নিজস্ব প্রতিবেদক: কারাবন্দি অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসায় সরকার গঠিত মেডিকেল বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে বিএনপি। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান। তিনি বলেন, কারা কর্তৃপক্ষের মৌখিক বার্তা অনুযায়ী মেডিকেল বোর্ডে অন্তর্ভুক্ত করার জন্য দেশনেত্রীর ব্যক্তিগত ৫ জন চিকিৎসকের নাম দলের পক্ষ থেকে প্রেরণ ...
box
রংপুরে বাস উল্টে নিহত ৩
রংপুর সংবাদদাতা: রংপুরে এম কে পরিবহন নামে একটি বাস উল্টে তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার রপুর-দিনাজপুর মহাসড়কের চার রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- রংপুর নগরীর বড়বাড়ি এলাকার দুলাল চন্দ্র ...
জম্মু-কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু ও কাশ্মীরের কিশতয়ার জেলায় একটি মিনিবাস খাদে পড়ে ১৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় এনডিটিভি। কিশতয়ার পুলিশের সিনিয়র এসপি রাজেন্দ্র গুপ্ত জানান, ৩০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি কেশওয়ান থেকে কিশতয়ার যাচ্ছিল। পথে থাকরাইয়ের কাছে দানদারানে এ দুর্ঘটনা ঘটে। চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে সেটি সড়ক ...
আজিজুল হাকিমের মেয়ের বাগদান
বিনোদন ডেস্ক: অভিনেতা আজিজুল হাকিম ও নাট্য নির্মাতা জিনাত হাকিমের মেয়ে নাযাহ হাকিমের বাগদান সম্পন্ন হয়েছে। ঢাকা কমার্স কলেজের বিবিএ (অনার্স) শেষ বর্ষের ছাত্রী নাযাহ। তার হবু বর নাফিজ ফুয়াদ শুভ ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। উভয়ের পছন্দে তারা বিয়ে করতে যাচ্ছেন বলে জানা গেছে। নাযাহের সঙ্গে শুভর পরিচয় ছিল। দু’জনের ভালোলাগার বিষয়টি তারা আমাদের পরিবারকে জানায়। ...
লবিস্ট নিয়োগ করে লাভ হবে না, বিএনপিকে ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য ৩০ লাখ মার্কিন ডলারে লবিস্ট নিয়োগ করেছে বিএনপি। তিনি বলেন, লবিস্ট নিয়োগ করে তারা সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারে। কিন্তু আমরা কোনো চাপের কাছে নতিস্বীকার করবো না। বাংলাদেশ কি যুদ্ধবিধস্ত দেশ? এটা কি পাকিস্তান, সিরিয়া, সুদান? শুক্রবার সকালে আনোয়ার ...
শুরু হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’
বিনোদন ডেস্ক: আবারো শুরু হচ্ছে বিশ্বসুন্দরী খোঁজার আয়োজন। আর এতে এবারো অংশ নিচ্ছে বাংলাদেশ। তাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’। ১৬ সেপ্টেম্বর থেকে এটি শুরু হবে বলে নিশ্চিত করেছে আয়োজক অন্তর শোবিজ। আর চলতি মাসের শেষ সপ্তাহে বিজয়ীকে পাঠানো হবে মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত পর্বে। এর ফলে পরপর দ্বিতীয়বার এটি আয়োজন করতে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী ...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দির শহীদনগর থেকে ঢাকাগামী মেঘনা সেতু এলাকা পর্যন্ত এবং ঢাকা সাইনবোর্ড এলাকা থেকে চট্টগ্রামগামী মেঘনা সেতু পর্যন্ত এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যানজট স্থায়ী না হলেও ঘণ্টার পর ঘণ্টা যাত্রীদের রাস্তায় কাটাতে হচ্ছে। হাইওয়ে পুলিশ বলছে শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে মহাসড়কে সকল প্রকার যানবাহনের চাপ বেশি রয়েছে। এদিকে ফোর ...
ঢাবি গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা বাণিজ্য অনুষদের গ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সার্বিক বিষয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, গ ইউনিটে ১২৫০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা এবার ২৬ হাজার ৯৬০ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ক্যাম্পাসের বাইরের মোট ৫৪টি কেন্দ্রে এ পরীক্ষা ...
রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ ঘুঘু ডাকাত নিহত
রংপুর প্রতিবেদক: রংপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেলার শীর্ষ ডাকাত শওকত আলী ঘুঘু (৩৩) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর ১৪নং ওয়ার্ডের রাধাকৃষ্ণপুর ঘাঘটপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ঘুঘু ডাকাত নগরীর ১৪নং ওয়ার্ডের দেওডোবা ডাঙিরপাড় এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে বলে র্যাব জানিয়েছে। র্যাব-১৩ এর মিডিয়া উইং কর্মকর্তা খন্দকার গোলাম ...
ফ্লোরেন্স দুর্বল হয়ে পড়লেও এখনও বিপজ্জনক
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসতে থাকা হারিকেন ফ্লোরেন্সে বহু মানুষ মারা যেতে পারেন বলে দেশটির কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন। তারা বলেন, হারিকেনটি দুর্বল হয়ে পড়লেও এখনও খুবই বিপজ্জনক। দেশটির কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (ফেমা) প্রশাসক ব্রক লং বলেছেন, ঝড়ের প্রভাবে বিভিন্ন এলাকায় বিপর্যয়কর বন্যা দেখা দিতে পারে। সতর্ক করে দিয়ে লং বলেন, এ ঝড়ের প্রভাবে কয়েক ইঞ্চি ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর