১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:২৯

box

দাম বাড়ছে ইলিশের

দেশজনতা অনলাইন : পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীর বাজারে ব্যাপকভাবে দাম বাড়ছে ইলিশের।  এক কেজির বেশি ওজনের একটি ইলিশের দাম বিক্রেতারা চার হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত চাচ্ছেন। এক মাস আগেও এক কেজি ওজনের একটি ইলিশ সর্বোচ্চ দেড় হাজার টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার রাজধানীর ঝিগাতলা, হাতিরপুল, শেওড়াপাড়া, কাজীপাড়া, শান্তিনগর, খিলগাঁও ও কারওয়ান বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। এসব ...

বিদায় ১৪২৫

দেশজনতা অনলাইন : বিদায় নিচ্ছে আরও একটি বাংলা বছর। আজ ১৪২৫ বঙ্গাব্দের শেষ দিন ৩০ চৈত্র। আজ চৈত্রসংক্রান্তি। আজ শেষ দিন ঋতুরাজ বসন্তেরও। বাংলা সন ১৪২৫ তার শেষ গান গেয়ে বিদায় নেবে আজ। বসন্তকে বিদায় জানিয়ে আসবে নতুন বছর। নতুন দিনের বারতা নিয়ে আসবে বৈশাখ। নানা লোকাচার উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটি পালন করে আসছে বাংলাদেশের মানুষ সেই আবহমানকাল থেকেই। ...

বর্ণবাদের শিকার মোহাম্মদ সালাহ

খেলা ডেস্ক বর্ণবাদ যেন থামছেই না ফুটবল বিশ্বে। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) সেরা খেলোয়াড় লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহও বর্ণবাদের শিকার হলেন। স্টেডিয়ামের বাইরে সালাহকে গান গেয়ে কটাক্ষ করে বোমাবাজ বললেন দর্শক। বৃহস্পতিবার স্ট্যাম্পফোর্ড ব্রিজে স্লাভিয়া প্রাগের বিপক্ষে খেলে চেলসি। ম্যাচের আগে মাঠে ঢোকার সময় ৩ জন দর্শক সালাহকে বোমাবাজ বলে গান গায়। শুধু তাই নয়, তা ভিডিও করে ...

ঢাবির মল চত্বরে বর্ষবরণ উৎসবমঞ্চ ভাঙচুর ও অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে বর্ষবরণ উৎসবমঞ্চ ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এসময় পুরো অনুষ্ঠান স্থলে ব্যাপক তাণ্ডব চালানো হয়। মেলার স্টল ও সাউন্ড সিস্টেমও ভাঙচুর করা হয়। শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ হামলা চালানো হয়। পহেলা বৈশাখকে সামনে রেখে ১৩ ও ১৪ এপ্রিল কনসার্টের আয়োজন করেছিল ডাকসু ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। কনসার্টে জেমস, মিলা, ওয়ারফেজ, আরসেল ...

নুসরাত প্রমাণ করল দেশে আইনের শাসন নেই: ফখরুল

অনলাইন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শুধু বিএনপি নয়, পুরো দেশ সংকটে আছে। এই বেআইনি ও দখলদার সরকারের কারণে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ধ্বংস হয়ে গেছে।’ শুক্রবার বিকালে ঠাকুরগাঁও শহরের তাঁতীপাড়ার নিজ বাসবভনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মা ফাতেমা আমীনের প্রথম মৃত্যুবার্ষিকী ও বাবা মির্জা রুহুল আমীনের ...

নুসরাত হত্যা মামলায় ছাত্রলীগ নেতাসহ আটক ২

অনলাইন ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুন দিয়ে পুড়িয়ে মারার ঘটনায় অন্যতম আসামি সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শামীমসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা তদন্তের দায়িত্বে থাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, শুক্রবার রাতে শামীমকে ময়মনসিংহের মুক্তাগাছা এবং জাবেদ হোসেনকে ফেনীর রামপুরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এরা দুজনই ...

কোনো মুসলমান মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে পারে না: আল্লামা শফী

অনলাইন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, পহেলা বৈশাখ উদযাপনের অন্যতম অনুসঙ্গ হিসেবে মঙ্গল শোভাযাত্রার যে আয়োজন করা হয় তা ইসলামি শরিয়ত সমর্থন করে না। কোনো মুসলমান মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে পারে না। শুক্রবার সন্ধ্যা ৬টায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বিবৃতিতে আল্লামা আহমদ শফী বলেন, ষোড়শ শতকে মোঘল সম্রাট আকবরের সময়ে বর্তমানের যে বাংলা ...

নুসরাত হত্যা, পৌরসভার কাউন্সিলরসহ গ্রেফতার ২

অনলাইন অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ দেয়ায় ফেনীর সোনাগাজীতে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পৌরসভার কাউন্সিলরসহ দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআইয়ের ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. মনিরুজ্জামান। তিনি বলেন, নুসরাত হত্যা মামলায় জড়িত অভিযোগে সোনাগাজী পৌর কাউন্সিলর মুকসুদুল ...

আর্সেনালে নত আনচেলত্তির নাপোলি

খেলা ডেস্ক অ্যাওয়ে ম্যাচে টানা হারের ধারা থেকে বের হতে পারবে আর্সেনাল? এমিরেটসের ম্যাচশেষে ওই একটা সংশয় নিয়েই মাঠ ছেড়েছে গানাররা। নাপোলির বিপক্ষে দাপুটে প্রথম লেগের পর সেমিফাইনাল আর আর্সেনালের দূরত্ব হয়ে থাকল সেটাই। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে নাপোলিকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। জয়ের ব্যবধানটা আরও বড় হতে পারত। তবে আফসোস বাদ দিয়ে বরং এখন সান পাওলোতে কীভাবে নাপোলির লাগাম ...

টেনে তোলা হলো দেশের শেয়ারবাজারের সূচক

অর্থনীতি ডেস্ক পতন ঠেকাতে অবশেষে টেনে তোলা হলো দেশের শেয়ারবাজারের সূচক। এ জন্য লেনদেন শুরুর আগে থেকেই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে বাজারসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে ফোন করে শেয়ার কিনতে বলা হয়। পাশাপাশি ফোন করে বিক্রির চাপও কমানো হয়। তাতে দিন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই সূচকের বড় ধরনের উত্থান ঘটে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক ...