ঢাকার শব্দ দূষণের অন্যতম ভুক্তভোগী ট্রাফিক পুলিশ। জনবহুল এবং ব্যস্ত সড়কে যারা দায়িত্ব পালন করেন তাদের মধ্যে শতকরা ১৫ জনই কানে কম শুনছেন, চোখেও কম দেখছেন। বিশেষজ্ঞরা বলছেন, শব্দদূষণে আক্রান্ত হয়েই তারা এসব সমস্যায় ভুগছেন। সোমবার বেশ কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে আলাপে জানা গেছে- ফার্মগেট, বিজয় সরণি, জাহাঙ্গীর গেট, মহাখালী, নাবিস্কো, তিব্বত, সাতরাস্তার মোড়, মগবাজার, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, পল্টন, গুলিস্তান, ...
পরিবেশ
ফের বায়ুদূষণের শীর্ষনগরী ঢাকা
ঢাকা শহরকে গুছিয়ে সাজাতে ও বাসিন্দাদের সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিতের প্রত্যাশা নিয়ে যখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত মেয়রপ্রার্থীরা, তখন জানা গেল– ফের বায়ুদূষণে শীর্ষে উঠেছে ঢাকা। বায়ু মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার ভিজ্যুয়ালের প্রতিবেদনে প্রকাশ, গতকাল রোববার ঢাকার বাতাস হতে প্রাপ্ত তথ্যানুযায়ী বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। উল্লেখ্য, এয়ার ভিজ্যুয়াল প্রতিষ্ঠানটি ২৪ ঘণ্টা ধরে বিশ্বের ৯৫টি বড় ...
‘ওয়ান টাইম প্লাস্টিক পণ্য’ ব্যবহার বন্ধের নির্দেশ
সারাদেশের হোটেল, মোটেল ও উপকূলীয় এলাকায় এক বছরের মধ্যে ‘ওয়ান টাইম প্লাস্টিক পণ্য’ ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রেজওয়ানা হাসান ও সাঈদ আহমেদ কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। পরে সাঈদ আহমেদ কবির বলেন, বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ ...
শব্দ নিয়ন্ত্রণে হাসপাতালগুলো উপেক্ষিত কেন?
নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) যতদিন ছিলাম ততদিন ভালো ছিলাম। যখনই ওয়ার্ডে দেওয়া হয় তখনই বিপত্তি বাঁধে। এতো শব্দ যে ঠিকমতো ঘুমানো যেত না। রাত ১২টার পর কিছুটা ঘুমানো গেলেও মাঝে মাঝেই তীব্র হর্নের শব্দে চমকে যেতাম, হার্টবিট বেড়ে যেত। ভীষণভাবে অসুস্থ মনে হতো নিজেকে- বলছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রওশন আরা হোসেন। পেশায় শিক্ষক এই রোগী মনে করেন- ...
‘উন্নয়নের আগে দূষণ নিয়ে চিন্তা না করায় এ সমস্যা’
বায়ু দূষণে শীর্ষ শহরের তালিকায় গত এক মাসে ঢাকা দুই বার উঠে এসেছে। শীর্ষ পাঁচ শহরের মধ্যে প্রায়ই ঢাকার নাম আসছে। এর অন্যতম কারণ বায়ুতে অতিরিক্ত ধুলো। বিশেষজ্ঞরা বলছেন, মূলত ঢাকায় মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বেশ কয়েকটি মেগা প্রকল্প চলমান রয়েছে। পাশাপাশি রাজধানীর বিভিন্ন জায়গায় অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। এসব কাজের সামগ্রীগুলো অরক্ষিত অবস্থায় রাখা থাকে। ফলে সেখান থেকে ধুলোর দুষণ বাড়ছে। ...
