১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:১৮

box

হজরত শাহজালালের মাজারে ভক্তদের ঢল

সিলেট প্রতিবেদক: হজরত শাহজালাল (রহঃ) এর ৬৯৯তম ওরস প্রতি বছরের মতো এবারও বুধবার রাত থেকে সিলেটে উদযাপিত হচ্ছে। তবে ওরসের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় বৃহস্পতিবার সকালে। ওরস উপলক্ষে মাজার এলাকায় আলোকসজ্জা করা হয়েছে। পাশাপাশি নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভক্তদের জরুরি চিকিৎসার জন্য খোলা হয়েছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প। বৃহস্পতিবার সকাল ৯টায় হাজার হাজার ভক্তের গিলাফবাহী মিছিলে নগর ‘জাল্লে জালাল বাবা ...

আন্দোলনকারী শিক্ষার্থীকে পিকআপ চাপা দেওয়ার ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে এবার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পিকআপ উঠিয়ে দিল চালক। আজ বুধবার সকালের দিকে শনির আখড়ায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের উপর পিকআপ উঠিয়ে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যায়, কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে রাজধানীর অন্যান্য এলাকার মতো শনির আখড়ায়ও আন্দোলন করছে শিক্ষার্থীরা। তারা বিভিন্ন বাস আটকে চালকদের লাইসেন্স পরীক্ষা করছিল। যাদের লাইসেন্স ...

‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, ব্যবস্থা নেয়া হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই কলেজশিক্ষার্থী নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে সড়ক অবরোধ করা শিক্ষার্থীদের নয় দফা দাবি যৌক্তিক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দাবিগুলো বাস্তবায়নে পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়া হচ্ছে। একইসঙ্গে শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের চলমান অবরোধের মধ্যে বুধবার সচিবালয়ে দুই মন্ত্রী, এক প্রতিমন্ত্রী, আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী একথা ...

যে কবিতা লেখায় ফিলিস্তিনি কবিকে কারাদণ্ড দিল ইসরাইল

সাহিত্য ডেস্ক: কবিতার মাধ্যমে ‘সন্ত্রাসবাদ উসকে’ দেয়ার অভিযোগে ফিলিস্তিনের একজন মহিলা কবিকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছে ইসরায়েলের একটি আদালত। খবর আল জাজিরার। দারিন তাতোর নামে তরুণ এই কবির বিরুদ্ধে অভিযোগ, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সন্ত্রাসবাদ উসকে’ দেয় এমন একটি কবিতা পোস্ট করেছেন। ইসরায়েলের নাগরিক ৩৬ বছর বয়সী ফিলিস্তিনি বংশোদ্ভূত তাতোরকে মঙ্গলবার দেশটির নাজারেথ জেলার একটি আদালত কারাদণ্ড দেয়। গত তিন ...

‘ইরানের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন না’

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, প্রেসিডেন্ট হাসান রুহানি কোনোদিনও তার মার্কিন সমকক্ষ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন না। আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি মঙ্গলবার রাতে এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন। ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করে ট্রাম্প সোমবার যে বক্তব্য দিয়েছেন সে সম্পর্কে এক বক্তব্যে জেনারেল জাফারি আরো বলেন, ইরানের জনগণ তাদের দায়িত্বশীলদের ...

যে কোনও খেলাতেই পারদর্শী এই সুন্দরী!

ক্রীড়া ডেস্ক: বিরাট কোহলি কিংবা এবি ডিভিলিয়ার্সের ক্রেজ যতটা, অস্ট্রেলিয়া নারী ক্রিকেটার এলাইস আলেজজান্দ্রা পেরি’র দ্যুতি একবিন্দুও কম নয় তাদের চেয়ে। বর্তমানে সবচেয়ে নজরকাড়া নারী ক্রিকেটার ইনি’ই। সবচেয়ে কম বয়সী অজি নারী ক্রিকেটার হিসেবে জাতীয় দলের জার্সিতে আত্মপ্রকাশ করেন ২০০৭ সালে। ব্যাট ও বল- দুই ক্ষেত্রেই সমান সাবলীল পেরি। ২০০৭-০৮ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ম্যাচেই ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ সেরার সম্মান ...

চুলের কৃত্রিম রঙে ভয়ঙ্কর ক্ষতি

লাইফস্টাইল ডেস্ক: আজকাল যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা সৌন্দর্য পিপাসুদের নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। চুলে রঙ করা তাদের মধ্যে অন্যতম। নিজেকে সাজানোর জন্য শুধু নারীরা নন, পুরুষরা চুলে রঙ করেন। সৌন্দর্যবর্ধনের জন্য চুলে সোনালি, মেরুন, মেহগনিসহ আরও নানা রঙ করা হয়। এটি ফ্যাশন ধরে রাখার পাশাপাশি সাজপোশাকেও বৈচিত্র্য আনে। দেখতে সুন্দর লাগলেও এটি কিন্তু চুলের জন্য ক্ষতিকর। গবেষকরা বলেছেন, চুলে ...

এখনও আমরা মরে যাইনি, অমানুষ হয়ে যাইনি: ববি

বিনোদন ডেস্ক: এয়ারপোর্ট থেকে গত সোমবার দুপুর ১টায় বের হয়ে বাসায় আসতে রাত ১০টা ৩০ বেজে যায়। কারণ রোড ব্লক করা ছিল, ব্লক করার কারণটা সবারই জানা। কিন্তু অন্য সময় জ্যামে বসে থাকতে অনেক বিরক্ত লাগলেও সেদিন মোটেও খারাপ লাগেনি। কিছুটা অসুস্থবোধ করলেও জ্যামে বসে মনে মনে খুব গর্ববোধ করছিলাম এই ভেবে এখনও আমরা মরে যাইনি, সবাই অমানুষ হয়ে যাইনি। ...

উত্তাল সাগরে ১৪ জেলেসহ ট্রলার ডুবি

জেলা সংবাদদাতা: উত্তাল ঢেউয়ের কারণে পাথরঘাটা থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পরে ১৪ জেলেসহ এফবি ফিরোজ নামে একটি ট্রলার ডুবে গেছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার ওই ১৪ জেলের সবাই এখনও নিখোঁজ রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চত করে বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল মাস্টার জানান, ...

মাগুরায় ৩ টি স্বর্ণের দোকান থেকে স্বর্ণ ও নগদ টাকা চুরি

মাগুরা সংবাদদাতা: মাগুরা শহরের স্বর্ণ পট্টির ৩টি দোকানে চুরির ঘটনা সংঘটিত হয়েছে। মাগুরা সদর থানার ওসি (তদন্ত) মো: মাহাবুব আল হাসান জানান, মঙ্গলবার (দিবাগত রাত) ৩ টার দিকে শহরের মধুমিতা সিনেমা হলের সামনের মার্কেটে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা স্বর্ণ ঘর জুয়েলার্স, সুচিত্রা ও সাইমা জুয়েলার্স এর ভোল্ট ভাংগার চেষ্টা করে ব্যার্থ হয়। এ সময় শোকেচে রাখা অরক্ষিত ১০ ভরি স্বর্ণ ...