আদালত প্রতিবেদক: কুমিল্লায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বহাল রয়েছে। এ জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছেন আপিল বিভাগ। আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। খালেদা জিয়ার অন্যতম আইনজীবী সগীর হোসেন বলেছেন, আপিল বিভাগের এ আদেশের ফলে ওই মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া ...
box
যেকোনো পরিস্থিতিতে যেভাবে স্থির থাকবেন
লাইফস্টাইল ডেস্ক: হুট করে রেগে যাওয়া কিংবা কোনো ঘটনার কথা শুনে অল্পতেই প্রতিক্রিয়া দেখাই আমরা। প্রতিক্রিয়া দেখানোর জন্য আমরা কখনো বেছে নিই ফেসবুকের নীল দেয়াল, আবার কখনো অন্যের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ি। যেকোনো পরিস্থিতিতে সব সময় আমাদের স্থির মনোভাব প্রদর্শন করা উচিত। হুট করে রেগে গিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া কখনোই ইতিবাচক আচরণ নয়। যুক্তরাষ্ট্রের শিকাগো স্কুল অব প্রফেশনাল সাইকোলজির পিএইচডি গবেষক ...
বর্তমান কমিশনই সুষ্ঠু নির্বাচন করতে পারবে : এরশাদ
নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘সুন্দর পরিবেশ হলে বর্তমান কমিশনই সুষ্ঠু নির্বাচন করতে পারবে।’ শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে জাতীয় পার্টির নির্বাচনী সমঝোতা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। নির্বাচন প্রসঙ্গে এরশাদ বলেন, বিএনপি নির্বাচনে এলে জাতীয় পার্টি এক ধরনের কৌশল নেবে। আর না এলে ...
হজে যাচ্ছেন সাকিব আল হাসান
ক্রীড়া ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে কয়েকদিনের ছুটি পেয়েছে ক্রিকেটাররা। এরপরই শুরু হবে এশিয়া কাপের প্রস্তুতি। মাঝের সময়টা তাই আল্লাহর বন্দনায় নিজেকে ব্যস্ত রাখার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ জাতীয় টেস্ট এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। পবিত্র জিলহজ্ব মাসে হজ করতে মক্কা নগরীতে যাত্রা করছেন বিশ্বসেরা অল-রাউন্ডার। এক ফেসবুক স্ট্যাটাসে সাকিব লিখেছেন, ‘এই পবিত্র জিলহজ্ব মাসে, একজন অনুগত মুসলিম হিসেবে ...
গোরক্ষার নামে মুসলমান হত্যার বিরুদ্ধে কঙ্কনা
বিনোদন ডেস্ক: ভারতে গোরক্ষার নামে মুসলিম সম্প্রদায়ের লোকদের হত্যার বিরুদ্ধে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত। অভিনেত্রীর ভাষ্য, দেশের জন্য যদি সত্যি কেউ কোনও অবদান রাখতে চান তাহলে সবার আগে পরিবার, বন্ধুবান্ধব; মানে ব্যক্তিগত জীবন থেকে নিজেকে সরিয়ে নিতে হবে। এর মাধ্যমেই একাগ্রভাবে ভাবতে হবে, কাজ করতে হবে। তাহলেই দেশের উন্নয়ন হবে। গোহত্যার নামে মানুষকে পিটিয়ে মারার বিরোধিতা করায় গুঞ্জন উঠেছে, ...
প্রস্তাবিত ‘মেডিয়েশন অ্যাক্ট’ যাচ্ছে আইন কমিশনে
আদালত প্রতিবেদক: বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির (বিমস) কার্যনির্বাহী কমিটির সভায় ‘মেডিয়েশন অ্যাক্ট-২০১৮’ প্রস্তাবিত আইন বিবেচনার জন্য আইন কমিশনে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বিমসের দেশব্যাপী প্রজেক্ট গ্রহণের সিদ্ধান্ত হয়। প্রজেক্টের আওয়তায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ মেডিয়েটর নিয়োগ করা হবে। যারা দেশের বিভিন্ন স্থানে জনগণকে মামলা-মোকাদ্দমা থেকে বিরত রাখতে উদ্বুদ্ধ করবেন। জনগণকে মামলায় জড়ানোর ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন এবং স্থানীয় সম্প্রীতি বজায় রেখে ...
ক্যানসার নয়, মেইন ঘাতক রোড এক্সিডেন্ট: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এই মুহূর্তে কিডনি কিংবা ক্যানসার এইটা মেইন ঘাতক নয়। মেইন ঘাতক কিন্তু আমাদের রোড এক্সিডেন্ট। শনিবার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এক্সিডেন্ট, বাংলাদেশে আমি সবসময় দাঁড়িয়ে কথা বলি। এই মুহূর্তে কিডনি কিংবা ক্যানসার এইটা মেইন ঘাতক নয়। মেইন ঘাতক কিন্তু ...
পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্মে আসিফ আকবর!
বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো একটি পূর্ণদৈর্ঘ মিউজিক্যাল ফিল্মে অভিনয় করছেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর। ছবির নাম ‘গহীনের গান।’ ছবিতে আসিফ আকবরের সঙ্গে অভিনয় করছেন তানজিকা আমিন। আসিফ আকবরের নয়টি গান নিয়ে ছবিটি নির্মিত হচ্ছে। এতে তরুন মুন্সী, রাজিব আহমেদ ও সাদাত হোসাইনের লেখা নয়টি নতুন গান কণ্ঠে তুলেছেন আসিফ। ছবি পরিচালনায় রয়েছেন সাদাত হোসাইন। চলতি মাসের প্রথম সপ্তাহে আশুলিয়ায় ছবিটির প্রথম ...
দেশীয় সাইটগুলোর মধ্যে শীর্ষে বিক্রয়
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডট কম, স্থানীয় সব অনলাইন কেনাবেচার ওয়েবসাইটের মধ্যে বেশির ভাগ মানুষের টপ অব মাইন্ডে রয়েছে এটি। সোমরা এমবিএল লিমিটেড পরিচালিত ‘অনলাইন ব্র্যান্ড হেলথ : মার্কেট রিসার্চ রিপোর্ট’ শীর্ষক এক গবেষণার ফলাফলে এমন তথ্যই উঠে এসেছে। গবেষণার উদ্দেশ্যে সম্প্রতি ২,৪০০ জন ইন্টারনেট ব্যবহারকারীর ওপর সম্প্রতি একটি জরিপ পরিচালিত হয়। ঢাকায় ৭০%, চট্টগ্রামে ২০% এবং ...
সরকারি মাধ্যমিকে পদোন্নতি পাচ্ছেন ৪২৩ শিক্ষক
নিজস্ব প্রতিবেদক: আট বছর পর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা পদোন্নতি পাচ্ছেন। মামলা, পদমর্যাদা পরিবর্তন হওয়াসহ নানা জটিলতার কারণে শিক্ষকদের পদোন্নতি স্থগিত ছিল। এ কারণে অনেকে ভারপ্রাপ্ত পদ নিয়ে অবসরে যান। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি মাসেই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের তিনটি পদে ৪২৩ জ্যেষ্ঠ শিক্ষক পদোন্নতি পাচ্ছেন। সারাদেশে ৪৯৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে পুরাতন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর