১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:২৫

box

টঙ্গীতে বয়লার বিস্ফোরণে ২ শ্রমিক নিহত, দগ্ধ ২০

টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানার বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন আরও ২০ জন। মঙ্গলবার পৌনে ১২টার দিকে টঙ্গীর বিশফিট শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। ন্যাশনাল ফ্যান কারখানার কর্মচারী আবদুল রহীম জানান, প্রতিদিনের মতো আজ কারখানায় সকালে এসে কাজ শুরু করি। হঠাৎ বেলা পৌনে ১২টার দিকে কারখানার বয়লার বিস্ফোরিত ...

আস্ত মোবাইল ফোন গিলে ফেলল বন্দী!

রকমারি ডেস্ক: ছিনতাই, ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হয়ে প্রায় বছরখানেক ধরে জেলে বিচারাধীন বন্দী হিসেবে রয়েছেন রামচন্দ্র বোগাপ্পা নামে এক ব্যক্তি। চোখের নিমেষে সে গিলে ফেললো আস্ত একটা মোবাইল ফোন! তল্লাশির হাত থেকে বাঁচতে গিয়ে এই কাজ করেছে সে। পরে হাসপাতালে এক্স-রে করে ধরা পড়ে পাকস্থলিতে রয়েছে ছোট্ট চাইনিজ মোবাইল ফোনটি। সোমবার দুপুরে ভারতের কলকাতার প্রেসিডেন্সি জেলে তল্লাশিতে গিয়ে দেখেও মোবাইল ...

হাতিরঝিল থানায় ‘গায়েবি মামলা’ ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ : রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় ‘গায়েবি মামলা’ ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, ‘সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছে। নির্বাচন সামনে রেখে বিরোধী মত শূন্য করার ষড়যন্ত্রে মেতে উঠেছে তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যদের নামে হাতিরঝিল থানায় মামলা সেটারই বহিঃপ্রকাশ।’ ...

দুই আওয়ামী লীগ নেতা হত্যা: এলাকায় উত্তেজনা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ফকিরের টর্চার সেলে দুই আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাবাবাসী। আজ মঙ্গলবার (২ অক্টোবর) দৈবজ্ঞহাটী বাজারে ইউপি চেয়ারম্যান শহিদুল ফকিরসহ খুনিদের বিচার দাবিতে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের টর্চার ...

শাহজালালে ৪৩০ কার্টন আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ

অপরাধ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৩০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের রিয়াদ থেকে আসা ফ্লাইট থেকে সোমবার (১ অক্টোবর) রাতে সিগারেটগুলো জব্দ করা হয়। যার বাজার মূল্য ২৫ লাখ টাকার বেশি। জব্দ সিগারেটের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও সংবাদ ...

সিয়েরা লিওনে সামরিক বাহিনীর ট্রাক উল্টে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনের প্রধান সড়কে সামরিক বাহিনীর একটি ট্রাক উল্টে কমপক্ষে ১৩ জন মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৮ জন সামরিক বাহিনীর সদস্য বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। ক্যাপ্টের ইয়া ব্রিমা বলেন, ব্যারাক থেকে খোলা ওই ট্রাকটিতে করে ৪০ জনেরও বেশি সৈন্য রাজধানী ফ্রিটাউনের একটি ...

বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি বাজারে আসছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক: আগামী মাসেই বাজারে আসছে বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি। আগামী মাস থেকেই গাড়িটির বিক্রি শুরু হবে বলে জানিয়েছে গাড়িটির নির্মাতা প্রতিষ্ঠান টেরাফুজিয়া। দু’জন যাত্রী বহনে সক্ষম এ হাইব্রিড-ইলেকট্রিক গাড়িটি চালানো অবস্থাতেই গতি বদল করা যাবে। অর্থাৎ রাস্তায় গাড়িটি চলছে এমন অবস্থায় সুইচ অন করলেই সেটি উড়তে শুরু করবে। আর এজন্য সময় লাগবে ২ মিনিটেরও কম। সমতল থেকে দশ হাজার ...

সরকারি হাসপাতালে চিকিৎসা সমাচার

সৈয়দ ইশতিয়াক রেজা: অবহেলা অপরাধ। এদেশের হাসপাতাল তা বার বার প্রমাণ করেছে। এসবই পরিচিত গল্প। কিন্তু সবটুকু নয়। স্ত্রীর অসুস্থতার কারণে কয়েকদিন ধরে আছি রাজধানীর বুকে দেশের সবচেয়ে বড় হাসপাতালগুলোর একটিতে। রোগীর ভিড়ে রীতিমত বিপাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল। সবখানেই রোগী। বারান্দায়, মেঝেতে, এমনকী হাসপাতালের বাইরেও শুয়ে থাকতে দেখছি রোগীদের। স্ট্যান্ড নেই, স্যালাইন ধরে রয়েছেন আত্মীয়েরা, এমন দৃশ্যও আছে। ধারণ ক্ষমতার ...

৭৪ বছরের নিরক্ষর বৃদ্ধা যেভাবে কুরআন হেফজ করলেন

ধর্ম ডেস্ক: নুরা আল-ওয়ারদাত। অনুপ্রেরণা লাভের এক অনন্য নাম। যিনি পড়া-লেখা না জানা সত্ত্বেও ৭৪ বছর বয়সে পবিত্র কুরআনুল কারিম হেফজ করতে সক্ষম হয়েছেন। ৭৪ বছর বয়সে পবিত্র কুরআনুল কারিম হেফজ সম্পন্ন করে বৃদ্ধা নুরা আল-ওয়ারদাত তার শৈশবের ইচ্ছা পূরণ করেছেন। ৬০ বছর ধরে অন্তরে লালিত স্বপ্ন ১৪ বছরের নিরলস প্রচেষ্টায় পূরণ করেছেন। জর্ডানের অধিবাসী নুরা আল-ওয়ারদাত ১৬ বছর আগে ...

ভূমিকম্পের সুযোগে জেল পালালো ১২০০ বন্দী

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় ভূমিকম্প দুর্গত সুলাওয়েসির তিনটি জেল থেকে পালিয়েছে ১২০০ জন বন্দী। সোমবার দেশটির বিচার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবিসি। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সুলাওয়েসির পালু শহর। এ শহরের প্রধান কারাগারের দেয়ালও ভেঙে পড়ে শক্তিশালী ভূমিকম্পে। সুযোগ পেয়ে এখান থেকে পালিয়ে যায় ৫৮১ জন বন্দী। তবে বিচার মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় কোন কোন জেলে ভয় পেয়েও ...