দেশজনতা অনলাইন : স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংকক গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বেলা ১১টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি। মির্জা ফখরুলের সঙ্গে গেছেন তার স্ত্রী রাহাত আরা বেগম। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। মির্জা ফখরুলের হৃদরোগ ছাড়াও ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ...
box
গোমস্তাপুরে ভটভটি উল্টে তিন শ্রমিক নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পিরাসন এলাকায় ধানবোঝাই ভটভটি উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ভটভটির চালকসহ আরও আটজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন- চাঁপাইননাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের আব্দুর রেজ্জাকের ছেলে শহিদুল ইসলাম (১৮), একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাকিব হোসেন (৩২) ও মৃত মনতাজ আলীর ছেলে মোজাফফর ...
ছাত্রলীগে ‘অছাত্র’, ‘বিবাহিত’, ব্যবসায়ী
দেশজনতা অনলাইন : পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর থেকে ছাত্রলীগে দেখা দিয়েছে বিদ্রোহ। নীতিমালা অগ্রাহ্য করে কমিটিতে পদ দেওয়া হয়েছে অভিযোগ করে ৪৮ ঘণ্টার মধ্যে নতুন কমিটি ভেঙে দেওয়ারও দাবি তুলেছে। কমিটিতে বিবাহিত, ব্যবসায়ী এবং ছাত্রত্ব নেই এমন অনেকে পদ পাওয়ায় তথ্য সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে বেড়াচ্ছে। তবে নির্ভরযোগ্য সূত্র থেকে সবগুলো তথ্য যাচাই করা কঠিন। আর সামাজিক মাধ্যমে বিয়ের ছবি ছড়িয়েছে, ...
ক্রমশ ছোট হয়ে যাচ্ছে চাঁদ, দাবি বিজ্ঞানীদের
অনলাইন বয়স বাড়ছে তার। তাই একদিকে যেমন বাড়ছে বলিরেখা, আরেকদিকে তেমনই বাড়ছে কম্পন। কথা হচ্ছে চাঁদকে নিয়ে। বিজ্ঞানভিত্তিক পত্রিকা নেচার জিওসায়েন্স গত সোমবার চাঁদের ১২০০০ নতুন ছবি এবং অ্যাপোলো মহাকাশযানের সিসমোমিটারের তথ্য প্রকাশ করেছে। নাসার লুনার রেকন্সাঁ অর্বিটারের পাঠানো ওই ছবিগুলিতে দেখা যাচ্ছে চাঁদের পৃষ্ঠে বলিরেখা বাড়ছে। তার সঙ্গেই ক্রমাগত বেড়ে চলেছে চন্দ্রকম্প। জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, চাঁদে পৃথিবীর মতো টেকটনিক প্লেট ...
কারফিউ’র মধ্যেই শ্রীলঙ্কায় মুসলিম যুবককে পিটিয়ে হত্যা
বিদেশ ডেস্ক শ্রীলঙ্কায় কারফিউয়ের মধ্যেই এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হলো। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাতে শ্রীলঙ্কার পুত্তালাম জেলায়। ওই মুসলিম যুবককে হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ‘ইস্টার সানডে’-তে বোমা বিস্ফোরণের পর থেকেই মুসলিম বিরোধী গন্ডগোল চলছে শ্রীলঙ্কায়। গত রবিবার থেকে তা চরমে ওঠে যখন পুত্তালামসহ শ্রীলঙ্কার বিভিন্ন এলাকায় শুরু হয় হিংসাত্মক ঘটনা। ...
সুনামগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ৩৫
অনলাইন সুনামগঞ্জের ছাতক উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে শাহাব উদ্দিন (৫০) নামের এক শ্রমিক লীগের কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মে) রাতে ছাতক পৌর শহরের জালালিয়া মাদরাসার সামনে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন তিনি। শাহাব উদ্দিন ছাতক পৌর এলাকার আব্দুস সোবাহানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক পৌরসভার ...
চাঁপাইনবাবগঞ্জে নসিমন উল্টে ৩ শ্রমিক নিহত
অনলাইন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ধানবোঝাই একটি নসিমন উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন নসিমনচালকসহ আরও ৬ জন। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের আবদুর রেজ্জাকের ছেলে শহিদুল ইসলাম ( ১৮), একই গ্রামের আবদুল মান্নানের ছেলে রাকিব হোসেন ( ৩২) এবং মৃত মোন্তাজ আলীর ছেলে মোজাফ্ফর হোসেন (৬২)। হতাহতরা সবাই ধানকাটা শ্রমিক। মঙ্গলবার রাতে গামস্তাপুরের পিরাসন ...
ভূমধ্যসাগরে নৌকাডুবি: ৪৫ বাংলাদেশি নিখোঁজ
বিদেশ ডেস্ক তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রায় ৪০ থেকে ৪৫ জন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার লিবিয়ার ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে। লিবিয়ার ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর এ এস এম আশরাফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, লিবিয়া হয়ে দুটি নৌকায় অভিবাসী প্রত্যাশীরা ইতালি যাওয়ার চেষ্টা করেছিলেন। নৌকা দুইটির একটিতে প্রায় ৫০ এবং অন্যটিতে ৭০ জন যাত্রী ছিল। দুটি নৌকাই ...
কূটনীতিক, সম্পাদক ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে বিএনপির ইফতার
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিল করেছে বিএনপি। মঙ্গলবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন পত্রিকার সম্পাদক, বিশিষ্ট নাগরিক ও বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। কূটনীতিক ও অনান্য অতিথিদের ইফতার মাহফিলে স্বাগত জানান বিএনপি নেতারা। বিভিন্ন টেবিলে বসে স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, ...
সৌদির দুটি পাম্প স্টেশনে হামলা
বিদেশ ডেস্ক সৌদি আরবের দুটি পাম্প স্টেশনে হামলা হয়েছে। মঙ্গলবার সকালের দিকে লোহিত সাগরসংলগ্ন সৌদির তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলীয় প্রদেশে ওই হামলার ঘটনা ঘটে। সৌদি আরব বলেছে, ড্রোনের মাধ্যমে ওই হামলা চালানো হয়েছে। পারস্য উপসাগরে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারসহ চারটি বাণিজ্যিক জাহাজে অন্তর্ঘাতমূলক হামলার পর এ হামলার ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর