আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হয়েছেন সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। শনিবার শপথ নেবেন তিনি। খবর ডনের। শুক্রবার বিকেলে জাতীয় পরিষদের অধিবেশনে ভোটাভুটির মধ্য দিয়ে সাবেক এই ক্রিকেট তারকাকেই প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন দেশটির নবনির্বাচিত সাংসদরা। ১৭৬ ভোট পেয়ে জয়ী হন ৬৫ বছর বয়সী ইমরান। তার প্রতিদ্বন্দ্বী পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের (পিএমএল-এন) প্রধান শাহবাজ শরিফ ...
box
ভারতে বন্যা ও ভূমিধসে নিহত ৮ শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৮ শতাধিক মানুষ নিহত হয়েছেন। চলতি বর্ষা মৌসুমে অতিবৃষ্টি, বন্যা এবং ভূমিধসে ভারতের সাতটি রাজ্যে অন্তত ৮৬৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে কেরালাতেই মারা গেছেন ২৪৭ জন। শুক্রবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য দিয়েছে হিন্দুস্তান টাইমস। জাতীয় দুর্যোগ মোকাবেলা কেন্দ্র (এনইআরসি) জানায়, কেরালা রাজ্যের ১৪ জেলায় অতিবর্ষণের ফলে ২ লাখ ১১ হাজার ...
নিরাপদ দেশের জন্য সবাই জেগে উঠুন: ফখরুল
নিজস্ব প্রতিবেদক: দেশের জনগণকে ‘জেগে ওঠার’ আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শুধু নিরাপদ সড়ক নয়, নিরাপদ বাংলাদেশের জন্য সবাই এগিয়ে আসুন। সবাই জেগে উঠুন, দেশকে আবার স্বাধীন করুন।’ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শুক্রবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ আয়োজিত সাংবাদিক নির্যাতনবিরোধী সংহতি সমাবেশে তিনি এই আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, ‘দেশকে, ...
গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ফারিয়া রিমান্ডে
আদালত প্রতিবেদক: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ফারিয়া মাহজাবিনকে তিনদিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। হাজারীবাগ থানায় দায়ের করা তথ্যপ্রযুক্তি আইনের মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার বিকেলে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম এ কে এম মাইনুদ্দীন তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে ...
হাটে নির্ধারিত সময়ের আগেই পশু
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নির্ধারিত সময়ের আগেই হাটে কোরবানির পশু তোলা হয়েছে। দুই সিটি কর্পোরেশনের ইজারার শর্তে বলা আছে, আগামী ১৯ আগস্টের আগে হাটে পশু বেচাকেনা করা যাবে না। হাট প্রস্তুতও করা যাবে না ১৮ আগস্টের আগে। কিন্তু এ শর্ত না মেনে আগে থেকেই হাট শুরু করেছেন ইজারাদাররা। অধিকাংশ হাটে ইতোমধ্যে কোরবানির পশু উঠেছে, চলছে দরদামও। সিটি কর্পোরেশন সংশ্লিষ্টরা বলছেন, যে ...
গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তি দাবিতে অভিভাবকদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে অংশ নেয়ার অভিযোগে গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবক ও পরিবারের সদস্যরা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের মা ঝিনাইদহের সালেহা বেগম। ছেলের মুক্তি চেয়ে তিনি বলেন, আমার ছেলে কোনো অপরাধ করেনি। আমার সন্তানকে ছেড়ে দিন। তাকে ...
ঈদে হানিফ সংকেতের ‘শেষ অশেষের গল্প’
বিনোদন ডেস্ক: দেশবরেণ্য উপস্থাপক হানিফ সংকেত। তুমুল জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ উপস্থাপনা করে থাকেন তিনি। প্রতি ঈদেই এ অনুষ্ঠানটির থাকে বিশেষ একটি পর্ব। এর বাইরেও ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে নিজের রচনা ও পরিচালনার দু-একটি নাটকও রাখেন তিনি। তারই ধারাবাহিকতায় এবারের ঈদুল আজহায় তিনি নিয়ে আসছেন নাটক ‘শেষ অশেষের গল্প’। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মতো নাটকেও সমাজের নানা অসঙ্গতি তুলে ...
‘বিএনপি এক-এগারোর মতো ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত করছে’
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশে এখন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। কিন্তু এক-এগারোর ন্যায় আবারও দেশকে ভয়ঙ্কর ও অস্থিতিশীল করার জন্য বিএনপি ও তার দোসররা উঠে পড়ে লেগেছে। তবে বাধা উপেক্ষা করে আগামী জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ই অনুষ্ঠিত হবে।’ শুক্রবার সকাল ১১টায় রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও ঈদে ঘরে ...
বাজপেয়ীর শেষকৃত্য বিকেলে, যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর শেষকৃত্য আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হবে। তার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অটল বিহারি বাজপেয়ী বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল ...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
ডেস্ক রিপোর্ট: শুক্রবার ভোর থেকে শুরু হওয়া দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। রাত ৩টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে ঢাকাগামী একটি রডবাহী ট্রাকচালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কে উল্টে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর গজারিয়া হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেয়। দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়। সরেজমিন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর