‘নায়ক’ ছবি মুক্তি নিয়ে জটিলতা যেন শেষ হচ্ছিল না। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ উঠে যাওয়ায় অবশেষ মুক্তি পাচ্ছে ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত এই ছবিটি। আগামী ১৯ অক্টোবর জয়া আহসান অভিনীত আলোচিত ছবি ‘দেবী’র সঙ্গী হচ্ছে ‘নায়ক’। ‘নায়ক’ দেশের ৮০টির মতো প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন পরিচালক। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী ও নবাগতা চিত্রনায়িকা অধরা খান। অন্যদিকে কিংবদন্তি কথাসাহিত্যিক ...
box
অটোচালকের অ্যাকাউন্টে ৩০০ কোটি, গোয়েন্দা সংস্থার তলব!
পাকিস্তানে এক অটোচালকের ব্যাংক অ্যাকাউন্টে ৩০০ কোটি টাকার লেনদেন হয়েছে। এই ঘটনার পর সেই অটোচালককে ডেকে পাঠিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেস্টিগেটিং এজেন্সি (এফআইএ)। তবে তার অ্যাকাউন্টে এমন মোটা অঙ্কের লেনদেনের খবর জানতেন না বলে দাবি করেছেন রশিদ নামের সেই অটোচালক। রশিদ জানিয়েছেন, এফআইয়ের নোটিস দেখে হতবাক তিনি। সেই গোয়েন্দা সংস্থা অভিযোগ করেছে তার অ্যাকাউন্টে ৩০০ কোটি টাকার লেনদেন হয়েছে। ...
সৌদি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয় দেশের পারস্পরিক স্বার্থে সৌদি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই ব্যাপারে তার সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে। বৃহস্পতিবার সকালে বাদশাহ সৌদ রাজপ্রাসাদে দেশটির ব্যবসায়ীদের সংগঠন সৌদি চেম্বার এবং রিয়াদ চেম্বার অব কমার্স নেতাদের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। খবর বাসসের তিনি বলেন, আমি পারস্পরিক স্বার্থেই আপনাদের বাংলাদেশে ব্যবসা, প্রযুক্তি এবং উদ্ভাবনী ...
৫০ বছরের ইতিহাসে মিস এশিয়া মুসলিম তরুণী
‘মিস এশিয়া প্যাসিফিক’ প্রতিযোগিতায় মুকুট জয় করলেন ফিলিপাইনের এক মুসলিম তরুণী। তার নাম শরিফা আরেফ মো. ওমর আকিল। ৫০ বছরের ইতিহাসে এই প্রথম ফিলিপাইনের কোন মুসলিম তরুণী মুকুট জয় করলেন। গত ৪ অক্টোবর ম্যানিলায় অনুষ্ঠিত ২০১৮-এর এই প্রতিযোগিতায় ৫৫ দেশের ৫৫ জন সুন্দরী অংশ নেয়। বাংলাদেশ থেকে এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সিলেটের সন্তান মিস মারজানা চৌধুরী। শিকাগোভিত্তিক একটি সংস্থার মাধ্যমে ...
দুই উইকেট পড়ে গেছে, আরও পড়বে: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্য ফ্রন্ট একটি জগাখিচুড়ি দল। এ ফ্রন্টের ৭ দফা দাবি অবান্তর, অবাস্তব ও অসাংবিধানিক। তাদের দুই উইকেট পড়ে গেছে। আরও অনেক উইকেট পড়বে, অপেক্ষা করুন। বুধবার দুপুর ১টার দিকে তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমপ্লেক্সের পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব ...
