মাদারীপুর প্রতিনিধি : সাত ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ঘাটের টার্মিনালে এখনও শতাধিক ছোটবড় গাড়ি আটকা রয়েছে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রোববার রাত পৌনে ২টা থেকে বন্ধ করে দেয়া হয় ফেরি চলাচল। কুয়াশা কেটে গেলে সোমবার সকাল ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, রাতে কুয়াশা বেড়ে গেলে নৌরুটের ...
ব্রেকিং নিউজ
‘৩২ ডিসেম্বর’ সিল মেরে দিল বিমানবন্দর কর্তৃপক্ষ!
২০২০ সাল শুরু হয়ে ৫ দিন অতিবাহিত হয়ে গেলেও অনেকে এখনো তারিখে সাল লিখতে গিয়ে ২০১৯ লিখে ফেলেন। এমন ভুল সরকারি কাজেও দেখা গেছে। কিন্তু তাই বলে ৩১ ডিসেম্বরের পরদিন ১ জানুয়ারি না লিখে ভুল করে ৩২ ডিসেম্বর লিখে ফেলা বা স্ট্যাম্প লাগিয়ে দেয়ার কথা নয়। কারণ কোনো ইংরেজি মাসই ৩২ দিনের হয় না। কিন্তু এমনই ভুল করে বসলেন সুদানের ...
তেহরানে সোলাইমানির জানাজায় জনসমুদ্র
অনলাইন ডেস্ক : মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিসহ নিহত সবার জানাজা পড়ালেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় সোলাইমানির মরদহের প্রতি রাষ্ট্রীয় সর্বোচ্চ শ্রদ্ধা শেষে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানিসহ অন্যান্য বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে যখন সোলেইমানির মরদেহ ইনকিলাব চত্বরে পৌঁছায় তখন ...
ঢাবি ছাত্রীকে ধর্ষণের আলামত মিলেছে
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই ছাত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এই সদস্য বলেন, ধর্ষণের ঘটনায় এক না একাধিক ব্যক্তি জড়িত তা নিশ্চিতে ওই ছাত্রীর কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। গতকাল বিকাল সাড়ে পাঁচটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে করে বান্ধবীর বাসায় যাচ্ছিলেন ঘটনার শিকার ওই ...
স্বজনদের সঙ্গে অঝোরে কাঁদলেন খালেদা জিয়া
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কেবিনে স্বজনদের সঙ্গে কাঁদলেন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জানা গেছে, গতকাল রোববার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার ঘনিষ্ঠ স্বজনরা হাসপাতালে যান। তাদের মধ্যে ছিলেন খালেদা জিয়ার বোন বেগম সেলিমা ইসলাম, ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, কোকোর ছোট মেয়ে জাহিয়া রহমান, খালেদা জিয়ার নাতি সামিন ইসলাম, ...
ফেসবুকে জামাল ভূঁইয়ার বিয়ের ছবি ভাইরাল
স্পোর্টস ডেস্ক : সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ঘোরপাক খাচ্ছে। সেটি হলো বিয়ের সাজে কনেসহ দাঁড়িয়ে-বসে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু জানাননি। কিন্তু চাউর হয়েছে, গাঁটছড়া বেঁধেছেন জামাল। যদিও পাত্রীর পরিচয় জানা যায়নি। ঘরোয়া পরিবেশে বিয়ে করেছেন তারা। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের গোল্ডেন প্যালেসে হয়েছে বিয়ের অনুষ্ঠান। নিজের ...
ট্রাম্পকে সোলাইমানির মেয়ে: বাবার শাহাদাতেই সব শেষ হয়ে যায়নি
বিদেশ ডেস্ক : ইরানের বিশেষ বাহিনী রেভ্যুলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের নিহত প্রধান জেনারেল কাসেম সোলাইমানির মেয়ে বাবার হত্যাকাণ্ড নিয়ে রবিবার তীব্র মার্কিন বিরোধী প্রতিক্রিয়া জানিয়েছেন। মার্কিন বিমান হামলায় নিহত ইরানি জেনারেলের মেয়ে জেইনাব সোলাইমানি বলেছেন, ট্রাম্প, তুমি ভেবো না বাবার শাহাদাতেই সব শেষ হয়ে গেছে। রবিবার তিনি এই মন্তব্য করেছেন। ইরানি সরকারি সংবাদমাধ্যম পার্স টুডে এখবর জানিয়েছে। ...
রায় প্রকাশ : মীর নাসির ও তার ছেলেকে আত্মসমর্পণের নির্দেশ
দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা মীর নাসির ও তার ছেলে মীর হেলালকে তিন মাসের মধ্যে আত্মসমরর্পণের নির্দেশ দিয়ে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত ১৫৯ পৃষ্ঠার রায়ে বলা হয়, এ দুজন দুর্নীতি মামলায় তাদের বিরুদ্ধে আনা অভিযোগ খণ্ডাতে পারেনি। ...
‘ওয়ান টাইম প্লাস্টিক পণ্য’ ব্যবহার বন্ধের নির্দেশ
সারাদেশের হোটেল, মোটেল ও উপকূলীয় এলাকায় এক বছরের মধ্যে ‘ওয়ান টাইম প্লাস্টিক পণ্য’ ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রেজওয়ানা হাসান ও সাঈদ আহমেদ কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। পরে সাঈদ আহমেদ কবির বলেন, বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ ...
কর্ণফুলীতে জাহাজে আগুন
চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় কর্ণফুলী নদীর দক্ষিণ তীরের এক জাহাজে সংস্কার কাজ করার সময় আগুন লেগেছে। সোমবার সকাল ১০টার দিকে এই জাহাজে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিন গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার মধ্যে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়। চট্টগ্রামের আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে এক জাহাজে আগুন লাগার খবর পেয়ে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর