নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের পরিদর্শক পদমর্যাদার একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ডাকাতি করার অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডাকাতির মামলায় গ্রেপ্তার হয়ে ওই পুলিশ কর্মকর্তা এখন কারাগারে আছেন। তেজগাঁও থানা-পুলিশ ঢাকার আদালতকে জানিয়েছে, ডাকাতি মামলার এক নম্বর আসামি হলেন হুমায়ুন কবির (৩৭)। তিনি কাউন্টার টেররিজম ইউনিটের একজন পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ...
box
মহানবী (সঃ) কে নিয়ে শিক্ষকের কটূক্তি, শিক্ষার্থী ও এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইন মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে ইসলাম সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে রংপুর মহানগরীর তাজহাট সরকারি কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের শিক্ষক প্রভাত চন্দ্রকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ক্যাম্পাস থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ১ এপ্রিল সোমবার সকালে ...
ফার্মগেটে আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক রাজধানীর ফার্মগেট এলাকার একটি আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদের লাশ উদ্ধার করে তেজগাঁও থানা পুলিশ। উদ্ধার হওয়া দুইজন হলেন- তেজগাঁও কলেজের ছাত্র আমিনুল ইসলাম সজল (২১) ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্রী মরিয়ম আক্তার জেরিন (২০)। হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ওই লাশ দু’টি উদ্ধার করা হয়েছে জানিয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সেন্টু ...
ফ্যাসিবাদী সরকারকে হটাতে হলে গণতান্ত্রিক আন্দোলনকে জোরদার করতে হবে: ফখরুল
নিজস্ব প্রতিবেদক ফ্যাসিবাদী সরকারকে হটাতে হলে গণতান্ত্রিক আন্দোলনকে জোরদার করতে হবে- উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খালেদা জিয়া ঠিকমতো খেতে পারেন না। হাঁটতে পারেন না। কারাগারে তাঁকে সুচিকিৎসা দেয়া হয়নি। আল্লাহ্ যেন আমাদের নেত্রীর রোগমুক্তি করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।’ মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় কেন্দ্রীয়ভাবে ...
চকবাজারে আগুন: ওয়াহেদ ম্যানশন মালিকের দুই ছেলে কারাগারে
নিজস্ব প্রতিবেদক পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে মো. হাসান ও সোহেল ওরফে শহীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার অতিরিক্ত ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলাম এ নির্দেশ দেন। এদিন হাইকোর্টের দেয়া তিন সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা আইনজীবীর মাধ্যমে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। অপরদিকে ...
এরা বেইমান, জনগণের সঙ্গে বেইমানি করেছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নিজস্ব প্রতিবেদক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের মনোনয়নে উদীয়মান সূর্য প্রতীকে সিলেট-২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির খান সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিএনপি। দলটির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এরা বেইমান, জনগণের সঙ্গে বেইমানি করেছে, প্রতারণা করেছে। এটা তার নিজের দলের সঙ্গে, জনগণের সঙ্গে এবং ঐক্যফ্রন্টের সঙ্গে প্রতারণা।’ মঙ্গলবার (২ এপ্রিল) সংসদ ...
প্রতিদিন কলা খেলে যে উপকার পাবেন
দেশজনতা স্বাস্থ্য ডেস্কঃ বাংলাদেশে কলা একটি সহজলভ্য ফল। গ্রামে-শহরে সবখানেই এটি পাওয়া যায়। কলার প্রতি মানুষের চাহিদাও রয়েছে প্রচুর। বাংলাদেশে বাণিজ্যিকভাবে কলার চাষ করা হয়। কলা বহুগুণে সমৃদ্ধ। বিদেশি দামি ফলের প্রতি না ঝুঁকে কম দামে দেশি ফল খাওয়াই ভালো। ছোট-বড় সকলেরই প্রতিদিন একটি করে কলা খাওয়া উচিৎ। নিম্নে কলার পাঁচটি গুণ সম্পর্কে তুলে ধরা হলো। ১.ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ: উচ্চ ...
সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তারা হলেন মিলন ও সেনারুল ইসলাম। মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটার দিকে মাসুদপুর সীমান্তে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বিজিবি ও নিহতদের স্বজনরা। নিহত মিলন উপজেলার তারাপুর মন্ডলপাড়ার বেলাল হোসেন কালুর ছেলে। আর সেনারুল একই গ্রামের আফসার উদ্দীনের ছেলে। মিলনের এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। ...
বহিষ্কার হচ্ছেন মোকাব্বির খান
সংসদে যাওয়া নিয়ে দোলাচলে থাকা সিলেট-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত মোকাব্বির খান শেষ পর্যন্ত শপথ নিতে যাচ্ছেন। আজ দুপুর ১২টায় তার শপথ। মোকাব্বিরের শপথ নেয়ার বিষয়ে তার দল গণফোরামের সায় রয়েছে কিনা সেটি নিয়ে সৃষ্টি হয়েছে এক ধরনের ধোঁয়াশা। মোকাব্বির বলছেন- দলীয় প্রধান ড. কামাল হোসেনের সিদ্ধান্ত নিয়েই তিনি শপথ নিতে যাচ্ছেন। আর গণফোরামের সাধারণ সম্পাদক ও নির্বাহী সভাপতি ...
বিএনপিকে মূল শক্তি মেনেই এগোবে ঐক্যফ্রন্ট
দেশজনতা অনলাইন : বিএনপিকে মূল সাংগঠনিক শক্তি মেনে নিয়েই সামনে এগোবে জাতীয় ঐক্যফ্রন্ট। ৩০ ডিসেম্বরের নির্বাচনে অনাকাক্সিক্ষত নির্বাচনী ফলাফলের পরে ঐক্যফ্রন্টের নেতৃত্ব নিয়ে বিএনপির দলীয় ফোরামে যে প্রশ্ন উঠেছে, তার প্রেক্ষিতে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সর্বশেষ বৈঠকে নেতারা স্পষ্টভাবেই এমন মত দিয়েছেন। তারা বলেছেন, ঐক্যফ্রন্টকে আগামী দিনে আরো সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। আর সেটি করতে হবে ফ্রন্টের মূল দল বিএনপির ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর