আজহারুলের রায়ের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘রায় প্রকাশ হওয়ার ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করতে হবে। নির্ধারিত ...

দুর্ধর্ষ কাজের বুয়া!

গত ৯ মার্চ রাজধানীর একটি বাসায় দারোয়ানের মাধ্যমে বুয়া হিসেবে কাজ নেন বিউটি বেগম ময়না। পরদিন দুপুরে বাড়ির তিন সদস্যকে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করেন। বাড়িতে থাকা নগদ দুই লাখ ৭০ হাজার টাকা ও প্রায় ২৫ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হলে পাঁচ দিন পর শনিবার তাদের জ্ঞান ফেরে। এই ঘটনায় দায়ের করা ...

মহাখালীতে পোশাক কারখানায় আগুন

রাজধানীর মহাখালীতে একটি পোশাক তৈরির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।রবিবার দুপুর তিনটার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, দুপুর দুইটা ৫২ মিনিটে মহাখালীর রসুল গার্মেন্টেসের নয় তলা ভবনের সাত তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন ...

শেয়ারবাজারে ওয়ালটন: ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বিনিয়োগকারীদের

দেশের শীর্ষ ইলেক্ট্রনিক্স কোম্পানি ওয়ালটনের পুঁজিবাজারে আসার বিষয়টিকে ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।  তাদের মতে,  এর মধ্য দিয়ে বাজারে বড় ধরনের  পরির্তন আসবে।  লেনদেনে বাড়বে গতি। এতে ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার।  ওয়ালটনকে দ্রুত বর্ধনশীল ও মৌলভিত্তিসম্পন্ন উল্লেখ করে বাজার বিশ্লেষকরা বলছেন, এই কোম্পানিটি বিনিয়োগকারীদের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। সংশ্লিষ্টরা বলছেন, ওয়ালটনের আইপিওতে আসা নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। ...

রাঙামাটিতে আগুনে পুড়ল বন বিভাগের কার্যালয়

রাঙামাটি প্রতিনিধি : আগুনে পুড়ে গেছে রাঙামাটির উত্তর, দক্ষিণ, জুম নিয়ন্ত্রণ, অশ্রেণিভুক্ত বন বিভাগের চারটি অফিস। রবিবার সকাল ১০টার দিকে দক্ষিণ বন বিভাগের জেনারেটর বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে জানিয়েছে বন বিভাগ ও ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল থেকে রাঙামাটি শহরে বিদ্যুৎ ছিল না। এই ঘাটতি পূরণের জন্য পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কার্যালয়ের জেনারটরটি চালানো হচ্ছিল। ...

হোম কোয়ারেন্টাইনে ২৩১৪ জন: আইইডিসিআর

বিশ্ব মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দেশে এখন পর্যন্ত দুই হাজার ৩১৪ জন হোম কোয়ারেন্টাইনে আছেন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা। এখন পর্যন্ত ১০ জন আইসোলেসনে আছেন বলেও জানান তিনি। রবিবার দুপুরে নিয়মিত সংবাদ সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক এসব তথ্য জানান। আইইডিসিআর পরিচালক জানান, বিদেশ থেকে ফেরত আসা অনেকেই হোম কোয়ারেন্টাইন ...