ডেঙ্গু জ্বরের লক্ষণসমূহ
মে থেকে অক্টোবর মাস বিশেষ করে বর্ষাকালে থাকে ডেঙ্গুর প্রাদুর্ভাব, শীতের আগমনের আগ পর্যন্ত চলতেই থাকবে। কিন্তু এবছরের শুরু থেকেই বেড়ে চলেছে ডেঙ্গুজ্বরের প্রকোপ, কারণ মাঝেমাঝে হালকা বৃষ্টিতে জমে থাকা পানি ডেঙ্গুবাহিত এডিস মশার প্রধান প্রজননক্ষেত্র। ফলে মশার বংশবৃদ্ধির সাথে তাল মিলিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তা কিভাবে বুঝবেন আপনি ডেঙ্গু জ্বরে ভুগছেন? ডেঙ্গু প্রধানত দুই ধরনের, ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার ...
নিলুফা ভিলায় ২ জঙ্গির আত্মসমর্পণ
নরসিংদীর মাধবদীতে দুদিন ধরে ঘিরে রাখা জঙ্গি আস্তানা নিলুফা ভিলা থেকে দুই জঙ্গি আত্মসমর্পণ করেছেন। দুপুর ২টা ৩৫ মিনিটে একটি অ্যাম্বুলেন্সে করে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে বুধবার বেলা ১১টা ৫০ মিনিটে বাড়িটি থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঢাকা থেকে নিয়ে আসা সংলাপে দক্ষ একটি দলকে দুপুর ২টা পর্যন্ত সময় দিয়েছিল পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)। ...
বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতায় বাংলাদেশের এক ধাপ অবনতি
বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে বাংলাদেশের এক ধাপ অবনতি হয়েছে। ২০১৭ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৫ দেশের মধ্যে ১০২তম। আর ২০১৮ সালে ১৪০টি দেশের মধ্যে এক ধাপ পিছিয়ে ১০৩তম অবস্থানে রয়েছে। প্রতিবেশী দেশ ভারত উন্নতি করলেও শ্রীলঙ্কা ও ভিয়েতনামের অবনতি হয়েছে। আর বাংলাদেশের অবস্থানের কাছাকাছি রয়েছে তাজিকিস্তান এবং নিচে রয়েছে পাকিস্তান ও নেপাল। বৈশ্বিক প্রতিযোগিতা সূচক প্রতিবেদন-২০১৮ বুধবার বিশ্বব্যাপী প্রকাশ করা ...
সেলস গার্লের সঙ্গে তৌসিফের প্রেম
একটা বইয়ের দোকানে দেখা হয়েছিল তাদের। সেখান থেকে পরিচয়, একে অপরকে জানা অতঃপর প্রেম। একজন অপরজনকে মিস করা, দেখা করার জন্য দিনের পর দিন অপেক্ষা করা। কোন এক বিকেলে অনেক ঘুরবে তারা, অনেক গল্প করবে। এমনটা ভাবতে ভাবতে দিনের পর দিন পার করে দেয় তারা। মাঝে ঘটতে থাকে অনেক ঘটনা।- এমনই গল্প নিয়ে নাটক নির্মাণ করেছেন এল আর সোহেল। শফিকুর ...
নিজের কণ্ঠস্বর নিয়ে যেসব তথ্য অজানা
পৃথিবীর প্রতিটি মানুষই একেবারে স্বতন্ত্র আর আলাদা কণ্ঠস্বর নিয়ে জন্মায়। জন্ম থেকেই মানব-শরীরে পাওয়া বিস্ময়কর এই যন্ত্রটি নিয়ে বিস্তারিত গবেষণা করেছে বিবিসির বিজ্ঞানভিত্তিক অনুষ্ঠান ‘দি কিউরিয়াস কেসেস অফ রুথারফোর্ড এন্ড ফ্রাই’। দেখুন কী জানা গেছে সেই গবেষণায়; হয়তো চমকে যাবেন। ১. মায়ের গর্ভে থাকতেই আপনার স্বর পেয়েছে নিজের ভাষার নিজস্ব স্বরভঙ্গী: জন্মের আগেই, মায়ের গর্ভে থাকার সময়ই শিশু শিখে যায় ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর