১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:০২

box

সুষ্ঠু নির্বাচনে ইসিকে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনে নির্বাচন কমিশনকে (ইসি) সাংবিধানিক দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য মো. মনিরুল ইসলামের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। খবর বাসসের শেখ হাসিনা বলেন, বর্তমান নির্বাচন কমিশন তাদের ওপর অর্পিত সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী সুষ্ঠু, নিরপেক্ষ ...

বৃষ্টি ও বজ্রপাতে সাফের সেমিফাইনাল বন্ধ

ক্রীড়া প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপের দ্বাদশ আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে নেপাল ও মালদ্বীপ। বিকেল চারটায় শুরু হয়েছে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন ও বিটিভি। ম্যাচের ২০ মিনিট হওয়ার পর পরই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই খেলা চলতে থাকে। বৃষ্টির সঙ্গে এক সময় মুহূর্মুহ বজ্রপাত হতে শুরু করে। এই অবস্থায় ২৭ মিনিটের সময় ম্যাচ পরিচালনা বন্ধ করে ...

পাবলিক বাসে বাসায় ফিরলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা

নিজস্ব প্রতিবেদক: বুধবার সচিবালয়ে অফিস শেষে পাবলিক বাসে বাসায় ফিরেছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। এখন থেকে নিয়মিত পাবলিক বাসে অফিসে আসা-যাওয়া করবেন বলে জানিয়েছেন তিনি। তথ্য প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন বলেন, ‘অফিস শেষে বুধবার দুপুরে জিপিও মোড় থেকে ৬ নম্বর বাসে গুলশানের বাসায় গেছেন প্রতিমন্ত্রী।’ এখন থেকে প্রতিমন্ত্রী নিয়মিত পাবলিক বাসে অফিসে আসা-যাওয়া করবেন জানিয়ে জনসংযোগ কর্মকর্তা বলেন, ...

মেয়ে-জামাতাসহ নওয়াজ প্যারোলে মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক: স্ত্রীর শেষকৃত্যে যোগ দিতে প্যারোলে মুক্তি পেয়েছেন কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। স্থানীয় সময় বুধবার তিনি, তার মেয়ে মরিয়ম নওয়াজ এবং জামাতা ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) মোহাম্মাদ সফদার ১২ ঘণ্টার জন্য মুক্তি পান বলে ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে। গত বছরের আগস্টে ক্যান্সার ধরে পড়ে তিন বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের স্ত্রী বেগম কুলসুম নওয়াজের। এরপর লন্ডনের হার্লে স্ট্রিট ক্লিনিকে ...

তানু হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

আদালত প্রতিনিধি: শরীয়তপুরে গৃহবধূ সামসুন নাহার তানু হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিচারক আব্দুস ছালাম খান এ রায় দেন । মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন- সদর উপজেলার মধ্য চরোসুন্ধি গ্রামের আব্দুল কাদের তালুকদারের ছেলে রেজাউল করিম সুজন তালুকদার (২৪), মজিবুর রহমান পেদার ছেলে সাইফুল ইসলাম পেদা (২২) ও আব্দুল মান্নান মাদবরের ছেলে ...

বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ৮২ কোটি ১০ লাখ : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে টানা তৃতীয় বছর ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়েছে। ২০১৭ সালে বিশ্বের ৮২ কোটি ১০ লাখ মানুষ ক্ষুধার্ত ছিল বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ওই বছর বিশ্বের ৯ জনের একজনই প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হয়। ক্ষুধার্ত মানুষের এ চিত্র তুলে ধরে বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। প্রতিবেদনে আরো বলা হয়, পাঁচ বছরের কম ...

ছেলেসহ ফের কারাগারে রাগীব আলী

আদালত প্রতিবেদক: বিতর্কিত ব্যবসায়ী ও ‘দৈনিক সিলেটের ডাক’র সম্পাদক মণ্ডলীর সভাপতি রাগীব আলী ও তার ছেলে ‘দৈনিক সিলেটের ডাক’র সম্পাদক আব্দুল হাইকে ফের কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার বেলা সাড়ে ১১টায় সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ এ পিতা-পুত্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি করে সিলেটের তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের ...

মেয়ে পড়তে যাবে , ১২ পরিচারক নিয়োগ ধনকুবের বাবার

রকমারি ডেস্ক: সন্তানের দেখভালের জন্য বাবা-মা কত কিছুই না করেন। তাদের অবর্তমানে সন্তানকে দেখভালের জন্য অনেকেই পরিচারক বরাদ্দ করেন। তবে বিদেশে পড়তে যাওয়া মেয়ের জন্য গুনে গুনে ১২ জন পরিচারক নিয়োগ করা অনেকটা কপালে ভ্রু ওঠার মতো কাজ। আর এমনই এক কাণ্ড করেছেন ভারতীয় এক ধনকুবের। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের ‘সিলভার সোয়ান রিক্রুটমেন্ট’ ...

সুনামগঞ্জ ও গাইবান্ধায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জ সুনামগঞ্জের ছাতক উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ছাতক উপজেলার জয়নগর গ্রাম ও সুরমা নদীতে এ ঘটনা ঘটে। ছাতক থানার ওসি মো. আতিকুর রহমান জানান, উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের লুলু দাসের ছেলে হৃদয় দাস (১৪) বাড়ির পাশে হাওরে মাছ ধরছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে উপজেলার সুরমা নদীতে নৌকায় পাথর বোঝায় ...

ঘরোয়া সমাধানে ঘি

স্বাস্থ্য ডেস্ক: দুধ থেকে তৈরি ঘি’তে ওমেগা থ্রি সমৃদ্ধ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, বিউটারিক অ্যাসিড এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকে; যা স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। হজম পদ্ধতি থেকে শুরু করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং বিভিন্ন ভিটামিনের মাধ্যমে অ্যান্টি প্রদাহ উপাদান সরবরাহ করে ঘি। চুল ও ত্বকের জন্যও এটি বেশ উপকারী। এছাড়া নানাবিধ ঘরোয়া কাজ ও চিকিৎসায় ঘি ব্যবহার করা ...