১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:০৮

box

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় পাঠাও চালক নিহত

নিজস্ব প্রতিবেদক রাজধানীর খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও-এর মোটরবাইকের চালক নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর খিলগাঁও থানার বনশ্রী এলাকার আলরাজি হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। নিহত চালকের নাম মেহেদী হাসান (২৬)। তিনি ঢাকা কলেজের শিক্ষার্থী ছিলেন এবং রাজধানীর বাড্ডা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ছয় ভাই এক বোনের মধ্যে মেহেদী ছিলেন সবার ছোট। পিরোজপুর জেলার জিয়ানগর ...

ভারতে ভোট গণনা শুরু

বিদেশ ডেস্ক ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩ আসনের ভোট গণনা স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুরু হয়েছে। বেলা ১১টার মধ্যেই জানা যাবে ফলাফলের গতিপ্রকৃতি। গত ১১ এপ্রিল থেকে ১৯ মে সাত দফায় অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন। সাত দফার নির্বাচনের শেষদিন ১৯ মে বুথ ফেরত জরিপের ফল প্রকাশ করা হয়। প্রায় সব জরিপে বলা হয়, ক্ষমতায় থাকছে বিজেপি। আবার ...

দুর্নীতির সাগরচুরি এখন মহাসাগরচুরিতে পরিণত হয়েছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা আশংকাজনক পর্যায়ে উপনীত হলেও সরকার তাকে মুক্তি দিচ্ছে না। অসত্য মামলাগুলোতে দেশনেত্রীর কোনো সংশ্লিষ্টতা না থাকার পরেও আইনী প্রক্রিয়ার ওপর নির্বাহী বিভাগের প্রভাব খাটিয়ে বে আইনীভাবে জামিন আটকিয়ে রাখছে। এই অবৈধ প্রধানমন্ত্রী ব্যক্তিহিংসা, দাম্ভিকতা ও জিদের জন্য বেগম জিয়াকে জোর করে কারারুদ্ধ করে ...

বালিশ দুর্নীতি: নির্বাহী প্রকৌশলী প্রত্যাহার

অনলাইন পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আওতাধীন গ্রিন সিটি প্রকল্পের আসবাবপত্র কেনা ও ফ্লাটে ওঠানোয় অনিয়মের ঘটনায় নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া এ বিষয়ে তদন্তে গত রোববার দুটি কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ওই দিন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয় পত্রিকায় ...

অগণতান্ত্রিক সরকারের কোনো কৃষি নীতি নেই: ড. কামাল

নিজস্ব প্রতিবেদক গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ধান উৎপাদনের জন্য কৃষককে এ ধরণের শাস্তি ভোগ করতে হবে তা কল্পনাই করা যায় না। এধরণের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কারণ সরকারের কৃষি নীতি নেই। তাছাড়া এ সরকার যা যা করবে বলে ঘোষণা দিয়েছিল তা তারা মানেনি, মানছেও না। তারা ধান উৎপাদনের সময় বড় বড় কথা বলে, কিন্তু উৎপাদনের পরে সরকারের কি করণীয় ...

আস্থার সংকটে গণমাধ্যম?

দেশজনতা অনলাইন : আস্থার সংকটে পড়েছে গণমাধ্যম। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সংকটের সাতটি কারণ পাওয়া গেছে।তবে এ সংকট থেকে উত্তরণ অসম্ভব নয় বলে মনে করেন গণমাধ্যমকর্মী ও সাংবাদিক ইউনিয়নের নেতারা। তারা বলছেন, এ জন্য গণমাধ্যমকর্মী, সাংবাদিকদের সংগঠন ও মালিকপক্ষকে একযোগে কাজ করতে হবে। উত্তরণ প্রক্রিয়ায় যুক্ত থাকতে হবে সরকারকেও। সংকটের সাত কারণ ১. রাজনৈতিক দলপ্রীতির কারণে সংবাদপত্র ও অনলাইন মিডিয়ার ...

ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে ৫ স্থানে

দেশজনতা অনলাইন : আসন্ন ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এই প্রথম যাত্রীদের সুবিধার জন্য রাজধানীর পাঁচ স্থানে একযোগে টিকিট বিক্রি চলছে। বুধবার থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। চলবে ২৬ মে পর্যন্ত। ৫ জুন ঈদের সম্ভাব্য তারিখ ধরে আজ প্রথম দিন বিক্রি করা হচ্ছে ৩১ মে’র টিকিট। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা টিকিট বিক্রি চলবে। ...

গ্রামীণফোনের প্রতারণা: সমাধান নেই কাস্টমার কেয়ারেও

দেশজনতা অনলাইন : গ্রামীণফোনের নানা অনিয়ম, প্রতারণা কিংবা গ্রাহক ঠকানোর হাজার হাজার গল্প শুনেছি। নিজেও যে তার শিকার হইনি, নিশ্চিত করে বলা যাবে না। কিন্তু গতকাল যা ঘটল, তা আমার কাছে গ্রামীণফোনের প্রতারণা ছাড়া আর কিছু নয়। কেননা নিজেকে প্রতারিত মনে হওয়ার পর যখন তা সমাধানের জন্য গ্রামীণের কাস্টমার কেয়ারে গেলাম, তাদের উত্তরে মনে হলো গ্রামীণ এটা জেনে-বুঝেই করছে। এবার ...

ভোটকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূলের সহিংসতা

বিদেশ ডেস্ক ভারতে লোকসভা ভোটের পর্ব শেষ হতে না হতেই পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে শুরু হয়ে গিয়েছে সহিংসতা। গত রোববার সপ্তদশ লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ পর্বের ভোট সম্পন্ন হয়েছে। তারপর থেকেই এ রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, বাড়িঘর ভাঙচুরের ঘটনা রীতিমতো রণক্ষেত্রের আকার নিয়েছে। প্রতিদিনই তা অব্যাহত রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ভারতের এই ভোটের ...

রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চলে দমকা হাওয়াসহ শুরু হয়েছে বৃষ্টি। প্রচণ্ড গরমের পর এই বৃষ্টি স্বস্তি দিয়েছে নগরবাসীকে। বুধবার সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও ১০টার পর থেকে শুরু হয় হালকা বৃষ্টি। এর আগে আবহাওয়া অধিদপ্তর জানায়, সকাল সাড়ে ৮টার থেকে পরবর্তী ৬/৮ ঘণ্টার মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং কুমিল্লা অঞ্চলের কোথাও কোথাও দমকা/ঝড়ো হাওয়া সহ বৃষ্টি/ ...