১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৫১

box

এই প্রথম জাতিসংঘ অধিবেশনে মায়ের সঙ্গে শিশু!

আন্তর্জাতিক ডেস্ক: বেনজির ভুট্টোর পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিকা আর্দান বিশ্বের দ্বিতীয় রাষ্ট্রপ্রধান যিনি দায়িত্বে থাকাকালেই মা হয়েছেন। জেসিকাই প্রথম বিশ্বনেতা যিনি নিউইয়র্কে জাতিসংঘের সভায় তিন মাসবয়সী সন্তান নিভকে নিয়ে এসেছেন। জাতিসংঘে অ্যাসেম্বলি হলে আয়োজিত আলোচনায় অংশ নেয়া ৩৮ বছরের জেসিকার কয়েকটি ছবি প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। যাতে দেখা যায়, মেয়েকে জেসিকা আদর করছেন, বুকে জড়িয়ে ধরছেন। জাতিসংঘে নিজের প্রথম বক্তৃতায় ...

দুশ্চিন্তায় বেড়ে যেতে পারে বয়স

লাইফস্টাইল ডেস্ক: দুশ্চিন্তা মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। যেকোনো বয়সের মানুষ নারী-পুরুষ নির্বিশেষে জীবনের কোনো না কোনো সময়ে থাকতে পারেন মানসিক চাপে। বড় কোনো সমস্যা থেকে শুরু করে তুচ্ছ ব্যাপারেও অনেকেই দুশ্চিন্তায় ভুগে থাকেন। অতিরিক্ত মানসিক চাপ শরীরের উপর নানা ধরনের বিরূপ প্রভাব সৃষ্টি করে। সম্প্রতি এক ডাচ গবেষণায় উঠে এসেছে, অতিরিক্ত মানসিক চাপে থাকা মানুষগুলো দ্রুত বুড়িয়ে যায়। স্বাস্থ্যবিষয়ক ...

চিকিৎসা বিষয়ে খালেদার রিটের শুনানি ১ অক্টোবর

আদালত প্রতিবেদক: দেশের বিশেষায়িত কোনো হাসপাতালে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশনা চেয়ে রিটের শুনানি মুলতবি করা হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী ১ অক্টোবর দিন ধার্য করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পরবর্তী শুনানির এ দিন ধার্য করেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করছেন সিনিয়র অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী। ...

ভারতে ‘গণেশ’ প্রতিমা বিসর্জনে ১৮ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ‘গণেশ’ প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বিচ্ছিন্ন ঘটনায় ডুবে মারা গেছে ১৮ জন। সূত্র: এনডিটিভি। এনডিটিভি এর সূত্রমতে, সোমবার বিকাল থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ‘গণেশ’ বিসর্জন দিতে গিয়ে মহারাষ্ট্রের মুম্বাইয়ের ভাণ্ডপে একজন, পুনেতে চারজন, রতনগিরিতে তিনজন, জালনায় তিনজন, ভানদারায় দুজন, সাতারায় দুজন এবং নানদেদ, বুলধানা ও আহমেদনগরে একজন করে ডুবে মারা যান। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এবারের ...

ড. কামালের বাসায় আজ জাতীয় ঐক্যের নেতাদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর জাতীয় ঐক্যকে এগিয়ে নিতে একটি স্টিয়ারিং কমিটি গঠন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অধ্যাপক ডা: এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট এবং ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়া। দুই জোটের শরিকদলগুলোর নেতাদের নিয়ে গঠিত হবে এই কমিটি। যৌথভাবে বিভিন্ন কর্মসূচি প্রণয়নসহ সাংগঠনিক বিষয়াদি দেখভাল করবে এরা। সোমবার মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্টের ...

সোহরাওয়ার্দীতে বিএনপির সমাবেশ শনিবার

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবারের পরিবর্তে দুদিন পর শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বলে জানিয়েছে বিএনপি। এতে অনুমতি পাওয়ার ব্যাপারে আশা করছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ২৯ সেপ্টেম্বর শনিবার দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, কর্তৃপক্ষের অবহেলা, হয়রানি ও অস্বাস্থ্যকর স্যাঁতসেঁতে পরিবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ...

৫ শতাংশ সুদে গৃহঋণ বিষয়ে এমওইউ স্বাক্ষর

অর্থনীতি ডেস্ক: সরকারের ব্যবস্থাপনায় ব্যাংক থেকে পাঁচ শতাংশ সরল সুদে (সুদের ওপর সুদ নয়) সর্বোচ্চ ৭৫ লাখ টাকা পর্যন্ত গৃহনির্মাণ ঋণ পাচ্ছেন সরকারি কর্মচারীরা। এ জন্য আজ মঙ্গলবার চারটি সরকারি বাণিজ্যিক ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে সোনালী, জনতা, অগ্রণী ও ...

৪৯ দিন সাগরে বেঁচে ছিলেন এই কিশোর!

রকমারি ডেস্ক: ইন্দোনেশিয়ার কিশোর আলডি নোভেল অ্যাডিলং। বয়স মাত্র ১৯ বছর। মাছ ধরার নৌকায় চরে ৪৯ দিন সাগরে বেঁচে ছিলেন। নৌকার উপরের অংশের কাঠ দিয়ে মাছ রান্না করে এতদিন ধরে যুগিয়েছে তার খাদ্য অভাব। জানা যায়, সাগরে আলডিলংয়ের কাজ ছিল মাছ ধরার কাজে সহায়তা করা। ইন্দোনেশিয়ান ভাষায় ‘রুমপুং’ নামের ওই বিশেষ নৌকা দিয়ে মাছকে আকর্ষণ করা। ওই কাজের সময় সে ...

বাড়তি ওজনে নারীর ক্যান্সার ঝুঁকি বেশি

স্বাস্থ্য ডেস্ক: যুক্তরাজ্যের ক্যান্সার গবেষণা প্রতিষ্ঠানের এক প্রতিবেদন অনুযায়ী, ২০৪৩ সালের মধ্যে নারীদের মধ্যে ক্যান্সারের কারণগুলোর মধ্যে ধূমপানের চেয়ে বেশি মারাত্মক হয়ে উঠতে পারে স্থূলতা বা অতিরিক্ত ওজন। বর্তমানে ১২ শতাংশ নারীর ক্যান্সারের কারণ হিসেবে ধূমপানকে এবং ৭ শতাংশ নারীর ক্যান্সারের কারণ হিসেবে অতিরিক্ত ওজনকে চিহ্নিত করা হয়। তবে ধূমপায়ীর সংখ্যা দিন দিন কমতে থাকায় এবং নারীদের মধ্যে স্থূলতার হার ...

সীমান্তে ব্যাপক সংঘর্ষে ৭ পাক সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: জঙ্গি নিধনে উঠে পড়ে লেগেছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে হঠাৎ করেই আক্রমণ চালায় পাকসেনারা। সেখানে একেবারে গোপন ঘাঁটিতে হানা দেয় সেনাবাহিনীর একটি বিশেষ দল। দু’পক্ষের সংঘর্ষে মৃত্যু হয়েছে সেনাবাহিনীর সাত সদস্যের। অপরদিকে নয় জঙ্গি নিহত হয়েছে। খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার ঘারলামাই এবং স্পেরা কুনার আলগাদ এলাকায় আক্রমণ চালায় পাক সেনারা। জঙ্গি-সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পুরো ...