১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:০৩

box

মালিবাগে ভবনে আগুন

দেশজনতা অনলাইন : রাজধানীর মালিবাগের চৌধুরী পাড়ায় একটি পাঁচ তলা ভবনে আগুন লেগেছে। মঙ্গলবার দুপুরে ওই ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছেন। মালিবাগের ডিআইটি রোডে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে বলে শোনা গেলেও পরে জানা যায় যে, পোশাক কারখানায় নায়, একটি বাসায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর শাহাদাৎ হোসেন জানান, ...

দুই যাত্রীর পায়ুপথে ২০ স্বর্ণবার

দেশজনতা অনলাইন ডেস্ক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  দুই যাত্রীর পায়ুপথ থেকে সোয়া এক কোটি টাকার ২০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দার একটি দল। মঙ্গলবার সকালে গুয়াংজু থেকে বিএস ৩২৬ ফ্লাইট যোগে আগত দুই যাত্রীর কাছ থেকে ওই সোনা উদ্ধার করা হয়। যার মোট ওজন ২ কেজি ২৪৭ গ্রাম । যাত্রীদের নাম মাকসুদুর রহমান ও মোহাম্মদ শাকিল মোল্লা। যাত্রীদের ...

খালেদা জিয়ার আদালত স্থানান্তর বাতিল চাওয়া রিটের শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারের জন্য পুরান ঢাকার কারাগার থেকে কেরানীগঞ্জের নতুন কেন্দ্রীয় কারাগারের ভেতর আদালত স্থানান্তরে জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানি আজ অনুষ্ঠিত হবে। হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে। শুনানির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার প্যানেলের আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। ...

কৃষি ও খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ অনির্বাচিত সরকারের লোকজন একদিকে লুটপাট করে অর্থনীতি ফোকলা করে দিচ্ছে অন্যদিকে অভাবের তাড়নায় হতদরিদ্র মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। সারাদেশে দরিদ্র মানুষের করুণ দশা এখন। আর সরকার বলছে দেশ নাকি মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা ...

মোদির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি ইমরান

বিদেশ ডেস্ক পাকিস্তানের সাথে সেই পুরনো সম্পর্কের পথেই হাঁটবে ভারত। এমনই ইঙ্গিত আসলো দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ তালিকা থেকে। আগামী বৃহস্পতিবারের সেই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে। যদিও এর আগে, নরেন্দ্র মোদির প্রথমবারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ২০১৪ সালের সেই শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত সব দেশের ...

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল

দেশজনতা অনলাইন : পাইপলাইন প্রতিস্থাপনের জন্য আগামীকাল বুধবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদিন ভোর ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টা জয়দেবপুর চৌরাস্তা থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত সব শিল্পকারখানা ও সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে এর প্রভাবে উত্তরা, জোয়ারসাহারা ...

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কথা ‘শোনে না’ কেউ

দেশজনতা অনলাইন : নিরাপদ খাদ্য নিশ্চিত করতে যেসব সংস্থা কাজ করছে তাদের মধ্যে সমন্বয়হীনতার তথ্য পাওয়া গেছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রীতিমতো বিরক্ত। তাদের কথা অন্য মন্ত্রণালয় বা সংস্থা শুনছে না বলে জানিয়েছেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এর পাশাপাশি আছে সুযোগ-সুবিধার অভাব। যে কারণে তারা তাদের সম্ভাবনা কাজে লাগাতে পারছে না। আবার কথা শুনতে বাধ্য করবে, এমন ক্ষমতাও নেই কর্তৃপক্ষের। মৌসুমি ফল ...

পদত্যাগের সিদ্ধান্তে অনড় রাহুল

আন্তর্জাতিক ডেস্ক : নিজের সিদ্ধান্ত থেকে সরতে রাজি নন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ লোকসভা নির্বাচনে বড় পরাজয়ের পর যেকোনো পরিস্থিতিই হোক না কেন পদত্যাগ করতে চান তিনি৷ একথা সাফ জানিয়েছেন বর্তমান কংগ্রেস সভাপতি৷ ফলে বেশ সমস্যায় পড়েছে কংগ্রেস৷ মঙ্গলবার ফের রাহুল গান্ধীর সিদ্ধান্ত খতিয়ে দেখতে বৈঠকে বসছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি৷ লোকসভা ভোটে দলের ভরাডুবির দায়ভার নিজের কাঁধে নিয়ে সরে যেতে ...

গরমে ত্বকের যত্ন

গরম এলেই ত্বক নিয়ে চিন্তার অন্ত থাকে না। অত্যাধিক তাপে পুড়তে থাকে ত্বক। পাশাপাশি বাড়তে থাকে আর্দ্রতার পরিমাণ। এদিকে পিছু ছাড়ে না দূষণ। যার ফলে ক্রমশ বাড়তে থাকে ত্বকের ওপর ধকল। কিন্তু এতে অস্থির না হয়ে তাপ থেকে ত্বককে রক্ষা পেতে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করুন। স্ক্রাবিং আমাদের প্রত্যেকের ত্বকে প্রায়শই দেখা যায়, মৃত কোষ। যা ক্ষতিগ্রস্ত করতে পারে আপনার ...

তীব্র গরম থাকবে আরও ২ দিন

নিজস্ব প্রতিবেদক দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও দুদিন অব্যাহত থাকতে পারে। এর পর গরমের তীব্রতা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে গরমের তীব্রতা কিছুটা হ্রাস পেতে পারে। তবে দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও দুদিন অব্যাহত থাকবে। আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, রাজশাহী, পাবনা, খুলনা, কুষ্টিয়া এবং মোংলা অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে ...