১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:২৬

পরিবেশ

বায়ুদূষণ: গভীর অসুখে বাংলাদেশ

ঢাকা পৃথিবীর বসবাস অনুপযোগী, দূষিত শহরগুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। এই প্রথম হওয়ায় আনন্দ নেই, গৌরব নেই; আছে গ্লানি ও অপমান। এ অপমান কেউই আমাদের করেনি, বরং নিজেরাই ‘যেচে পড়ে’ অপমানিত হয়েছি, ঘাড় পেতে নিয়েছি কলঙ্কের ভার। সারা দেশই নানাভাবে হুমকির মুখে, ঢাকায় এ মাত্রা অনেকাংশেই বেশি। ঢাকার বাতাসে সীসা, যেটা ক্ষণে ক্ষণে গলগল করে ঢুকছে বাসিন্দাদের দেহে। এর ...

‘বুলবুলে’র আঘাতে সুন্দরবনের ক্ষতি এক কোটি ১৩ লাখ টাকা!

খুলনা প্রতিনিধি : প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে সুন্দরবনের সাড়ে ৪ হাজার গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বন বিভাগের বেশ কিছু অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে বুলবুলের প্রভাবে সুন্দরবনে ১ কোটি ১৩ লাখ ২১ হাজার ৯শ’ টাকার ক্ষতি হয়েছে। সুন্দরবনের পূর্ব ও পশ্চিম বিভাগীয় বন কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. বশিরুল আল মামুন বলেন, সুন্দরবনের পশ্চিম ...

নবান্নের গন্ধ নিয়ে এলো অগ্রহায়ণ

দেশজনতা অনলাইন : অগ্রহায়ণ এলো। অগ্রহায়ণ এলে পাকা ধানের সঙ্গে আনন্দ উৎসবে জড়িয়ে যান গ্রামবাংলার কৃষক। এই চিত্র হাজারো বছরের। নতুন অন্নের উৎসব আমেজ এখন গ্রামবাংলা জুড়ে। এ বছর বাংলা দিনপঞ্জি বদলে গেছে। চলতি ১৪২৬ বঙ্গাব্দে প্রথমবারের মতো আশ্বিন মাসের গণনা শুরু হয় ৩১ দিন হিসাবে। বাংলা একাডেমি দীর্ঘদিনের চেষ্টায় বাংলা বর্ষপঞ্জির এই সংস্কার করেছে। জাতির ইতিহাসের গৌরবময় দিনগুলো বাংলা ...

ব্রহ্মপুত্র পাড়ের নয়নাভিরাম ‘শশী লজ’

অতীত গৌরবের স্বাক্ষী হয়ে এখনো টিকে থাকে ময়মনসিংহের শশী লজ। ব্রহ্মপুত্র তীরের এই নয়নাভিরাম বাড়িটি নির্মিত হয়েছিল জমিদার সূর্যকান্ত আচার্য’র শাসনামলে। তৎকালীন বিশ্বখ্যাত স্থাপত্য শৈলীর এই শশী লজকে ঘিরে ছড়িয়ে আছে নানা কাহিনী। বাংলা সাহিত্যের বরপুত্র প্রয়াত হুমায়ূন আহমেদের কালজয়ী টিভি নাটক ‘অয়োময়; এর চিত্রায়ণ হয়েছিল এই শশী লজেই। শশী লজ সম্পর্কে জানতে অতীতে তাকালে ফিরে যেতে হয় মুক্তাগাছার জমিদারদের ...

নির্বিচারে গাছ কেটে ফেলা সেই নারী আটক

সাভার সংবাদদাতা : সাভারে ছাদবাগানের গাছ কেটে সাবাড় করার সঙ্গে জড়িত সেই নারীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে সাভার সিআরপি রোড এলাকা থেকে ওই নারীকে আটক করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর পারভীন। এর আগে, গতকাল সাভারের সিআরপি রোড এলাকায় একটি বাসাবাড়ির ছাদবাগানের গাছ কেটে ফেলেন এক নারী। এসময় গাছের মালিক সুমাইয়া নামে ...

এডিসের অতিবিস্তার রোধ হলো গরমে

দেশজনতা অনলাইন : জুলাইয়ে মারাত্মক আকার নিয়ে আগস্টে দেশজুড়ে ছড়িয়ে পড়া মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ দিন দিন কমে আসছে। সরকারি হিসাবে আগের চেয়ে এখন ডেঙ্গু রোগী হাসপাতালে আসছে কম। চলতি মাসে শুরুর দিন থেকে প্রতিদিনই কমে আসছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এর জন্য এডিস মশার অতিবিস্তার ঠেকানো ও জনসচেতনতা বৃদ্ধির প্রভাব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে হঠাৎ বৃষ্টিতে ডেঙ্গু পরিস্থিতি বদলে যাওয়ার ...

ফরিদপুরে ২৪ ঘণ্টায় আরো ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত

ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুরের জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় এখনো নতুন করে অসংখ্য মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলোতে এখনো ডেঙ্গু রোগীর ভিড় বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ৪৬ ব্যক্তি। তারা ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এনিয়ে গত ২০ জুলাই হতে ১৯ শতাধিক ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত করা হলো ফরিদপুরে। যাদের মধ্যে সাত জন চিকিৎসাধীন অবস্থায় মারা ...

সাভারে ডেঙ্গুতে অধ্যাপকের স্ত্রীর মৃত্যু

দেশজনতা অনলাইন : সাভারের এনাম মেডিকেলে কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় খাদিজা আক্তার (৪২) নামে এক কলেজ শিক্ষকের স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিহত খাদিজা বেগম সাভার পৌর ছায়াবীথি এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার স্বামী হাবিবুর রহমান আশুলিয়া এন্ড কলেজের সহকারী অধ্যাপক। তার গ্রামের বাড়ি বরিশালের ভান্ডারিয়া এলাকায়। নিহতের স্বামী হাবিবুর ...

বৃষ্টি হলেই সেপ্টেম্বরে ডেঙ্গু বাড়ার শঙ্কা

একসপ্তাহে ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে। গত ২১ আগস্ট সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৬২৬ জন।  আর ২৭ আগস্ট এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৯৯ জনে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হিসাব অনুযায়ী, গত একসপ্তাহে ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে ৩২৭ জন। চিকিৎসকরা বলছেন, সেপ্টেম্বরে থেমে থেমে বৃষ্টি হলে এই রোগীর সংখ্যা আবারও বাড়তে পারে। ...

ডেঙ্গু কেড়ে নিল আরও দুই প্রাণ

দেশজনতা অনলাইন : মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ ও খুলনায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান শাহিদা বেগম নামে ৫০ বছর বয়সী এক গৃহবধূ। আর ময়মনসিংহে মারা গেছেন হাফিজুল ইসলাম নামে এক যুবক। প্রতিনিধিদের পাঠানো খবর। খুলনা: বুধবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শাহিদা বেগম নামে ...