বার্সেলোনা ছেড়ে চলে এলেও এখনও লিওনেল মেসির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রয়েছে নেইমারের। সেই টানেই নাকি পিএসজি ছেড়ে ফের ফিরতে চাচ্ছেন বার্সার ডেরায়। তবে কারণ কিন্তু শুধু সেটিই নয়; ছোট ম্যাজিসিয়ানের কাছে নানা কিছু শিখতে চান তিনি। কারণ ফুটবলে আর্জেন্টাইন সুপারস্টারকেই আইডল মানেন ব্রাজিলীয় তারকা। একসময় বার্সেলোনার হয়ে মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন নেইমার। শুধু খেলেননি, অনুশীলনও করেছেন। তাই ...
box
আদালত বর্জন করে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ
জিয়া অরফারেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা বাড়ানোর রায়ের প্রতিক্রিয়ায় আদালত বর্জন করে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ করছেন। এ ছাড়া আদালত কক্ষে প্রবেশের দুটি পথে তালা দিয়েছেন বিক্ষাভকারী আইনজীবীরা। বুধবার সকাল ৯টা থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে, চলবে বেলা ১টা পর্যন্ত। এর আগে এ মামলায় হাইকোর্টে খালেদা জিয়ার সাজা বাড়ানোর প্রতিবাদে আদালত বর্জনের ঘোষণা দেয় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। মঙ্গলবার রায়ের পর ...
ইন্দোনেশিয়ার বিধ্বস্ত প্লেনের কেউ বেঁচে নেই, ৩৭ দেহাবশেষ উদ্ধার
ইন্দোনেশিয়ায় প্লেন বিধ্বস্তের ঘটনায় সব যাত্রী নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এদিকে প্লেনটির ব্ল্যাক বক্সেরও সন্ধান মেলেনি। যাত্রীদের প্রায় ৩৭টি দেহাবশেষ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত প্লেনটির যাত্রীদের বেশ কিছু দেহাবশেষের সন্ধান পাওয়া গেছে। মোট ৩৭টি ব্যাগে মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে বিধ্বস্ত বিমানের যাত্রীদের দেহাবশেষ খণ্ড-বিখণ্ড হয়ে যাওয়ায় এতে ৩৭টি মৃতদেহ রয়েছে কিনা ...
সূর্যের প্রায় দোরগোড়ায় পৌঁছে গেল নাসা’র মহাকাশযান
এই প্রথম সূর্যের প্রায় দোরগোড়ায় পৌঁছে গেল মানুষের তৈরি কোন মহাকাশযান। গত সোমবার নাসা এক বিবৃতি দিয়ে জানিয়েছে, গত ২৯ তারিখ স্থানীয় সময় দুপুর ১.০৪ মিনিট নাগাদ সূর্যের পৃষ্ঠের ৪২.৭৩ কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছে গেছে ‘পার্কার সোলার প্রোব’। এর আগে ১৯৭৬ সালের এপ্রিলে জার্মান-আমেরিকান মহাকাশযান ‘হেলিওস-২’ সূর্যের পৃষ্ঠের ২৪৬৯৬০ কিলোমিটার কাছে পৌঁছে গিয়েছিল। জানা গেছে, বুধবার প্রথমবার সূর্যের আরও কাছাকাছি ...
খাশোগি হত্যার ন্যায়বিচার দাবি বাগদত্তার
সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যায় ন্যায়বিচার চেয়েছেন তার বাগদত্তা হেতিস চেঙ্গিজ। একইসঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে খাশোগির মরদেহের তথ্য প্রকাশ করতে বলেছেন। সোমবার লন্ডনে খাশোগি স্মরণে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগান বলেছেন, খাশোগিকে হত্যায় জড়িতদের রক্ষার কোনো সুযোগ নেই। অপরাধীদের তদন্তের বাইরে ...
সারা দেশে বিএনপির এক ঘণ্টার মানববন্ধন আজ
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করার প্রতিবাদে আজ বুধবার সারা দেশে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি। রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। তিন দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে আজ সারা দেশে মানববন্ধন করবেন বিএনপির নেতাকর্মীরা। জেলা সদর ও মহানগরে এ কর্মসূচি পালন করবে দলটি। ...
দেশে হুয়াওয়ের নতুন স্মার্টফোন নভেম্বরে
বাংলাদেশের বাজারে আগামী নভেম্বরে আসছে বহুজাতিক চীনা কোম্পানি হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন। উন্নত ও কৃত্রিম বুদ্ধিসম্পন্ন প্রসেসরযুক্ত ‘হুয়াওয়ে মেট ২০’ সিরিজের ফোনটি লন্ডনের পর চীনের সাংহাইতে ২৬ অক্টোবর উদ্বোধন করা হয়। সাংহাইয়ের ওরিয়েন্টাল স্পোর্টস সেন্টারে প্রায় পাঁচ হাজার দর্শকের সামনে মেট ২০ সিরিজের চারটি মডেলের ফ্ল্যাগশিপ ফোনের তথ্য তুলে ধরেন হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড ইউ। জনপ্রিয় মোবাইল ডিভাইস সিরিজ ...
খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় হাইকোর্টে আপিলের রায়ে সাজা বৃদ্ধি পাওয়ায় আসন্ন নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণের সুযোগ নেই বলে মত দিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সাজা বৃদ্ধির রায়ের পর এ কথা বলেন তিনি। হাইকোর্টের রায় ঘোষণার পর দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিনি ...
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে: বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর বিদায়ী সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি বলেছেন, বাংলাদেশের উন্নয়নে তাঁর দেশ সহযোগিতা অব্যাহত রাখবে। আজ মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বার্নিকাটের সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা বলেন। ‘বাংলাদেশের উন্নয়নে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে,’ বার্নিকাটের এই বক্তব্য উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, দুই দেশের মধ্যে ...
বিএনপি একটা নেতাহীন দল: তোফায়েল
আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি একটা নেতাহীন দল। বিএনপি ২০১৩ সালে হত্যা, খুন, অগ্নিসংযোগ করেছিল। নির্বাচন বানচাল করার জন্য ২০১৪ সালে পেট্রোলবোমা নিক্ষেপ করেছিল ও মায়ের কোল খালি করেছে। শুধু তাই নয় ৫০০ ভোট কেন্দ্র পুড়িয়ে দিয়েছিল। ২২ জন পুলিশ সদস্যকে হত্যা করেছিল। তারপরও তারা সফল হয়নি। আবারো ২০১৫ সালে হরতাল, অবরোধ করেছিল সফল ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর