দেশজনতা অনলাইন ডেস্কঃ আগামীকাল ২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্যবর্ধনের কাজ শেষ করা হয়েছে। জানা গেছে, দিবসটি উপলক্ষে নতুন রূপে সাজানো হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণটি। নানা রঙের ফুলের চাদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধের সবুজ চত্বর। এছাড়া চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় পড়েছে রঙ-তুলির আঁচড়। এ ব্যাপারে জাতীয় স্মৃতিসৌধের দায়িত্বে নিয়োজিত গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ...
box
যুক্তরাষ্ট্রে মসজিদে অগ্নিসংযোগ
যুক্তরাষ্ট্রের একটি মসজিদে আবারও মসজিদে হামলা করা হয়েছে। এবার মসজিদে আগুন দেয়ার খবর পাওয়া গেছে। রোববার ভোর ৩টার দিকে দেশটির সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় একটি মসজিদে এ হামলার ঘটনা ঘটেছে বলে ফক্স নিউজ সূত্রে জানা গেছে। হামলার সময় মসজিদটির ভেতরে অন্তত সাত মুসল্লি ছিলেন। তবে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। তবে আগুনে মসজিদটির বাইরের অংশে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সানডিয়াগো ...
সাইবার দলের সভাপতি আটক
নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি আশেক আহমেদকে (৪০) রাজধানীর তেজগাঁও থেকে আটক করেছে র্যাব-৩। সোমবার সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে মহান মুক্তিযুদ্ধকে অবমাননা ও রাষ্ট্রবিরোধী প্রোপাগান্ডার দায়ে আশেক আহমেদকে আটক করা হয়েছে।
চট্টগ্রামে র্যাবের সঙ্গে ‘গোলাগুলি’, জলদস্যু নিহত
চট্টগ্রাম ব্যুরো : জেলার বাঁশখালীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত গোলাগুলিতে এক জলদস্যু নিহত হয়েছে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ছোট ছনুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ সময় ঘটনাস্থল থেকে ৭টি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র্যাব-৭ এর মিডিয়া অফিসার মো. মাশকুর রহমান এক ক্ষুদে বার্তায় গণমাধ্যমকে এ খবর জানান। র্যাবের ...
রাজধানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর শেওড়াপাড়ায় তেতুলিয়া বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সকাল ১০টায় মিরপুরের শেওড়াপাড়ায় এ দুর্ঘটনায় ঘটে। এ ঘটনায় বাসচালককে আটক করে পুলিশের কাছে দিয়েছে স্থানীয়রা। মোটরসাইকেল আরোহীর মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়েছে। এ খবর নিশ্চিত করে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার এসআই অজিত কুমার রায় জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। বাসচালককে আটক করা গেছে। তবে নিহতের পরিচয় এখনও ...
আজ ভয়াল ২৫ মার্চ, কালোরাত
নিজস্ব প্রতিবেদক আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। দিনটির স্মরণে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত ১ মিনিটের জন্য জরুরি স্থাপনা ও চলমান যানবাহন ব্যতীত সারাদেশে প্রতিকী ব্ল্যাকআউট কর্মসূচি বাস্তবায়ন করা হবে। স্কুল, কলেজ এবং মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে ২৫ মার্চ গণহত্যার ...
ইসরায়েলকে ‘ডাকাতের রাষ্ট্র’ বললেন মাহাথির
বিদেশ ডেস্ক ইসরায়েলকে ‘ডাকাতের রাষ্ট্র’ হিসেবে অভিহিত করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, ইসরায়েল ছাড়া মালয়েশিয়ার সঙ্গে সব দেশেরই সম্পর্কই ভালো। গোলান অঞ্চল ইসরায়েলের নিয়ন্ত্রণে- এই ঘোষণা দেয়ার সময় হয়েছে যুক্তরাষ্ট্রের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের একদিন পর ইসরায়েলকে ‘ডাকাতদের রাষ্ট্র’ বললেন মাহাথির। পাকিস্তানে তিন দিনের সফরকালে এক বক্তৃতায় মাহাথির বলেন, আমরা ইহুদীদের বিরুদ্ধে নই। তবে ফিলিস্তিনে যা করছে ...
সুপরিকল্পিতভাবে ঐক্য ভেঙ্গে ফেলার চেষ্টা হচ্ছে : ফখরুল
নিজস্ব প্রতিবেদক জনগণের ঐক্য ও সম্মিলিত প্রয়াস ছাড়া ফ্যাসিবাদ স্বৈরাচারকে পরাজিত করা সম্ভব নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুপরিকল্পিতভাবে আজ চেষ্টা করা হচ্ছে জনগণের ঐক্যকে ভেঙে ফেলার। বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। কে এম ওবায়দুর রহমান স্মৃতি সংসদ এ ...
নৌকার আনন্দ মিছিলে জাসদের হামলা, যুবলীগ কর্মী নিহত
অনলাইন কুষ্টিয়ার মিরপুরে ভোটকেন্দ্র থেকে পাওয়া ফলাফলের ভিত্তিতে আওয়ামী লীগের (নৌকা প্রতীক) সমর্থকদের আনন্দ মিছিলে জাসদের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে উজ্জল প্রামাণিক (৩৫) নামে যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। রোববার (২৪ মার্চ) ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোট গণনার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর হাজী ওয়াহেদ মাস্টার মোড়ে এ হামলার ঘটনা ঘটে। নিহত উজ্জল প্রামাণিক ...
‘মানুষ ভোট প্রত্যাখ্যান করেছে, এটাই আওয়ামী লীগের অর্জন’
নিজস্ব প্রতিবেদক জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম রব বলেছেন, আন্দোলন কখনো হারিয়ে যায়না বা ভেসে যায় না। বরং কালের আবর্তে আন্দোলন পুঞ্জিভুত হয়, আরো শক্তি নিয়ে জোরালো হয়। তিনি বলেন, ৩০ ডিসেম্বর গণতন্ত্র নিহত হয়েছে আর আহত হয়েছে এদেশের ১৬ কোটি জনগণ। এরই ধারাবাহিকতায় ডাকসু, উপজেলা আর ঢাকা সিটি উত্তর নির্বাচনে ভোট আছে ভোটার নেই। দেশের মানুষ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর