প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তরুণদের সঙ্গে সরাসরি কথা বলবেন। তাদের ভাবনা-চিন্তার কথা শুনবেন এবং তাদের সঙ্গে নিজের মতবিনিময় করবেন। অনুষ্ঠানে প্রজন্মের সঙ্গে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন শেখ হাসিনা। সেই সঙ্গে তরুণদের কাছ থেকে শুনবেন দেশ গঠনে তাদের পরিকল্পনা ও পরামর্শের কথা। ‘লেটস টক’ নামে এ অনুষ্ঠানের আয়োজক আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ ...
box
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন গ্রেপ্তার
চট্টগ্রামের চকবাজারের চট্টশ্বেরী রোডের মমতাজ ছায়ানীড় নামের একটি বাসা থেকে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির অান্তর্জাতিক বিষয়ক সম্পাদক এহছানুল হক মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। অাজ শুক্রবার ভোর সাড়ে ৪টায় চাঁদপুর জেলা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ২৬টি মামলায় অাদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জানা গেছে, তার বিরুদ্ধে চাঁদপুরে আদালতে ২৮টি মামলা বিচারাধীন। গত মঙ্গলবার চাঁদপুরের অতিরিক্ত জেলা ও ...
পুলিশের ৭০ কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি ঐক্যফ্রন্টের
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের ঊর্ধ্বতন ৭০ কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বৃহস্পতিবার (২২ নভেম্বর) এ সংক্রান্ত চিঠি ও তালিকা জমা ইসি সচিবের কাছে জমা দেন। আলাল বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য পুলিশের দলবাজ ও রাজনৈতিক মতাদর্শের অনুসারি কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব না ...
১৫ ডিসেম্বরের পর মাঠে সেনা বাহিনীর টিম : সিইসি
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫ ডিসেম্বর থেকে সশস্ত্র বাহিনীর ছোট ছোট টিম মাঠে থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় পুলিশ বাহিনীর উদ্দেশে এ সব কথা বলেন সিইসি। তিনি বলেন, ১৫ ডিসেম্বরের পর সশস্ত্র বাহিনীর ছোট ...
বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার পূর্ণাঙ্গ তথ্য পাইনি: সিইসি
প্রধান নির্বাচন কর্মকর্তা কেএম নুরুল হুদা বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার পূর্ণাঙ্গ তথ্যচিত্র আমরা পাইনি। সে কারণেই আমরা ব্যবস্থা নিতে পারিনি। আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, এগুলো হয়ে থাকলে সেগুলো বাদ দিতে হবে, আর যদি না হয়ে থাকে, তবে ভবিষ্যতে দয়া করে এগুলো করবেন না। আমি জানি আপনারা কাউকে হয়রানি করেন না। বৃহস্পতিবার সকাল সাড়ে ...
‘ঐক্যফ্রন্ট পরিচালিত হচ্ছে লন্ডনের ইশারায়’
ড. কামাল হোসেন ও কাদের সিদ্দিকদের বিএনপি ব্যবহার করছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যফ্রন্ট পরিচালিত হচ্ছে লন্ডনের ইশারায়। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে আয়োজিত এক সেমিনার শেষে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডা. কামাল হোসেন ও কাদের সিদ্দিকিসহ অন্যদের বিএনপি ...
আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন কর্নেল অলি
২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। আজ সকাল ১১ টায় রাজধানীর বনানী কবরস্থান রোডের ফিউশন হান্টে (বাড়ি: ৬৫/বি, রোড : ২৭) এই সংবাদ সম্মেলন হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদত হোসেন সেলিম। তিনি জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতির সর্বশেষ অবস্থা ও গুরুত্বপূর্ণ কিছু ...
প্রধানমন্ত্রীও এখন নতুন প্রকল্পের ভিত্তি স্থাপন করতে পারবেন না: ইসি সচিব
নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখন নতুন কোনো উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। ইসি সচিব বলেন, উন্নয়ন প্রকল্পে নতুন করে বরাদ্দ না করার বিষয়ে সরকারকে চিঠি পাঠানো হয়েছে। পুরনো প্রকল্পে অর্থ ছাড় করায় বাধা না থাকলেও নতুন ...
প্রধানমন্ত্রীত্বকে জনগণের সেবা করার সুযোগ হিসেবে দেখি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারা বজায় রাখার দৃঢ় সংকল্প ব্যক্ত করে বলেছেন, প্রধানমন্ত্রীর পদকে জনগণের সেবা করার সুযোগ হিসেবেই তিনি বিবেচনা করেন। বুধবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘রাষ্ট্র পরিচালনা এবং প্রধানমন্ত্রীর পদ আমার কাছে যতটা না মূল্যবান তার চাইতে এইটা একটা বড় সুযোগ জনকল্যাণের এবং জনগণের ভাগ্য পরিবর্তনের’। তিনি বলেন, ...
চূড়ান্ত মনোনয়ন জোটের সঙ্গে বসে : ফখরুল
জোটের সঙ্গে বসে চূড়ান্ত মনোনয়ন ঠিক করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎকারের শেষ দিনের বিরতিতে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আসন্ন নির্বাচনকে আমরা আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি। আমরা নির্বাচনের কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছি। আজ ঢাকা, ময়মনসিংহ এবং ফরিদপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীরা সাক্ষাৎকার দিয়েছেন। আমরা আশা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর