১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:০৪

box

মানবতাবিরোধী অপরাধ: মৌলভীবাজারের চারজনের ফাঁসির আদেশ

আদালত প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের রাজনগর থানার মো: আকমল আলী তালুকদারসহ চারজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার চেয়ারম্যান বিচারপতি মো: শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। রায়ে ট্রাইব্যুনাল বলেছেন আসামিদের বিরুদ্ধে আনা দুটি অভিযোগই প্রমাণিত হয়েছে। এর মধ্যে একটিতে সবাইকে মৃত্যুদণ্ড এবং অপরটিতে সবাইকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এর আগে ১৬ জুলাই রায় ...

বেইলি সেতু ভেঙে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে বেইলি সেতু ভেঙে যান চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা বটতলায় এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ। প্রায় পাঁচ ঘণ্টা ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। যান চলাচল সচল করতে ...

আমার প্রেমিকার সংখ্যা ১০টারও কম’

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় নায়ক রণবীর কাপুর এখন সঞ্জু নামেই বেশি পরিচিত। সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয় করে সঞ্জু খেতাব পেয়েছেন এই হার্টথ্রব নায়ক। সবার প্রিয় নায়ক রণবীরের গার্লফ্রেন্ড লিস্টে ক্যাটরিনা, দীপিকা ও আলিয়াসহ আর কতোজনের নাম রয়েছে তা জানতে চান ভক্তরা। তবে এ বিষয়ে রণবীর নিজেই মুখ খুলেছেন। তিনি স্বীকারও করেছেন; তার গার্লফ্রেন্ডের ১০টার থেকেও কম নয়! সম্প্রতি এক অনুষ্ঠানে ...

চ্যারিটেবল মামলা: খালেদা জিয়ার জামিন ২২ জুলাই পর্যন্ত বৃদ্ধি

আদালত প্রতিবেদক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ২২ জুলাই পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার রাজধানীর বকশিবাজারে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে মামলাটির যুক্তি উপস্থাপনের জন্য একই দিন ধার্য করেন আদালত। আজ মামলাটির যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। তবে কারাগার থেকে খালেদা জিয়াকে হাজির না করে ...

বেঙ্গলি বিউটি নিয়ে যা বললেন টয়া

বিনোদন ডেস্ক: আগামী ২০ জুলাই বড় পর্দায় অভিষেক হচ্ছে টয়ার। বিষয়টি যেমন উত্তেজনা কাজ করছে তেমনি নার্ভানেসও কাজ করছে বলে জানালেন এ অভিনেত্রী। তবে প্রথম সব কিছুই একটু অন্যরকম হয় টয়ার বেলায় তেমনি হচ্ছে। বেঙ্গলি বিউটি একটা স্বপ্নের প্রজেক্ট তার। এ ছবির মাধ্যমেই চিত্রনায়িকা হবেন তিনি। সম্প্রতি ছবিটির নানা বিষয়ে কথা বলেছেন এ মডেল ও অভিনেত্রী। জানালেন ছবিটির শুটিং কালীন ...

বিশ্বকাপ থেকে আয়ের পুরোটাই দাতব্য সংস্থায় দিচ্ছেন এমবাপে

ক্রীড়া ডেস্ক: ২০১৮ ফিফা বিশ্বকাপ থেকে আয়ের পুরোটাই একটি দাতব্য সংস্থায় দান করতে চলেছেন ফ্রান্সের জাতীয় দলের ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে। খবর দ্য সানের। খবরে বলা হয়, রবিবার ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে ২০১৮ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ফরাসিরা। এই বিশ্বকাপ থেকে মোট ৩ লাখ ৮৪ হাজার ডলার পেতে চলেছেন ফরাসি দলের ১৯ বছর বয়সী তারকা খেলোয়াড় এমবাপে। কিন্তু তিনি নিজের জন্য নিচ্ছেন ...

রাজশাহীতে দুলুর নেতৃত্বে প্রচারণায় ককটেল বিস্ফোরণ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে সিটি নির্বাচনে ধানের শীষের প্রচারণার সময় ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে দুই সাংবাদিকসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে সিটির সাগরপাড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের উপ কমিশনার আমির জাফর জানান, বিএনপি যে সমাবেশ করেছে ...

সংসদ নির্বাচন : থাকছে ৪০ হাজার ভোটকেন্দ্র, ২ লাখ কক্ষ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৪০ হাজার ভোটকেন্দ্র থাকছে। যা বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে ৩ হাজার কেন্দ্র বেশি। ৩শ’ সংসদীয় আসনের সমতল এলাকায় ৩৯ হাজার ৩৮৭টি এবং পার্বত্য এলাকায় ৬১৩টি ভোটকেন্দ্র থাকছে। এবার ১০ কোটি ৪২ লাখ ভোটারের জন্য এই ভোটকেন্দ্র থাকছে। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোও চিহ্নিত করছে কমিশন। ভোটকক্ষ হবে প্রায় ২ লাখ। ইসির একাধিক সূত্র জাগো ...

রাজধানীতে বাস-লেগুনা সংঘর্ষে শিশুসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের রূপনগরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রূপনগরের বিরুলিয়া বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে। নিহতারা হলেন- লেগুনা চালক হান্নান (২২), শিশু তাওহীদ (১০)। নিহত অপরজনের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. শাহ আলম জানান, আজ সকালে রূপনগরের বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় একটি যাত্রীবাহী বাসের ...

ট্রাম্প-পুতিন প্রথম শীর্ষ বৈঠক: অতীত ঠেলে একত্রে হাঁটার প্রত্যয়

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতায় আসার পর ১৮ মাসের মাথায় যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো শীর্ষ বৈঠক করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। গতকাল সোমবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে পাশাপাশি বসে ‘একান্তে’ কথা বলেন তাঁরা। আর প্রথম সাক্ষাতেই অতীতকে পেছনে ফেলে নতুন করে একসঙ্গে হাঁটার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা। ট্রাম্প-পুতিনের ঐতিহাসিক বৈঠকটি হয় ফিনল্যান্ডের প্রেসিডেন্ট প্যালেসে। বৈঠকস্থলে ট্রাম্প পৌঁছান গতকাল সকালেই। ...