১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:০১

box

নেইমারকে বার্সায় ফেরত চান মেসি

গুঞ্জন আছে, লিওনেল মেসির ছায়া থেকে মুক্ত হতেই বার্সেলোনা ছেড়েছেন নেইমার। কিন্তু কিসের কী? সেই মেসিই বার্সায় ফেরত চাচ্ছেন সাবেক সতীর্থকে। ব্রাজিলীয় সুপারস্টারকে ফেরত চেয়ে ক্লাবের নিকট জোর দাবি তুলেছেন ছোট ম্যাজিসিয়ান। খবর ইন্ডিপেনডেন্ট। গেল বছরের আগস্টে ট্রান্সফার ফির (২২২ মিলিয়ন ইউরো) বিশ্বরেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যান নেইমার। তবে যাওয়ার পর থেকেই ফের বার্সার ডেরায় ভেড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ...

মেক্সিকো সীমান্তে পাঁচ সহস্রাধিক সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র!

মেক্সিকো সীমান্তে পাঁচ হাজার দুইশ’র বেশি সেনা পাঠাচ্ছে পেন্টাগন।মধ্য আমেরিকার অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে এই সৈন্য পাঠানো হচ্ছে। ওই অভিবাসীরা মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন বিমান বাহিনীর জেনারেল টেরেন্স ও’শগনেসি জানিয়েছেন, অপারেশন ফেইথফুল পেট্রিয়ট নামের এই অভিযান চলবে মূলত টেক্সাস, অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়ায়। তিনি বলেন, অস্ত্র, হেলিকপ্টার, অ্যারোপ্লেন, ব্যারিয়ার এবং মাইলজুড়ে কাঁটাতারের বেড়া দিয়ে ...

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প

নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে শক্তিশালী ভূ-কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবারের এই ভূমিকম্পের রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬ দশমিক ১। খবর রয়টার্স ও টেলিগ্রাফের। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী ছিল এই ভূকম্পন। একজন নারী টুইটারে লিখেছেন, ‘এটি ছিল অদ্ভূত, কিছুক্ষণ নীরব থাকার পর কম্পন শুরু হয়।’ মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ১ ...

২৪ বছর পর রিয়ালের দায়িত্বে আর্জেন্টাইন কোচ

সময়টা আর্জেন্টিনার ফুটবলের জন্য বেশ ইতিবাচকই বলা চলে। রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে হুলেন লোপেতেগুইকে সোমবার রাতে এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বহিষ্কার করার কথা জানায় রিয়াল মাদ্রিদ ক্লাব কর্তৃপক্ষ। লোপেতেগুইর জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ এবং আর্জেন্টিনার ফুটবলার সান্তিয়াগো সলারি। ক্লাব ফুটবলে তেমন পরিচিত মুখ ছিলেন না এই আর্জেন্টাইন। তবে রিয়াল মাদ্রিদের একজন ঘরের মানুষ হিসেবেই বেশ পরিচিত তিনি। ...

ভাগ্যের প্রতি বিশ্বাস স্থাপনের বিধান ও সুবিধা কী?

ভাগ্যের প্রতি বিশ্বাস স্থাপনে রয়েছে নানাবিধ সুফল। যে ব্যক্তি ভাগ্যকে অবিশ্বাস করলো সে ইসলামি শরিয়তের মূলনীতিসমূহের একটিকে অস্বীকার করলো। আর ভাগ্যকে অস্বীকার করার মাধ্যমে সে কুফরি করলো। পক্ষান্তরে ভাগ্যে বিশ্বাস স্থাপনকারীর জন্য রয়েছে অনেক সুফল। ভাগ্যের প্রতি বিশ্বাসস্থাপনকারী ব্যক্তি বিভিন্ন প্রকার নেক আমল ও ভালো গুণ অর্জন করার সুযোগ লাভ করে। যা মানুষের ব্যক্তি ও জাতীয় জীবনে কল্যাণ নিয়ে আসে। ...

অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদার সাজা বেড়ে ১০ বছর

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা ৫ বছর বাড়িয়ে ১০ বছর করেছেন হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিলেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই ...

যানজটে আটকা, বিমান না পেয়ে বেঁচে গেলেন যাত্রী

ইন্দোনেশিয়ার জাভা সাগরে লায়ন এয়ারের বিধ্বস্ত বিমানটিতে ওঠার কথা ছিল সোনি সেটিয়াওয়ান নামে এক ব্যক্তির। কিন্তু পথে যানজটে আটকা পড়ে যান তিনি। তাই আর বিমানে ওঠা হয়নি তার। এখন সৃষ্টিকর্তার কাছে অবিরত শুকরিয়া আদায় করে যাচ্ছেন সেটিয়াওয়ান। কারণ তার পরিবারও দুর্ঘটনার কথা শুনে ভেঙে পড়েছিল। সোনির কথায়- কান্নাকাটি শুরু হয়ে গিয়েছিল। মাকে সামলানো যাচ্ছিল না। তার পরেই ওদের জানালাম- আমার ...

চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, আমদানি-রপ্তানিকারকদের উদ্বেগ

পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম থেকে গতকাল সোমবারও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। চট্টগ্রাম বন্দর থেকে কোনো পণ্য ডেলিভারি নেয়নি ট্রাক, কাভার্ডভ্যান। পরিবহন অচলাবস্থার কারণে চট্টগ্রাম চেম্বার, আমদানি-রপ্তানিকারক, ব্যবসায়ীমহল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিজিএমইএসহ বিভিন্ন রপ্তানি সংশ্লিষ্ট মহল জানান, সময়মতো পণ্য জাহাজিকরণ করা না গেলে তাদের অর্ডার বাতিল হয়ে যাবে। স্টকলট নিয়ে তারা পড়বেন বিপুল আর্থিক ক্ষতির মুখে। অন্যদিকে বিভিন্ন ...

বহিষ্কার হলেন রিয়াল কোচ লোপেতেগুই

ঢাকঢোল পিটিয়ে বিশ্বকাপের ঠিক দু’দিন আগে রিয়াল মাদ্রিদের কোচ হচ্ছেন সেটি অকপটে বলেছিলেন হুলেন লোপেতেগুই। এই ঘোষণা দেয়ার পর বিশ্বকাপ শুরুর একদিন আগে বহিষ্কার হন স্পেনের কোচের পদ থেকে। যেই আশার বাণী নিয়ে এসেছিলেন রিয়াল মাদ্রিদে সেটাও হলো বিভীষিকাময়। দলটির দায়িত্ব নেয়ার মাত্র পাঁচ মাসের মাথায় বহিষ্কার হলেন হুলেন লোপেতেগুই। রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইট লোপেতেগুইর বহিষ্কারের কথা নিশ্চিত করে। তার ...

জলবায়ুর প্রভাব পর্যবেক্ষণ করতে স্যাটেলাইট পাঠাল জাপান

জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ করতে মহাকাশে একটি স্যাটেলাইট পাঠিয়েছে জাপান। জাপানের মহাকাশ গবেষণা সংস্থা (জাক্সা) জানায়, স্থানীয় সময় সোমবার দুপুর ১টা ৮ মিনিটে দেশটির এইচ-১১এ রকেট নিয়ে স্যাটেলাইটটি তানেগাসিমা মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। এ স্যাটেলাইটটির পুরোটাই আরব আমিরাতে তৈরি। পাঠানোর ১৬ মিনিট পরে এটি জাপানের কক্ষপথ ইবুকি-২তে গিয়ে পৌঁছায়। স্যাটেলাইটটির দাফতরিক নাম গোস্যাট-২ (গ্রিনহাউস গ্যাস অবজারভিং স্যাটেলাইট-২)। এছাড়াও ...