কুয়াকাটা সৈকতে আবর্জনা, মরা মাছ
নয়নাভিরাম সৌন্দর্যের লীলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটা। সূর্যোদয় এবং সূর্যাস্তের মনোরম দৃশ্য অবলোকন করার অনন্য ভূমি এটি। এছাড়া এখানে রয়েছে দুর্লভ লাল কাকড়া, তিন নদীর মোহনাসহ ১৮ কিলোমিটার জুড়ে সৈকত। এখানে প্রকৃতির সৌন্দর্য দেখে বিমোহিত হন পর্যটকরা। তাই দেশের নানা প্রান্ত থেকে নানা বয়সের মানুষ ভিড় জমান এখানে। সাগর আর প্রকৃতির মাঝে খুঁজে পান নতুনত্ব। তবে পর্যটক ও স্থানীয়দের অসচেতনতা ...
বিশ্বে দূষণে মৃত্যুর নেতৃত্বে ভারত
দূষণে আক্রান্ত হয়ে মৃত্যুতে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে ভারত। এরপরেই রয়েছে প্রতিবেশী চীন ও নাইজেরিয়া। বাতাস, পানি ও কর্মস্থানে সংক্রামকের বৈশ্বিক প্রভাব নিয়ে এক প্রতিবেদনে বুধবার এমন তথ্য দিয়েছে। বার্তা সংস্থা এএফপি ও গার্ডিয়ানের খবর বলছে, স্বাস্থ্য ও দূষণ বিষয়ক বৈশ্বিক জোটের (জিএএইচপি) প্রতিবেদন অনুসারে এই গ্রহে অকাল মৃত্যুর বড় পরিবেশগত কারণ হতে যাচ্ছে দূষণ। ২০১৭ সালে দূষণ আক্রান্ত হয়ে সবচেয়ে ...
মাদ্রিদ থেকে সুইডেনে ফিরতে ট্রেনের মেঝেতে বসলেন গ্রেটা
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে পরিবেশ আন্দোলন নিয়ে আলোড়ন তুলেছেন সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গ। সম্প্রতি স্পেনের মাদ্রিদ থেকে সুইডেনে তার নিজের বাড়ি ফিরেছেন ট্রেনের মেঝেতে বসে। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন পুরস্কার জিতেছেন তিনি। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে দৃঢ়তার সঙ্গে ভাষণ দিয়েছেন তিনি। পরিবেশ দূষণমুক্ত রাখতে একেবারে প্রয়োজন না পড়লে বিমানে চড়েন না গ্রেটা। যার কারণে সম্প্রতি অনুষ্ঠিত পরিবেশ সম্মেলনে অংশ নিয়ে ...
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বে বাংলাদেশের কণ্ঠস্বর এক কিশোরী
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গত সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশনের সময় জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বিশ্বের শতাধিক দেশের স্কুলে ধর্মঘটের ডাক দিয়েছিলেন সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গ। পরে এই স্কুল শিক্ষার্থীর আহ্বানে সাড়া দিয়ে নিউ ইয়র্কে সমবেত হয়েছিলেন দুই লাখের বেশি মানুষ। ওই সমাবেশেই জলবায়ু পরিবর্তনে সবেচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন বাংলাদেশের বিপদের কথাটি তুলে ধরেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন কিশোরী ...
রোহিঙ্গা আশ্রয়: হারিয়ে যাচ্ছে প্রাণীর বিচরণ
দেশজনতা অনলাইন : কক্সবাজারের বনাঞ্চলে দিন দিন কমছে প্রাণীর বিচরণ। হারিয়ে যাচ্ছে বানর, বনমোরগ, বনরুইসহ নানা প্রাণী। খাদ্য ও আবাস সংকটে বারবার লোকালয়ে চলে আসছে হাতি। এর সবকিছুই ঘটছে বন কেটে রোহিঙ্গাদের আশ্রয়স্থল নির্মাণে।রোহিঙ্গাদের বসতি স্থাপন ও জ্বালানির জন্য প্রতিদিনই উজাড় হচ্ছে একরের পর একর বনভূমি। ধ্বংস হচ্ছে কৃষি জমি ও বড় বড় পাহাড়। এতে নানা সমস্যার মুখে পড়ছেন স্থানীয়রা। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর