অর্থনীতি ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমলেও সবকটি মূল্য সূচক বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। তবে বাজারটির সার্বিক মূল্য সূচক সিএসইএক্স কিছুটা বেড়েছে। কিন্তু পতন হয়েছে বাছাই করা সিএসই-৩০ ...
box
দীর্ঘদিন বেঁচে থাকার কিছু পন্থা
লাইফস্টাইল ডেস্ক: দীর্ঘজীবন লাভ সকলেরই কাম্য। তাই তো দীর্ঘজীবী হওয়ার নানা পন্থা বের করতে গবেষকরা নিয়মিত কাজ করে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে করা সেরকমই কিছু গবেষণার ফলাফল জানিয়েছেন একজন বিশেষজ্ঞ। ডয়চে ভেলের প্রতিবেদন। সুস্থ থাকবেন যেভাবে অসুস্থ অবস্থায় দীর্ঘদিন বেঁচে থাকা ভীষণ কষ্টের। তাই গবেষকরা শারীরিক ও মানসিকভাবে ‘ফিট’ থাকাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আর সেজন্য প্রয়োজন স্বাস্থ্যকর খাবার, নিয়মিত শরীরচর্চা ...
অন্ধকারে মোবাইল ব্যবহারের শেষ পরিণতি অন্ধত্ব
স্বাস্থ্য ডেস্ক: পরিসংখ্যান বলছে ২৫-৩৫ বছর বয়সিদের মধ্যে প্রায় ৮০ শতাংশই রাতে শুতে যাওয়ার সময় বালিশের পাশে মোবাইল ফোন রাখেন। আর ঘুম যতক্ষণ না আসছে, ততক্ষণ হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে চলতে থাকে দাপাদাপি। আর এই করতে করতে কখন যে ঘড়ির কাঁটা পরের দিনে ঢুকে যায়, সেদিকে খেয়ালই থাকে না বেশিরভাগের। আপনিও কি এমনটা করে থাকেন নাকি? তাহলে আজ থেকেই বন্ধ করুন ...
মাহমুদুর রহমানকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রলীগ
জেলা সংবাদদাতা: দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের এজলাসে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রলীগ। রোববার দুপুর ১২টা থেকে তিনি সেখানে অবরুদ্ধ আছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষারের করা একটি মানহানি মামলায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান জামিন নিতে কুষ্টিয়া আদালতে যান। বেলা ১২টায় কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ...
অসুস্থতার জন্য খালেদা জিয়া দোতলা থেকে নামতে পারছেন না: রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ভাষ্য, খালেদা জিয়া এখনো ‘গুরুতর’ অসুস্থ। তিনি দর্শনার্থীদের সঙ্গে নিচে নেমে কথা বলেন। কিন্তু এখন তিনি খুব বেশি অসুস্থতার কারণে দোতলা থেকে নিচে নামতেই পারছেন না। এখনো তিনি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। তাঁর হাঁটাচলা করতে কষ্ট হয়। আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ কথা বলেন। খালেদা ...
গুপ্তধন খনন বন্ধ, বিশেষজ্ঞের পরীক্ষার পর সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: গুপ্তধনের সন্ধানে আজ কোনো খনন কাজ হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি। তিনি আজ রোববার সাংবাদিকদেরকে বলেন, বিশেজ্ঞদের পরামর্শ ও পরীক্ষার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তাজওয়ার আকরাম সাকাপি বলেন, এভাবে খননের কারণে বাড়িটি ধসে পড়ার শঙ্কা রয়েছে। এছাড়া যেভাবে সাধারণ মানুষ আশপাশে ভিড় করছেন তাতেও যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে ...
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় মোস্তফা (৩২) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সকালে খিলগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা রাজধানীর বনানীর একটি কোম্পানির গাড়িচালক ছিলেন। তিনি খিলগাঁও এলাকায় ভাড়া বাসায় থাকতেন। স্বজনদের বরাত দিয়ে খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, সকালে বাসা থেকে বাইসাইকেল চালিয়ে খিলগাঁও অফিসে যাচ্ছিল মোস্তফা। পথে ওই এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় তিনি ...
ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির দেশপ্রেম: এক হলে দেশি ছবি, শতাধিক হলে বিদেশি!
বিনোদন ডেস্ক: রোজার ঈদ শেষ হল এক মাসেরও বেশি সময় আগে। ঈদের ছবির ডামাডোলের পর এর মধ্যে বাংলাদেশি প্রযোজনায় মুকুল নেত্রবাদী পরিচালিত ‘প্রেমিক ছেলে’ নামে একটি ছবি মুক্তি পেলেও সেটি নিয়ে কোনো প্রচারণা না থাকায় কেউ জানতেও পারেনি। যদিও নিম্নমানের অখ্যাত পরিচালক কিংবা শিল্পী নিয়ে তৈরি এসব ছবি নিয়ে প্রচারণা করাটাই বরং ছবির জন্য ক্ষতিকর। পরিচালক কিংবা প্রযোজক সেটা বুঝতে ...
টঙ্গীতে পুলিশের মারধরে ব্যাংক কর্মকর্তা আহত
নিজস্ব প্রতিবেদক: সোনালী ব্যাংকের এক কর্মকর্তাকে মারধর করেছেন পুলিশের দুই সদস্য। এ ঘটনায় এক সার্জেন্ট ও এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার সকালে গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় এই মারধরের ঘটনা ঘটে। মারধরে আহত ব্যক্তির নাম মো. আমির হোসেন (৪৫)। তিনি টঙ্গীর সাতাইশ ব্যাংকপাড়া এলাকার বাসিন্দা। আমির হোসেন সোনালী ব্যাংকের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার কর্মকর্তা। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য, আমির ...
ভারতের গরু নিয়ে দুশ্চিন্তায় যশোরের উদ্যোক্তারা
জেলা সংবাদদাতা: কোরবানি সামনে রেখে এবারও ভারত থেকে গরু আমদানি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন যশোরের খামার উদ্যোক্তারা। ভারত থেকে গরু ঢুকলে দেশি গরুর দাম পড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। আর তাই হলে লোকসান দিয়ে তাদের পথে বসতে হবে। উদ্যোক্তারা বলেছেন, যশোরের খামারে পালিত পশু এবারের কোরবানিতে স্থানীয় চাহিদা পূরণ করতে সক্ষম হবে। ভারতীয় গরু আমদানি করা না হলেও কোরবানির ঈদে এর ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর