১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:৫৪

box

যেনতেনভাবে ক্ষমতায় আসার আকাঙ্ক্ষা নেই: প্রধানমন্ত্রী

এমন কোনো আকাঙ্ক্ষা নেই যে যেনতেনভাবে ক্ষমতায় আসতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই আয়োজিত ব্যবসায়ীদের এক সমাবেশে একথা জানান তিনি। শেখ হাসিনা বলেন, ‘আমার এমন কোনো আকাঙ্ক্ষা নেই যে যেনতেনভাবে ক্ষমতায় আসতে হবে। জনগণের ভোটে যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারি, আলহামদুলিল্লাহ। যদি না পারি কোনো অসুবিধা নেই। কিন্তু দেশে শান্তি বজায় ...

গণনাকারীদের সামান্য ভুলে অরাজক পরিস্থিতি হতে পারে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ফলাফল গণনাকারীদের নির্দেশ দিয়ে বলেছেন, ফলাফল গণনাকারীদের একটু ভুলে নির্বাচন যেন পণ্ড না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। নির্বাচনে টেকনিক্যাল পারসনের জায়গা খুব গুরুত্বপূর্ণ। আজ বুধবার সকালে ঢাকার আগারগাঁওয়ের ইটিআই ভবনে নির্বাচনের দিন সফটওয়্যারসংক্রান্ত ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), ক্যানডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে ...

দেয়ালে বঙ্গবন্ধুর ছবি টানালেই তাকে শ্রদ্ধা জানানো হয় না: ড. কামাল

দেয়ালে দেয়ালে বঙ্গবন্ধুর ছবি টানালেই তাকে শ্রদ্ধা জানানো হয় না বলে মন্তব্য করেছেন তার (শেখ মুজিবুর রহমান) একসময়ের ঘনিষ্ঠ সংবিধানপ্রণেতা ড. কামাল হোসেন। আজ বুধবার দুপুরে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ড. কামাল বলেন, আমাদের সংবিধানে মানবাধিকারের কথা বলা আছে। এই সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাক্ষর করে গেছেন। অথচ ...

ভোট গণনাকারীর ভুলে নির্বাচন যেন পণ্ড না হয়: সিইসি

ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভুলে নির্বাচন যাতে ব্যহত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার(সিইসি)কেএম নুরুল হুদা। আজ বুধবার রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) এক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), ক্যানডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) শীর্ষক এ প্রশিক্ষণে নির্বাচনের ফল ঘোষণা ও গণনাকারী ব্যক্তিরা অংশ নেন। ...

বিএনপির ইশতেহার ভোট আদায়ের ফন্দিমাত্র: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ইশতেহারের প্রতিশ্রুতিগুলো রঙিন বেলুন। তারা যদি ক্ষমতায়ও আসে, তা সঙ্গে সঙ্গে চুপসে যাবে। ইশতেহারে নির্বাচনে জেতার জন্য কতগুলো অলীক, অবাস্তব স্বপ্ন তুলে ধরছেন তারা। এই ইশতেহার রক্ষা করা অসম্ভব। জনগণকে ধোঁকা দিয়ে ভোট আদায় করার এটি একটি ফন্দিমাত্র। মঙ্গলবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারে একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব ...

মাহবুব তালুকদার সত্য বলেননি: সিইসি

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই—নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের করা এ মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, ‘মাহবুব তালুকদার সত্য বলেননি। নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি ভালো রয়েছে।’ আজ মঙ্গলবার রাঙামাটিতে একাদশ সংসদ নির্বাচনে তিন পার্বত্য জেলার আইনশৃঙ্খলা–বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন। গতকাল নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ...

ওষুধের দাম কমানোর প্রতিশ্রুতি বিএনপির

আগামীতে সরকার গঠন করতে পারলে যুক্তিসঙ্গতহারে ওষুধের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। দলটির নির্বাচনী ইশতেহারে এই প্রতিশ্রুতি দেয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর হোটেল লেকশোর এক অনুষ্ঠানের মাধ্যমে দুর্নীতির মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে এ ইশতেহার পাঠ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইশতেহারের ‘স্বাস্থ্য ও চিকিৎসা’ অংশে বলা হয় . জিডিপির ৫ শতাংশ অর্থ স্বাস্থ্য খাতে ব্যয় ...

‘ইয়ুথ পার্লামেন্ট’ গঠনের প্রতিশ্রুতি বিএনপির

তরুণদের স্বার্থ রক্ষার্থে ইয়ুথ পার্লামেন্ট গঠনের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। দুপুরে গুলশানে হোটেল লেকশোরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলটির নির্বাচনী ইশতেহারে এই প্রতিশ্রুতি দেয়া হয়। ইশতেহার ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘ইয়ুথ পার্লামেন্ট’ বা যুব সংসদ গণতান্ত্রিকভাবে নির্বাচিত তরুণদের নিয়ে গঠিত হয়। নির্বাচিত তরুণরা সরকার ও সেবা সংস্থার কাজে তরুণদের প্রতিনিধিত্ব করেন। বিশ্বের কিছু দেশে যুব সংসদ ...

রাশিয়া-চীনকে আরও কাছে চায় আ.লীগ

রাশিয়া ও চীনকে আরও কাছে টানতে চাইছে আওয়ামী লীগ। ক্ষমতায় গেলে এ দুটি দেশের পাশাপাশি আশিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করা হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে আওয়ামী লীগের ইশতেহারে। মঙ্গলবার সকালে হোটেল সোনারগাঁওয়ের বলরুমে ইশতেহার প্রকাশ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি দলটির পররাষ্ট্রনীতির বিষয়টি তুলে ধরেন। ইশতেহারে আন্তর্জাতিক ...

ভুলভ্রান্তি হলে ক্ষমা চাই : শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা কথায় না, কাজে বিশ্বাস করি। গত দশ বছরে দায়িত্ব পালন বা কাজ করতে গিয়ে আমার ও সহকর্মীদের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে। আমি দলের প্রধান হিসেবে সবার পক্ষ থেকে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ করছি। কথা দিচ্ছি অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা আগামীতে আরও সুন্দর ভবিষ্যৎ নির্মাণ ...